সঠিক জিনিস গ্রহণ করতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সঠিক জিনিস গ্রহণ করতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করি এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই প্রত্যেক মানুষের সঠিক জিনিস গ্রহণ করতে হবে যাতে করে আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি এবং সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি।
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা একটা আলাদা ধরনের আনন্দ খুঁজে পায়। আসলে আমরা যদি মানুষ হিসেবে ভালো মানুষ হতে পারি এবং অন্য মানুষের উপকার করতে পারি তাহলে এই পৃথিবীতে সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আসলে আমাদের পৃথিবীতে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সঙ্গে অনেক বেশি তাই খারাপ কাজের সংখ্যা অনেক বেশি। আমরা এই খারাপ কাজের মধ্য থেকে যদি ভালো কাজগুলো গ্রহণ করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই জীবনে আমরা সঠিক শিক্ষা অর্জন করতে পারব।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের খারাপ জিনিস গ্রহণ করে নিজেদের জীবনটাকে খারাপ সময়ের মধ্যে নিয়ে আসে এবং সেখান থেকে তারা আর কখনো বের হয়ে আসতে পারে না। আসলে মানুষ হিসেবে যদি আমরা অন্য মানুষের এই ধরনের ক্ষতি করি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে ঘৃণা করবে এবং তারা আমাদের সাথে যত সম্পর্ক ছিল সব সম্পর্কগুলো ছিন্ন করে দেওয়ার চেষ্টা করবে। আসলে একজন ভালো মানুষের সাথে সবাই কথা বলতে যেমন পছন্দ করে তেমনি খারাপ মানুষকে সবাই অনেক বেশি ঘৃণা করে এবং তাদের থেকে দূরে সরে থাকে।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো হতে পারি এবং জীবনের ভালো মুহূর্তটাকে ভালোভাবে উপভোগ করার জন্য চেষ্টা করতে পারি। এভাবে যদি আমরা সবাই ভালো মুহূর্তটাকে উপভোগ করতে পারি এবং জীবনের শিক্ষা থেকে সব সময় সঠিক জিনিসগুলো গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সহজেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং খুব সুন্দর ভাবে আমাদের জীবনটাকে সাজিয়ে ফেলতে পারব। এজন্য অবশ্যই সকলের উচিত একে অপরের পাশে থাকা এবং সবাইকে সঠিক শিক্ষা দেওয়া যাতে করে সবাই সঠিক শিক্ষা গ্রহণ করে জীবনে বড় হতে পারে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)