মাথা উঁচু করে দাঁড়ানো।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মাথা উঁচু করে দাঁড়ানো সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17703467225898870210584243123496.png



সোর্স


এই পৃথিবীতে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারি তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে আর নিচু দেখাতে পারবে না এবং আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে সাহসী হতে হবে এবং বিভিন্ন ধরনের বিপদের সঙ্গে মোকাবেলা করার মত মন মানসিকতা রাখতে হবে। অর্থাৎ আপনার মন-মানসিকতা যদি সাহসী হয় তাহলে কিন্তু আপনি জীবনে অবশ্যই প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।


একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি মাথা নিচু করে থাকেন তাহলে কেউ কখনো আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না এবং কেউ কখনো আপনাকে সঠিক সম্মান দিতে পারবে না। এর ফলে আপনি সমাজের বিভিন্নভাবে অত্যাচারিত হবেন এবং আপনি আর কখনো জীবনে ভালো কিছু করার মত সৎ সাহস জোগাতে পারবেন না। এজন্য আপনাকে মাথার উঁচু করে থাকার জন্য যত জিনিসের প্রয়োজন সেই জিনিসগুলো অবশ্যই করতে হবে। অর্থাৎ ভালো কাজের মাধ্যমে জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।


কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে থাকে এবং তাদের সামনের দিক থেকে সবাই সম্মান করলেও পিছনের দিক থেকে কিন্তু কেউ কখনো তাদেরকে সম্মান করতে চায় না। অর্থাৎ এই মানুষগুলোর থেকে সব সময় আমাদেরকে দূরে সরে থাকতে হবে কেননা তারা সবসময় মানুষের ক্ষতি ছাড়া আর কোন কিছু করতে চায় না। আর যারা বীর প্রকৃতির লোক তারা কিন্তু সব সময় কঠোর সংগ্রাম করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে জীবনে ভালো কাজ করতে পারি এবং কাজ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এভাবে যদি আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে আর আটকে রাখতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি প্রত্যেকটা মানুষের বিপদে-আপদে সাহায্য করতে হবে যাতে করে তারাও জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।