মানুষ সহজে চেনা যায় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষ সহজে চেনা যায় না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে মানুষ চেনা বড়ই কঠিন এবং আমরা যতই মানুষকে সহজ ভাবার চেষ্টা করি না কেন কিন্তু মানুষ অতটা সহজ নয় এবং তাদের মনের মধ্যে যে কি চলছে তা কিন্তু কখনো আমরা বুঝে উঠতে পারি না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষকে সঠিকভাবে চিনতে চাই তাহলে অবশ্যই সে মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করতে হবে এবং মানুষের সাথে সময় কাটাতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় একজন মানুষকে চিনে ফেলেন তাহলে এটি আপনার ভুল ধারণা কেননা প্রথম দেখায় কখনো মানুষকে চেনা যায় না এবং সেই মানুষটা কেমন সেই সম্পর্কে কখনো বোঝা যায় না।
এজন্য আমি সবসময় চেষ্টা করব যাতে করে মানুষকে সহজে যাতে চেনা যায় এজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের সাথে খুব ভালো সময় কাটানোর। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন একটা মানুষের সাথে দীর্ঘদিন ধরে মেলামেশা করবেন তখন তার মনের ভাব আপনি আস্তে আস্তে করে বুঝতে পারবেন এবং সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আসলে মানুষকে আপনি যদি সহজে চিনতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারবেন না।
এজন্য সর্বপ্রথম মানুষকে চেনার উপায় হলো মানুষকে ভালোবাসা এবং সেই ভালবাসার মাধ্যমে সেই মানুষের মনটাকে জয় করে নেওয়া। তোমরা যদি মানুষকে ভালোবেসে তার মন জয় করে নিতে পারি তাহলে সেই মানুষটির মনের মধ্যে যা থাকবে সবকিছু সে আমাদের সাথে শেয়ার করবে এবং তার মনের মধ্যে গোপন কোন কিছু কখনোই থাকবে না। আসলে আমরা যদি মানুষকে সঠিকভাবে ভালবাসতে পারে তাহলে সেই মানুষও আমাদের সঠিকভাবে ভালবাসবে এবং সে সবকিছু আমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং ভালোবেসে তাদের সুখ দুঃখের সাথী হবো।
এভাবে যদি আমরা তাদের কাছে পেতে পারি এবং মানুষকে প্রকৃত ভালবাসতে পারি তাহলে একজন মানুষকে চেনা কখনোই কঠিন হবে না এবং সেই মানুষটাকে নিয়ে আমরা অনেক সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করতে পারবো। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যেতে পারি। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে সহজে চিনতে না পারি তাহলে সে মানুষ কখনো আমাদেরকে ভালবাসবে না এবং আমাদের সাথে কখনো ভালো আচরণ করার চেষ্টা করবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!