মানুষের উপর ভরসা।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের উপর ভরসা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17751863657772629441096764910642.png



সোর্স


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে আমরা যে মানুষটার উপর সবথেকে বেশি ভরসা করে সেই মানুষটাই আমাদের ঠকিয়ে যায় এবং সব থেকে বেশি কষ্ট দেয় সেই মানুষগুলো। আসলে এখন এই পৃথিবীতে মানুষের উপর ভরসা করা কিন্তু সবথেকে কঠিন একটা কাজ। কেননা মানুষ সবসময় মানুষের ক্ষতি ছাড়া আর কোন কিছু করতে চায় না এবং সব সময় চেষ্টা করে কি করে তারা জীবনের সামনের দিকে এগিয়ে যাবে এবং জীবনটাকে উপভোগ করার জন্য চেষ্টা করবে। আসলে নিজের জীবনটাকে উপভোগ করতে গিয়ে যদি অন্যের ক্ষতি করে ফেলে কোন মানুষ তাহলে কিন্তু খেতে তারা কোন ধরনের পদক্ষেপ কখনোই গ্রহণ করে না।


অর্থাৎ এখন মানুষ বড়ই স্বার্থপর এবং এই স্বার্থপর পৃথিবীতে এখন মানুষের উপর মানুষের ভরসা দিন দিন কমে যাচ্ছে এবং মানুষের থেকে অন্য মানুষগুলো সবসময় দূরে সরে থাকার জন্য চেষ্টা করছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা মানুষের উপর ভরসা রাখতে না পারি তাহলে এই সুন্দর পৃথিবীতে আমরা কখনো মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবো না এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মতো করে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে এবং এই জীবনে কেউ কারো কখনো সঙ্গী হবে না। অর্থাৎ স্বার্থ ছাড়া কখনো মানুষের সাথে মেলামেশা করবে না।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব আমাদের উপর যারা ভরসা করে তাদের সেই ভরসা রক্ষা করার জন্য। আমরা যদি সেই মানুষের ভরসা রক্ষা করতে না পারি তাহলে সেই মানুষগুলো পরবর্তীতে আমাদেরকে আর কখনো ভরসা করবে না এবং তারা তাদের নিজেদের মতো করে জীবনে এগিয়ে চলার চেষ্টা করবে। আসলে মানুষের কাছ থেকে ভালোবেসে পেতে গেলে সর্বপ্রথম মানুষকে ভালবাসতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি মানুষকে ভালোবেসে তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো কিছু করতে পারবো এবং জীবনটাকে উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবো।


তাইতো আমরা সব সময় মানুষের ভরসা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং জীবনটাকে সুন্দর জায়গায় পৌঁছে নেয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কঠিন পরিশ্রম করার চেষ্টা করব। আসলে এইভাবে যদি আমরা পরিশ্রম করে যেতে পারি তাহলে কিন্তু জীবনে অবশ্যই আমরা উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যেতে পারবো। তাইতো প্রত্যেকে মিলে সব সময় চেষ্টা করতে হবে যাতে করে মানুষের ভরসা রক্ষার জন্য এবং মানুষের যদি আমরা কখনো মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা নিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69107.63
ETH 2121.75
USDT 1.00
SBD 0.48