জীবনের রং বদলে যায়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনের রং বদলে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমাদের এই জীবনটার রং বারবার পরিবর্তন হয় এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে করে এই জীবনটার রং সব সময় ভালো দেখে থাকে এবং আমরা সেই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি। আসলে জীবনের রং ধরে রাখা কিন্তু বড় কঠিন একটা ব্যাপার। কেননা এই পৃথিবীর বিভিন্ন জিনিসের সঙ্গে প্রতিনিয়ত আমরা লড়াই করতে করতে অনেকটা হারিয়ে যায় এবং একটা সময় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আমরা আর কোন কিছু করতে পারি না এবং সব সময় চুপচাপ ঘরের মধ্যে বসে থাকি এবং আমাদের রংটা তখন ফিকে হয়ে যায়।
আসলে একটা মানুষের জীবনের রং তখনই বদলে যায় যখন তারা কাছের মানুষগুলো তাদের ছেড়ে দূরে চলে যায় অথবা তাদের কোন আঘাত দিয়ে দেয়। আসলে যারা আঘাত দিয়ে জীবনে ভালো থাকার চেষ্টা করে এবং জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করে তারা কিন্তু জীবনে কখনো ভালো হতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে অন্যকে কষ্ট দিয়ে কখনো সুন্দরভাবে সাজাতে পারে না। আসলে এই পৃথিবীতে যারা তাদের নিজেদের জীবনের রং বদলে ফেলে তারা কিন্তু কখনো ভালো মানুষ নয় বরং তারা আমাদের সব থেকে বড় একটি শত্রু।
একটা জিনিস মনে রাখতে হবে যে একটা মানুষ যখন ভালোভাবে বেঁচে থাকে তখন আমরা সবসময় চেষ্টা করব তার পাশে থাকার জন্য এবং তার জীবন থেকে যত দুঃখ কষ্ট রয়েছে সবগুলো দূর করে দেওয়ার জন্য। কেননা আপনি নিজে সুখে না থাকতে পারলেও যখন অন্য কাউকে সুখী করতে পারবেন তখন দেখবেন যে সেখানে আপনি একটা আলাদা ধরনের সুখ খুঁজে পাবেন। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা নিজেদের শান্তিটা সবসময় একইভাবে ধরে রাখার জন্য এবং সবাইকে নিয়ে একসাথে এক জায়গায় বসবাস করে জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য।
আসলে এই পৃথিবীতে যারা এইভাবে নিজেদের জীবনের সুখ শান্তি নিয়ে একসাথে বসবাস করার চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই জীবনে সুখী হতে পারে এবং তারা এই সুন্দর জীবন নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। কিন্তু যাদের জীবনে কখনো সুখ শান্তি থাকে না তাদের জীবনের রং বারবার পরিবর্তন হয়ে যায় এবং তারা যতই চেষ্টা করুক না কেন তারা তাদের জীবনের রং একই রকম ভাবে কখনো ধরে রাখতে পারে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব নিজেরা যেমন সুখে থাকবো ঠিক তেমনি একই সাথে সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করব যাতে করে আমরা জীবনে সব সময় ভালো একটা সময় কাটাতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)