নিজের ভাবনা ভাবুন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ নিজের ভাবনা ভাবুন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি নিজের কথা না ভেবে অন্যের কথা ভেবে সময় কাটাতে চান এবং আপনার জীবন থেকে সময় নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু কেউ আপনাকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করবে না এবং আপনি সবসময় পিছনের দিকে পড়ে থাকবেন। আসলে এই পৃথিবীতে যারা নিজের কথা না ভেবে বরং সব সময় অন্যের কথা ভাবতে থাকে তারা কিন্তু শেষ বয়সে এসে অনেক বেশি কষ্ট পায় এবং সেই সময় তাদের কোন ধরনের সঙ্গী কখনোই থাকে না। আসলে স্বার্থপর হলেও আগে নিজের কথা অবশ্যই প্রত্যেক মানুষের ভাবা উচিত।
কেননা যে মানুষগুলোর জন্য আপনি এত কিছু করবেন সেই মানুষগুলো যদি পরবর্তীতে আপনাকে ভুলে যায় তাহলে কিন্তু সেই কষ্ট আপনি আর কখনো সহ্য করতে পারবেন না এবং এর ফলে আপনি তখন থেকে আবার আপনার নিজের কথা চিন্তা ভাবনা করলেও সেই সময় আপনার হাতে আর কোনো সময় থাকবে না। আর এর ফলে বাকি জীবনটা আপনাকে একাকী কাটাতে হবে এবং যাদের জন্য আপনি এত কিছু করেছেন তারা আপনাদের থেকে দূরে সরে থাকবে এবং আপনাদের ছাড়া তারা ভালো থাকা শিখে নেবে। এজন্য কিছু কিছু সময় অবশ্যই স্বার্থপর হওয়া উচিত।
আসলে এভাবে যদি আমরা আগে নিজেদের কথা ভেবে নিজের একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি এবং পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই জীবনে ভালো কিছু করতে পারবো এবং নিজেদেরকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। আসলে আমরা যখন নিজেরা ভালো থাকতে পারবো তখন কিন্তু অবশ্যই আমরা অন্য মানুষকে ভাল রাখার মত একটা মন মানসিকতা তৈরি করতে পারব। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের পাশে থাকতে পারি কিন্তু এর আগে আমরা আগে নিজেরা প্রতিষ্ঠিত হবো।
আসলে আপনি যদি একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারেন তাহলে তখন মানুষ আপনাকে অনেক বেশি সম্মান করবে এবং আপনি যদি কোন ধরনের কথা বলে থাকেন তাহলে সেই কথাগুলো পালন করার জন্য সবাই চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং যারা মানুষের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য তাদের পাশে থাকে এবং সুবিধার পেয়ে গেলে তারা সরে যায় তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য অবশ্যই অন্যের কথা ভাবতে হবে কিন্তু তার আগে অবশ্যই নিজের ভাবনা ভেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)