নিজেকে স্বয়ংসম্পূর্ণ করা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ নিজেকে স্বয়ংসম্পূর্ণ করা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীটা বর্তমান সময়ের সব থেকে বেশি একটা প্রতিযোগিতা জায়গা এবং এই প্রতিযোগিতায় যদি আমরা সঠিকভাবে টিকে থাকতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো থাকতে পারবো না এবং জীবনটাকে কখনো সুন্দর করতে পারবোনা। আসলে যারা নিজেকে কখনো স্বয়ংসম্পূর্ণ করতে পারে না তারা সামনের দিকে দ্রুত কখনো এগিয়ে যেতে পারে না এবং জীবনটাকে কখনো সুন্দর ভাবে সাজাতে পারে না। এজন্য প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে যাতে করে আমাদের সামনে যেকোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যা কি আমরা সমাধান করার মতো ক্ষমতা রাখতে পারি।
পৃথিবীতে এখন নিজেকে টিকিয়ে রাখতে গেলে সর্বপ্রথম নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে এবং বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে যাতে করে আমাদের সামনে সবকিছু আমরা সমাধান করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দরভাবে পৌঁছে নিয়ে যেতে পারে। যারা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারেনা তারা বেশি দূর কখনো এগিয়ে যেতে পারে না। অর্থাৎ একজন মানুষের জ্ঞান যতটুকু সে কিন্তু ততটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং ততটুকু শেষ নিজের জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে পারে।
আপনি যতটুকু কাজ করেন তার অতিরিক্ত কাজ যদি আপনাকে দেয়া হয় তাহলে সেই অতিরিক্ত কাজ আপনি কখনোই সমাধান করতে পারবেন না এবং এর ফলে আপনার জীবনটাকে আপনি কখনো আর আগের মত করে সুন্দর করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটি কাজ সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এবং একই সাথে যে কাজগুলো পারেন সেই কাজগুলো করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে জ্ঞান রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবেন।
এজন্য মানুষকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে জীবনের সকল কাজে আমরা অংশগ্রহণ করতে পারি এবং প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে সমাধান করার জন্য চেষ্টা করতে পারি। এই পৃথিবীতে যে মানুষগুলো স্বয়ংসম্পূর্ণ তারা কিন্তু সব সময় প্রত্যেকটি কাজ খুব সুন্দর ভাবে সমাধান করতে পারে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে এবং আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে যাতে করে আমরা প্রত্যেকটি বিষয় থেকে সঠিক জ্ঞান নিয়ে সেই জ্ঞানটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!