কোন বিষয়ের উত্তেজিত হওয়া যাবে না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কোন বিষয়ের উত্তেজিত হওয়া যাবে না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে সব সময় আমাদের ঠান্ডা মাথায় জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে এবং আমাদের সামনে যত মানুষ আমাদের সাথে ঝগড়া-বিবাদ করার চেষ্টা করুক না কেন আমরা সবসময় তাদেরকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।কেননা এই মানুষগুলো জীবনে কখনো ভালো হতে পারে না এবং তারা কখনো মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে দিতে চায় না। আসলে আপনি যদি আপনার জীবনে চলার পথে এই মানুষগুলোর সাথে কোন বিষয়ে উত্তেজিত হয়ে যান তাহলে কিন্তু আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।
আর এজন্য সবসময় আপনাকে ঠান্ডা মস্তিষ্কে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে এবং আপনি যদি খুব সুন্দর ভাবে এদের পাশ কাটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি জীবনে বড় হতে পারবেন এবং এই মানুষগুলো তখন বুঝতে পারবে যে কোন কিছুর বিনিময়ে আপনাকে কখনো তারা থামিয়ে রাখতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় জীবনের সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে চাই তাহলে কিছু কিছু মানুষ আমাদের এই ভালো জিনিসটাকে তারা কখনো সঠিকভাবে গ্রহণ করতে পারবে না।
কেননা সেই মানুষগুলো যেহেতু জীবনে কখনো উন্নতি লাভ করতে পারেনি তাই তারা বিভিন্ন কথা দিয়ে আপনাকে আটকে রাখার চেষ্টা করবে এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। আর আপনি যদি তাদের কথায় কর্ণপাত না করে একদম শান্তিপূর্ণভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। এজন্য আপনাকে সব সময় কোন বিষয় উত্তেজিত না হয়ে নিজেকে ঠান্ডা রাখতে হবে।
আর এভাবে যদি আমরা ঠান্ডা মাথায় জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনে যত সমস্যা আসুক না কেন প্রত্যেকটা সমস্যার সমাধান ঠান্ডা মস্তিষ্কে করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গা বলতে যেতে পারবো এবং সেখান থেকে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো। এজন্য আমাদেরকে সব সময় বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)