ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়।

in আমার বাংলা ব্লগ13 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1780282908539463231714339502471.png



সোর্স


এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি জোরপূর্বক এই পৃথিবীর সবকিছু জয় করতে চান তাহলে কিন্তু আপনি এই জিনিসটা কখনোই করতে পারবেন না এবং এর ফলে দেখবেন যে আপনার কাছের মানুষগুলো আস্তে আস্তে করে আপনার থেকে দূরে সরে যাবে এবং কোন মানুষ আপনার সাথে কোন ধরনের সুসম্পর্ক রাখার মোটেও চেষ্টা করবে না। আসলে এই পৃথিবীতে যদি আমরা ভালোবাসা দিয়ে সবকিছু জয় করার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন বিজয়ী হবো এবং জীবনের সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো।


একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালোবাসা দিয়ে সবকিছু জয় করার চেষ্টা করে তারাই কিন্তু জীবনে বড় হতে পারে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো মানুষেরা সবসময় ভালো কাজ করতে চায় এবং যারা খারাপ মানুষ তারা কখনো কোনো কিছু ভালো করতে চায় না এবং মানুষের ভালো জিনিসটাকে তারা সব কিভাবে নষ্ট করবে সেজন্য তারা সব সময় চেষ্টা করতে থাকে। এজন্য আমরা সব সময় ভালোবাসা দিয়ে সব কিছু জয় করার অবশ্যই চেষ্টা করব


এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে এবং তারা বিভিন্নভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করে। আসলে এই মানুষগুলো কখনো ভালো মানুষ হতে পারে না এবং তারা সব সময় মানুষের ক্ষতি ছাড়া আর কোন কিছু করতে পারবে না। আসলে আমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালবাসবে এবং তারা প্রত্যেকে আমাদের আপন করে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন। এজন্য আমরা সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব।


এই পৃথিবীতে যারা মানুষকে ভালবাসতে পারে তাদের কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এবং এই মানুষগুলোকে সবসময় কাছে টেনে নেয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ভালোবাসা দিয়ে এই পৃথিবীর সবকিছু জয় করার ক্ষমতা একবার অর্জন করতে পারি তাহলে দেখবেন যে সবকিছু আপনার কাছে অনেক বেশি ভালো মনে হবে এবং আপনার নিজের কাছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে পরিণত হতে দেখতে পারবেন। এজন্য আমরা সবসময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং জোর করে কারো কাছ থেকে ভালোবাসা কেড়ে নেওয়ার মোটেও চেষ্টা করবো না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।