শরীর এবং মন সুস্থ রাখা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ শরীর এবং মন সুস্থ রাখা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমরা যদি আমাদের নিজেদের শরীর এবং মন সুস্থ রাখতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে ভালোভাবে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনটাকে কখনো সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনার শরীর এবং মন যদি ভালো না থাকে তাহলে আপনার সামনে যখন সব সুখ চলে আসবে তখন সেই সুখ আপনি সঠিকভাবে উপভোগ করতে পারবেন না এবং এর ফলে কিন্তু আপনার মনটা সবসময় খারাপ থাকবে এবং আপনি জীবনে ভালোভাবে কখনো কোন পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে পারবেন না।
এজন্য অবশ্যই আপনাকে ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে এবং ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য সর্বপ্রথম শরীর এবং মন সুস্থ রাখার জন্য আমাদের যে সকল কাজ করণীয় সেই কাজগুলো করতে হবে এবং এমন কোন কাজ আমরা কখনোই করবো না যাতে করে একদিক থেকে আমাদের শরীর দুর্বল হয় এবং মন খারাপ হয়ে যায়।
এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা কিন্তু সবসময় তাদের নিজেদের শরীরের দিকে খেয়াল রেখে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি এবং প্রতিনিয়ত তারা তাদের নিজেদের শরীর এবং মনটাকে সুস্থ রাখার চেষ্টা করে যাতে করে তাদের সামনে যত খারাপ জিনিস আসুক না কেন তারা সেই খারাপ জিনিসের তাদের মনটাকে নষ্ট না করে বরং ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনটাকে একটা সুস্থ জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। এজন্য অবশ্যই প্রত্যেকটা মানুষের শরীর এবং মন দুটোই সুস্থ রাখতে হবে।
আর একজন ভালো মনের মানুষ সবসময় প্রত্যেকটা মানুষকে মন দিয়ে ভালবাসতে পারে এবং তাদেরকে আপন করে নিতে পারে। এজন্য সর্বপ্রথম আমাদের শরীর এবং মন সুস্থ রাখতে হবে এবং একইভাবে আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি এইভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব না এবং জীবনের মুহূর্তগুলোকে সঠিকভাবে আমরা উপভোগ করতে পারবো না। এজন্য অবশ্যই আমাদের শরীর এবং মন দুটোই সুস্থ রাখতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)