মানুষের চাহিদার কোন শেষ নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের চাহিদার কোন শেষ নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে মানুষের চাহিদার কোন শেষ নেই। অর্থাৎ আপনি যদি একজন মানুষকে কোন একটা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন তাহলে সেই মানুষটি সবসময় চেষ্টা করবে আপনার কাছ থেকে আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য। এজন্য একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের কাছ থেকে বিনা কারণে কোন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি তাহলে কিন্তু সেই মানুষটা অনেকটা লোভী হয়ে যায় এবং সেই মানুষটা সবসময় চেষ্টা করে আরো বিভিন্ন ধরনের সুযোগ কি করে সেই মানুষটার কাছ থেকে জীবনে গ্রহণ করা যায়।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের কাছ থেকে ভালোবেসে বিভিন্ন ধরনের জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে এবং সেই মানুষগুলো অনেক বেশি কঠোর পরিশ্রমী হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি সবসময় কঠোর পরিশ্রম করি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা একটা ভালো সময় উপভোগ করতে পারবো। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সবসময় আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে এবং তারা নিজের থেকে কোন ধরনের জিনিস পাওয়ার জন্য মোটেও চেষ্টা করবে না। আসলে এই মানুষগুলো অনেকটা অলস প্রকৃতির মানুষ হয়ে থাকে।
আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের সফলতা অর্জন করতে পারব এবং আমরা আমাদের নিজেদের চাহিদাগুলো সব সময় নিজেরা পূরণ করতে পারব। যারা এই পৃথিবীতে নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে তারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং এই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে ভালো কিছু করতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি যেখান থেকে সবাই আমাদেরকে ভালবাসবে।
আসলে এই জীবনে যদি আপনি উন্নতি লাভ করতে না পারেন তাহলে কিন্তু কেউ কখনো আপনাকে আর ভালোবাসবে না এবং আপনার থেকে সবাই সব সময় দূরে সরে থাকার জন্য চেষ্টা করবেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা সবাই মানুষের চাহিদা পূরণ করতে পারি এবং মানুষকে সাহায্য করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা অতিরিক্ত লোভী হয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের কোন চাহিদা কখনো পূরণ করতে পারব না এবং এই চাহিদা পূরণ করার জন্য আমরা কোন ভালো সময় আর অন্য মানুষের সাথে কাটাতে পারব না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)