অপচয় বন্ধ করুন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অপচয় বন্ধ করুন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য বিভিন্ন ধরনের জিনিস সীমিত থাকে এবং সে জিনিসগুলো আমাদের অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি কোন জিনিসের অপচয় করি তাহলে কিন্তু সেই জিনিসটা পরবর্তীতে আমরা কখনো আমাদের জীবনে আর পাব না এবং সেই জিনিসটা অপচয় করার ফলে আপনার যেমন ক্ষতি হবে ঠিক তেমনি অনেক মানুষের জীবনে অনেক ধরনের ক্ষতি হতে পারে। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু কখনো অপচয় করা যাবে না এবং প্রত্যেকটা জিনিস বুঝে শুনে ব্যয় করতে হবে।
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সবসময় চেষ্টা করে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ব্যয় করার জন্য। আসলে আমরা যদি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ব্যয় করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দর করতে পারব। কিছু কিছু মানুষ আছে যারা কখনো কোন জিনিস সম্পর্কে সঠিক চিন্তাভাবনা না করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করে এবং একটা সময় পর তারা সেই জায়গায় আর বেশিক্ষণ স্থায়ী হতে পারে না এর প্রধান কারণ হলো তারা সেই জিনিসের সঠিক ব্যবহার জানে না।
অর্থাৎ কোন জিনিসের সঠিক ব্যবহার না জানলে সেই জিনিসটা আস্তে আস্তে করে অপচয় হবে এবং এই অপচয় করার ফলে কিন্তু আমরা সেই জিনিসটাকে আর কখনো আমাদের জীবনে পুনরায় ফিরে পেতে পারবো না। এজন্য প্রত্যেকটা জিনিস আমাদের বুঝে শুনে ব্যয় করতে হবে যাতে করে সেই জিনিসটা আমাদের জীবনের নষ্ট না হয়। এছাড়াও এখন আমরা দেখতে পাই যে কিছু কিছু পিতা-মাতা তার সন্তানদেরকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে থাকে এবং তারা সেই জিনিসগুলো অপচয় করতে থাকে। আসলে এইভাবে অপচয় করা শেখালে তারা কিন্তু জীবনে কখনো বড় হতে পারবে না।
এজন্য প্রত্যেকটা অভিভাবক সব সময় চেষ্টা করবেন যাতে করে তাদের সন্তানদেরকে একটু অভাব বোঝাতে পারেন যাতে করে তারা প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝতে পারে এবং সেই জিনিসের অপচয় না করে বরং সেই জিনিসটা সঠিক ব্যবহার করতে পারেন। এভাবে যদি আমরা অপচয় বন্ধ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দর করতে পারব। এজন্য এখন থেকে অপচয় করা বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ব্যবহার করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)