পরিচিত মুখ অচেনা হয়ে যায়।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পরিচিত মুখ অচেনা হয়ে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17729394720223331918263070639247.png



সোর্স


পৃথিবীতে কোন মানুষটা যে আমাদের আপনজন এবং কোন মানুষটা যে আমাদের পর তা কিন্তু সহজে আমরা কখনো বুঝতে পারি না। কিন্তু একটা সময় আছে যখন আমরা কি আপন এবং কে পর এই জিনিসটা সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা নিতে পারি। অর্থাৎ আমাদের যারা পরিচিত মুখগুলো রয়েছে তাদেরকে আমরা বুঝতে পারি এবং কে আমাদের জীবনে ভালো চায় এবং কে আমাদের জীবনে খারাপ চাই এই জিনিসটাও কিন্তু তখন আমরা উপলব্ধি করতে পারি। সেটি হলো মানুষের বিপদের সময় যখন মানুষের আসল চেহারা বেরিয়ে আসে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আমাদের প্রত্যেকটা প্রিয় মানুষগুলোর জীবনে কাছে থাকে যাতে করে তাদের জীবনে কোন ধরনের সমস্যা না আসুক এবং তাদের নিয়ে আমরা সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করতে পারি। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই পরিচিত মানুষগুলোকে নিয়ে এক জায়গায় বসবাস করতে পারি এবং তাদের সাথে ভালো সময় কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সকল ধরনের দুঃখ এবং সমস্যা আস্তে আস্তে করে দূরে সরে যাবে এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব।


আসলে এই পরিচিত মুখ গুলো তখনই অপরিচিত হয়ে যায় তখন আমরা কোন ধরনের বিপদে পড়ি এবং যারা আমাদেরকে প্রকৃত ভালোবাসে না তারা কিন্তু আমাদের সেই বিপদের মধ্যে একা ফেলে দূরে সরে যায় এবং তারা পরবর্তীতে আমাদের সাথে আর কোন ধরনের যোগাযোগ স্থাপন করার মোটেও চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইভাবে যারা আমাদেরকে দূরে ফেলে চলে যায় তারা কিন্তু কখনো আমাদের প্রিয় মানুষ হতে পারে না এবং এই পরিচিত মুখগুলো আস্তে আস্তে আমাদের কাছে অচেনা হয়ে যায় এবং তারা আমাদের থেকে সবসময় দূরে সরে থাকতে চায়।


এজন্য আমরা সব সময় চেষ্টা করবো এই খারাপ ব্যক্তিদের সাথে কোন ধরনের সম্পর্ক স্থাপন না করা এবং তাদের থেকে সবসময় আমাদেরকে দূরে সরে থাকতে হবে। কেননা এই মানুষগুলো শুধুমাত্র স্বার্থ ছাড়া আমাদের সাথে কোন ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন এবং যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন কিন্তু সব সময় তারা আমাদের থেকে দূরে সরে যায়। তাইতো আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে আমরা এই মানুষগুলোর থেকে দূরে সরে থাকতে পারি এবং আমরা আমাদের পরিচিত মানুষগুলোর সঙ্গে ভালো আচরণ করতে পারি যাতে করে তারা কখনো আমাদেরকে অপরিচিত মনে না করে এবং আমাদেরকে সবসময় ভালোবাসে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68407.38
ETH 2013.65
USDT 1.00
SBD 0.49