ভালোবাসা কখনো কেনা যায় না।

in আমার বাংলা ব্লগ2 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালোবাসা কখনো কেনা যায় না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


পৃথিবীতে আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন আপনি কিন্তু সেই অর্থ দিয়ে কখনো ভালোবাসা কিনতে পারবেন না। আমাদের জীবনে ভালোবাসার অবশ্যই প্রয়োজন এবং এই ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভালো হতে হবে এবং অন্য মানুষগুলোকে ভালবাসতে হবে যাতে করে তারা আমাদেরকে ভালোবাসে। একমাত্র ভালোবাসার বিনিময়ে কিন্তু এই পৃথিবী থেকে ভালোবাসা পাওয়া যায় এবং আপনি যদি মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে কিন্তু মানুষ কখনো আপনাকে ভালোবাসবে না এবং আপনার সাথে কোন ধরনের সম্পর্ক রাখার তারা কখনো চেষ্টা করবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষকে ভালবাসতে পারি।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের কাছ থেকে ভালোবাসা কিনে নেওয়ার চেষ্টা করে এবং তারা মনে করে যে ভালোবাসা অতীব সস্তা জিনিস এবং তাদের কাছে যেহেতু প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তারা কিন্তু সেই অর্থ দিয়ে সেই ভালোবাসা কেনার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি হয়তোবা টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবেন কিন্তু সেই প্রকৃত ভালোবাসা আপনি কখনো উপভোগ করতে পারবেন না। অর্থাৎ মানুষ মন থেকে আপনাকে তখন ভালোবাসবে না শুধু দেখানোর জন্য ভালোবাসবে এবং আপনার কাছে যখন অর্থ শেষ হয়ে যাবে তখন সেই ভালোবাসা আর থাকবে না।


এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে প্রকৃত ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এই ভালোবাসার বন্ধনে আটকে রাখতে পারব। কিন্তু যদি আমরা মানুষকে ভালবাসতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারবে না। এজন্য মানুষকে সব সময় মন প্রাণ দিয়ে ভালবাসতে হবে।


একমাত্র ভালবাসার দ্বারাই পৃথিবীতে সব কিছু জয় করা সম্ভব কিন্তু অর্থের দ্বারা এই পৃথিবীতে সব কিছু কখনোই জয় করা সম্ভব নয়। এজন্য আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে সবসময় ভালোবাসার চেষ্টা করব যাতে করে তারা সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদের ভালোবাসার চেষ্টা করে। এভাবে যদি আমরা মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে মন প্রাণ দিয়ে ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এতে সবাইকে অবশ্যই ভালবাসতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner