অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অভিজ্ঞতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17744056083926073305092436505412.png



সোর্স


আসলে প্রত্যেকটা মানুষ সব সময় অভিজ্ঞতা নিয়ে কাজ করার চেষ্টা করে এবং এই অভিজ্ঞতার দ্বারা কিন্তু একজন মানুষ সবসময় সম্মানিত হয় এবং আরেকজন মানুষ সবসময় মানুষের থেকে দূরে সরে যায়। আপনি একটা কাজ যখন বহুদিন ধরে করবেন তাহলে সেই কাজের প্রতি আপনার অভিজ্ঞতা সবথেকে বেশি হবে এবং সেই কাজটি আপনি খুব সুন্দর ভাবে সমাধান সবসময় করতে পারবেন। কিন্তু আপনি যদি হঠাৎ করে কোন একটা নতুন কাজ করেন তাহলে সেই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেকটা কম থাকবে এবং আস্তে আস্তে করে কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে।


এজন্য সব সময় যারা পুরনো মানুষ তাদের অভিজ্ঞতার দাম অবশ্যই বেশি এবং তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে। একটা মানুষ যখন বিভিন্ন ধরনের কাজ করতে যায় তখন তার সেই কাজে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকে যায় এবং সেই ভুলত্রুটি গুলো তারা পুনরায় সমাধান করে আবার পুনরায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনে হঠাৎ করে সবকিছু সঠিকভাবে সমাধান করার জন্য চেষ্টা করি তাহলে এই জিনিসটা অবশ্যই একটা ভুল জিনিস হবে। কেননা কঠিন কাজ একবার কখনো সমাধান করা বড়ই কঠিন।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব যারা অভিজ্ঞ লোক তাদের কাছ থেকে সঠিক শিক্ষাগুলো নেওয়ার জন্য যাতে করে আমাদের কাজে কোন ধরনের ভুল না হয়। একমাত্র তারাই জানে যে কোন কাজটি করতে গেলে কোন জায়গায় ভুল হবে। কেননা এই ভুলগুলো তাদের জীবনে হয়েছিল এবং তারা অবশ্যই এই ভুলগুলোকে এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় তাদের অভিজ্ঞতা দিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং জীবনটাকে সুন্দর করে ভবিষ্যৎ জীবনটাকে তারা সুখের করার চেষ্টা করে।


এজন্য আমরা সব সময় একটা জিনিস মনে রাখব যাতে করে আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের এই বর্তমান সময়ের অভিজ্ঞতা কে কাজে লাগাতে পারি। কেননা আমরা যদি বর্তমান সময়ের অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে আমরা কখনো জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো না এবং আস্তে আস্তে করে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাইতো প্রত্যেকটা কাজে অভিজ্ঞতার অবশ্যই দরকার এবং এই অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66905.69
ETH 2022.98
USDT 1.00
SBD 0.49