ভালো মানুষের কোন শত্রু থাকেনা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো মানুষের কোন শত্রু থাকেনা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যারা ভালো মানুষ তাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং তাদের পাশে সবাই থাকার চেষ্টা করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনি কোন ভাল মানুষের সাথে কথা বলবেন তখন আপনি তার সাথে প্রাণ খুলে কথা বলতে পারবেন এবং তার কথা শুনতেও আপনার অনেক বেশি ভালো লাগবে। কিন্তু যে মানুষটা ভালো নয় সে মানুষটার সাথে কখনো কথা বলতে আপনার ইচ্ছা করবে না এবং সেই মানুষটার থেকে সবসময় দূরে সরে থাকতে চাইবেন এবং তার সাথে কোন ধরনের যোগাযোগ রাখার আর কোন ধরনের চেষ্টা করবেন না।
আসলে একজন ভালো মানুষের আপনি যতই ক্ষতি করার চেষ্টা করুন না কেন সেই মানুষটি কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না বরং আপনি কোন ধরনের বিপদে যদি পড়ে যান তাহলে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে সব সময় চেষ্টা করবে। এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে অনেক বেশি ভালবাসবে এবং প্রত্যেকটা মানুষ আমাদের সাথে বিভিন্ন ভাবে বন্ধুত্ব স্থাপন করার জন্য অবশ্যই সব সময় চেষ্টা চালিয়ে যাবে।
আপনি একজন ভালো মানুষের যতই ক্ষতি করুন না কেন তারা কিন্তু কখনো প্রতিবাদ করবে না এবং তারা সবসময় চেষ্টা করবে আপনার সকল ধরনের অন্যায় মুখ বুঝে সহ্য করার জন্য। আসলে একটা সময় এই অত্যাচার করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু তারা কখনো আপনার বিরুদ্ধে কোন কথা বলবে না। তখন আপনি নিজে থেকেই ঠিক হয়ে যাবেন এবং সেই মানুষগুলোর প্রতি ভালোবাসা দিন দিন বাড়তে থাকবে এবং কেউ যদি তাদের কোন ধরনের ক্ষতি করতে চায় তখন আপনি এসে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন।
আর এই জন্য প্রত্যেকটা শত্রু এর সময় এই সকল ভালো মানুষের কাছে হার মেনে যায় এবং তারা আর কখনো এই ভালো মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করে না। আসলে এই পৃথিবীতে যদি সবাই ভালো মানুষ হয় তাহলে পৃথিবীতে আর কোন ধরনের সমস্যা মোটেও থাকবে না এবং সবাই মিলেমিশে একসাথে আনন্দ করে বসবাস করতে পারব। এজন্য আমাদের অবশ্যই ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারি এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)