কাছের মানুষের যত্ন নিন।

in আমার বাংলা ব্লগ29 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কাছের মানুষের যত্ন নিন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17712975501856632213015126201330.png



সোর্স


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি আমাদের নিজেদের কাছের মানুষের যত্ন নিতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো তাদেরকে খুশি রাখতে পারব না এবং তাদেরকে ভালোভাবে সময় দিতে পারবো না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের আশেপাশে যারা রয়েছে তারাই কিন্তু আমাদের সব থেকে কাছের মানুষ। এই কাছের মানুষগুলো যেহেতু সবসময় আমাদের কাছে থাকে তাই তাদের যথেষ্ট ভূমিকা আমরা কখনো বুঝতে পারি না। কিন্তু যখন তারা আমাদের পাশে থাকবে না তখন তাদের গুরুত্ব আমরা আমাদের জীবনে বুঝতে পারব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা কাছের মানুষের সঠিক জন্ম নিতে পারে না তারা কিন্তু কখনো ভালোভাবে বেঁচে থাকতে পারে না এবং সেই মানুষগুলোর শেষ পরিণতি অনেক বেশি খারাপ হতে পারে। অর্থাৎ আমাদের কাছের মানুষগুলো সব সময় চেষ্টা করে কি করে আমাদেরকে ভালো রাখা যায় এবং আমাদের ক্ষতি হবে এমন কোন কাজ তারা কখনোই করতে চায় না। আসলে তাদের এই যত্নের মূল্য আমরা তখনই বুঝতে পারি তখন তারা আমাদের পাশে থাকে না এবং সেই ভাবে কেউ আমাদেরকে আর কখনো যত্ন করে না।


সবসময় আমরা আমাদের কাছের মানুষগুলোর যত নেয়ার চেষ্টা করব যাতে করে তাদেরকে একটু ভালো রাখতে পারি এবং তাদের এই ভালো রাখার জন্য অবশ্যই আমরা বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করব। আসলে আমাদের কোন কাজের জন্য যদি তারা কষ্ট পেয়ে থাকে তাহলে আমরা তাদের কাছে পরবর্তীতে ক্ষমা চেয়ে নেব এবং এই একই ধরনের কাজ আর কখনো করার চেষ্টা করব না। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে তারা কখনো ভাল মানুষ হতে পারে না এবং তাদের থেকে সবসময় আমাদের দূরে সরিয়ে রাখতে হবে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা আপনার পাশে রয়েছে এবং আপনাকে সবসময় ভালোবাসার চেষ্টা করছে তারাই কিন্তু আপনার প্রকৃত কাছের মানুষ এবং তাদের জন্য আপনি সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করবেন যাতে করে তাদের মুখে সবসময় হাসি থাকে। এজন্য আমরা সবসময় মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকার চেষ্টা করব এবং বিভিন্ন বিপদে-আপদে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব যাতে করে তারা ভালো সময় কাটাতে পারে এবং এই জীবনে প্রকৃত সুখ শান্তি উপলব্ধি করতে পারে। আর কখনো এই কাছের মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 71433.25
ETH 2196.58
USDT 1.00
SBD 0.53