অপরাধের শাস্তি একদিন পেতেই হবে।

in আমার বাংলা ব্লগ14 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অপরাধের শাস্তি একদিন পেতেই হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17808873037089210090160237705599.png



সোর্স


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালো কাজ করে যাই তাহলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমাদের কথা তারা সারা জীবন মনে রাখবে। কিন্তু যদি আমরা মানুষের কথা সঠিকভাবে না শুনে বরং অপরাধ করতে থাকি এবং এর ফলে যদি বিভিন্ন ধরনের মানুষের ক্ষতি করি তাহলে কিন্তু একটা সময় আমাদের এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে এবং তখন মানুষ আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আমাদেরকে তখন থেকে ঘৃণা করবে এবং আমরা যদি কোন খারাপ কাজ নাও করি তবুও মানুষ আমাদেরকে পছন্দ করবে না।


আসলে এই পৃথিবীতে যারা অপরাধ করে তারা কখনো ভাল মানুষ হতে পারে না এবং এই অপরাধী মানুষগুলোকে সবসময় মানুষ দূরে ঠেলে দেয় এবং তাদের সাথে কেউ কখনো থাকার চেষ্টা করে না। আর এই অপরাধ শ্রেণীর মানুষগুলোকে একটা জিনিস মনে রাখতে হবে যে তারা যতই এই পৃথিবীতে অপরাধ করুক না কেন একদিন না একদিন তাদের এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। অর্থাৎ কোন কিছু তাদেরকে আর রক্ষা করতে পারবে না এবং এর ফলে কিন্তু তারা তাদের নিজেদের জীবনটাকে আর কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এজন্য অপরাধের মতো খারাপ কাজ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের চোখের আড়ালে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে এবং এই অপরাধের শাস্তি হিসেবে তারা এমন শাস্তি পায় যে সেই শাস্তি থেকে কেউ কখনো তাদেরকে আর বের করে আনতে পারে না। আসলে চোখের আড়ালে যারা অপরাধ করে তারা কিন্তু সব থেকে বড় ক্ষতিকারক মানুষ এবং এই মানুষগুলোর থেকে আমাদের সবসময় দূরে সরে থাকতে হবে। আমরা যদি অপরাধ না করে ভালোর দিকে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমাদের সমাজ থেকে খারাপ কাজের মানুষগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাবে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো কাজ করতে পারি এবং ভালো কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। আমাদের এই সঠিক চেষ্টা কিন্তু একদিন আমাদের এমন জায়গায় পৌঁছে নিয়ে যাবে তা আমরা কখনো কল্পনাও করতে পারবোনা। এজন্য আমাদের সবসময় বিভিন্ন ধরনের ভাল কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে হবে যাতে করে মানুষ আমাদেরকে পছন্দ করে এবং আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করে। এভাবে যদি আমরা সবাই মিলে ভালো কাজ করে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দর করতে পারব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।