চোখের আড়ালে হারিয়ে যাওয়া।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চোখের আড়ালে হারিয়ে যাওয়া সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা মানুষকে যখন আমরা বিভিন্নভাবে দূরে ঠেলে দিই তখন সেই মানুষটা আমাদের চোখের আড়ালে কখন যে হারিয়ে যায় সেটি কিন্তু কখনো আমরা বুঝতে পারবো না। এরকম আমাদের জীবন থেকে অনেক প্রিয় মানুষ আমাদের খারাপ আচরণ এবং ভালোবাসা না পাওয়ার জন্য কিন্তু তারা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এবং তারা কখনো আর আমাদের জীবনে ফিরে আসতে চায় না। একটা জিনিস আপনি তখন বুঝবেন যে একটা আপন মানুষ আপনার কতটা প্রয়োজন ছিল এবং তারা যতক্ষণ আপনার পাশে ছিল আপনার জীবনে কখনো কোন ধরনের দুঃখ কষ্ট কখনো আপনি দেখতে পাননি।
কিন্তু অবহেলা করলে মানুষ আস্তে আস্তে দূরে সরে যায় এবং সেই মানুষগুলো কখনো আপনার জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসার কোন চিন্তা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা আমাদের জীবন থেকে কখনো হারিয়ে না যায় এবং সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসার জন্য চেষ্টা করে। এই মানুষগুলোকে যদি আমরা ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা তাদেরকে আমাদের চোখের মনি করে রাখতে পারব এবং তাদেরকে সব সময় কাছে রাখবো।
কিন্তু আমাদের অবহেলার কারণে যদি তারা একবার দূরে সরে যায় তাদের কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনা মোটেও সম্ভব হবে না এবং সেই মানুষগুলোর অভাব অন্য মানুষ দিয়ে আমরা কিন্তু কখনো আমাদের জীবনে পূরণ করতে পারবোনা। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে যতই খারাপ সময় আসে না কেন আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোর সাথে কখনো খারাপ ব্যবহার করব না এবং প্রিয় মানুষগুলোকে সবসময় ভালোবাসার চেষ্টা করব যাতে করে তারা কখনো আমাদের চোখের আড়াল থেকে হারিয়ে না যায় এবং আমাদের পাশে সারা জীবন থেকে যায়।
আর এভাবে যদি প্রিয় মানুষগুলো আমাদের জীবনে সব সময় থেকে দেয় তাহলে কিন্তু তাদের আমরা প্রকৃত ভালবাসতে পারব এবং তাদের কাছে আমরা আমাদের সুখ দুঃখের গল্প বলতে পারব এতে করে কিন্তু আমাদের মনের থেকে কষ্ট আস্তে আস্তে করে কমে যাবে এবং তাদের নিয়ে আমরা একটা সুখের সময় অতিবাহিত করতে পারবো। এজন্য আমাদের সব সময় মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা কিন্তু তাদেরকে কখনো দূরে সরিয়ে রাখার চেষ্টা করবো না এবং তাদেরকে সবসময় ভালোবাসার চেষ্টা করব যাতে করে তাদের পাশে আমরা সবসময় থাকতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)