ক্ষমতার অপব্যবহার করতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ক্ষমতার অপব্যবহার করতে নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কখনো জীবনের সঠিকভাবে সামনের দিকে এগিয়ে চলতে পারে না এবং তারা সবসময় বিভিন্নভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে। অর্থাৎ এই প্রকৃতির মানুষ থেকে আমাদের সব সময় দূরে সরে থাকতে হবে। আসলে এই মানুষগুলোকে আপনি যতই ভালোবাসেন না কেন তারা কিন্তু কখনো নিজেদেরকে পুনরায় ঠিক করতে পারে না। অর্থাৎ তাদের এই ক্ষমতার অপব্যবহার করার ফলে কিন্তু তারা তাদের কাছের প্রিয় মানুষগুলোকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে এবং তারা পরবর্তীতে আর তাদেরকে কখনো ভালোবাসে না।
এই পৃথিবীতে যারা ক্ষমতার অপব্যবহার করে পরবর্তীতে তাদেরকে অনেক বেশি কষ্ট পেয়ে এই পৃথিবীতে ত্যাগ করতে হয়। অর্থাৎ আজ আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি মানুষের উপর অন্যায় অত্যাচার করবেন এটি কিন্তু মোটেও উচিত নয়। আসলে এই পৃথিবীতে যারা পাপ কাজ করে তাদের এই পাপ কাজের শাস্তি একদিন না একদিন এই পৃথিবীতে পেতেই হবে। এজন্য আমরা সব সময় যতটুকু ক্ষমতা পাবো ঠিক ততটুকু ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব যাতে করে কেউ আমাদের আচরণে কষ্ট না পায় এবং আমরা সবাই মিলে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো।
আসলে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা কিন্তু কখনো ক্ষমতার অপব্যবহার করে না এবং সব সময় মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ ক্ষমতা নিয়ে কখনো চিরজীবনের জন্য চলে যেতে পারবে না। একমাত্র ভালোবাসা নামক জিনিসটা রয়েছে যে জিনিসটা মানুষটাকে সব সময় মানুষের মনে রাখতে চেষ্টা করবে। এজন্য আমরা ক্ষমতার বড়াই না দেখিয়ে বরং মানুষকে চেষ্টা করব যাতে করে মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষের পাশে থেকে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়।
এভাবে যদি আমরা মানুষকে সাহায্য করতে পারি এবং আমাদের ক্ষমতা সঠিক ব্যবহার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো একটা জায়গায় পৌছে দিতে পারব যেখান থেকে সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো। এজন্য সবসময় ক্ষমতাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে এবং যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে সেখানে ক্ষমতার প্রয়োগ করে সেই অন্যায় অত্যাচার বন্ধ করে দিতে হবে যাতে করে পরবর্তীতে তারা কোন ধরনের খারাপ কাজ করতে গেলে আপনার সেই শাস্তির কথা মনে পড়ে যায়।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)