আইন সবার জন্য সমান।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আইন সবার জন্য সমান সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে প্রত্যেকটা দেশ পরিচালনা করার জন্য প্রত্যেকটা দেশের নিজস্ব আইন কানুন রয়েছে এবং সেই আইন কানুন মেনে অবশ্যই সেই দেশের নাগরিক গুলো সবসময় চলাচলের চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে দেশের আইন-কানা যদি প্রচলিত না থাকতো তাহলে দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তার সৃষ্টি হতো এবং কেউ কাউকে কখনো আর পছন্দ করত না এবং সবাই সবাইকে ঘৃণা করতে এবং সবাই সবার নিজের মতো করে উশৃঙ্খল জীবন যাপন করত। এজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশের আইন সবসময় দেশের উন্নতির জন্য কাজ করে এবং দেশের মানুষকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্ন ধরনের খারাপ পথে জীবনে দ্রুত বড় হওয়ার চেষ্টা করে এবং তারা এই দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে তারা যেকোন মানুষের ক্ষতি করতে বিন্দুমাত্র কখনো চিন্তা ভাবনা করে না। আসলে এইসব মানুষের জীবনে ভালোবাসা বলে কোন কিছুই থাকেনা এবং সবাই তারা নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা দেশের আইন কানুন মানে না তাদের দেশে থাকার কোন অধিকার নেই।
অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব দেশের আইনকে সম্মান দেখিয়ে সেই ভাবে সামনের দিকে এগিয়ে চলা এবং কেউ যদি আইন ভঙ্গ করে তাদেরকে প্রথমে বোঝানো যাতে করে তারা দেশের আইন কানুন ভঙ্গ না করে। এতে করেও যদি তারা কোন কিছুর না শুনে তাহলে কিন্তু তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে এই ধরনের খারাপ কাজ যাতে না করে এজন্য তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় আইনের পথে চলে এবং আইনের পথে চলতে চলতে কোন ধরনের অন্যায় সামনে দেখলে তারা প্রতিবাদ গড়ে তোলে।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে এই আইনের প্রতি সম্মান দেখাতে হবে এবং দেশের আইন কানুন মেনে চলতে হবে। আর দেশের আইন কানুন যদি দেশের প্রত্যেকটা নাগরিক সঠিকভাবে মেনে চলে তাহলে কিন্তু অবশ্যই তারা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবে এবং তারা জীবনটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এজন্য প্রত্যেকটা দেশের ক্ষেত্রে তাদের আইন-কানুনের গুরুত্ব সব থেকে বেশি ভূমিকা পালন করে দেশ পরিচালনার ক্ষেত্রে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)