বেদনা ভরা জীবন।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বেদনা ভরা জীবন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17733770504467595888806390032944.png



সোর্স


এই পৃথিবীতে যারা কষ্ট নিয়ে বেঁচে থাকে তাদের মত খারাপ জীবন আর কেউ কখনো উপভোগ করে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা বেদনা ভরা জীবন নিয়ে তাদের বাকি সময়টা কাটানোর চেষ্টা করে তাদের কত কঠিন সময়ের মধ্য দিয়ে জীবনটাকে পার করতে হয়। আসলে এই বেদনা কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে আলাদা ধরনের হতে পারে। অর্থাৎ আপনি আপনার প্রিয় মানুষের হারানোর বেদনা ভোগ করতে পারেন অথবা এই জীবনে আপনি এমন কিছু হারিয়ে গেছেন যার বেদনা আপনি কখনো এই পৃথিবীতে ভুলতে পারবেন না।


একটা জিনিস মনে রাখতে হবে যে যারা কষ্টের মধ্যে দিন কাটায় তাদের কষ্টটা একমাত্র তারাই বুঝতে পারে এবং কেউ কখনো তাদের কষ্টের ভাগ নিতে চায় না। প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা ধরনের বেদনা থাকে যেগুলো আলাদা আলাদা কাজের উপর ভিত্তি করে হয়ে থাকে। তবুও আমরা এই সকল বেদনার মধ্য দিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য সব সময় চেষ্টা করি এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি মানুষের উপকার করতে হবে।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যারা এই খারাপ জীবন যাপন করে তারা কিন্তু জীবনে কখনো মানুষের সাথে সঠিকভাবে মেলামেশা করতে পারে না এবং তারা কখনো মন খুলে অন্য মানুষের সাথে কথা বলতে পারেনা। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যদি সব সময় ভালোভাবে মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করি তাহলে কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে স্বার্থপর ভাবে এবং তারা মনে করে যে আমাদের জীবনে কোন জিনিসের কমতি হয়েছে তাই আমরা তাদের আশেপাশে ঘোরাফেরা করছি।


এজন্য কিছু কিছু মানুষ অন্যান্য মানুষের সঙ্গে আর মেলামেশা না করে বরং তার নিজের বেদনা ভরা জীবন নিয়ে সেই ভাবে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস তারা সব সময় মনে করে যে এই পৃথিবীতে নিজের বেদনা ভরা জীবন নিয়ে হয়তোবা আমরা বেঁচে থাকতে পারবো কিন্তু অন্যের খারাপ কথা কখনো আমরা সঠিকভাবে শুনতে পারবো না এবং সেগুলো কখনো সহ্য করতে পারবোনা। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের এই বেদনা ভরা জীবন থেকে বের হয়ে এসে আবার পুনরায় আলোর মুখ দেখে ভালো কাজ করতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73730.94
ETH 2293.78
USDT 1.00
SBD 0.51