খারাপ জিনিসকে না বলা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ খারাপ জিনিসকে না বলা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো জিনিস অপেক্ষা খারাপ জিনিসের সংখ্যা অনেক বেশি এবং সবসময় এই খারাপ জিনিস অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা এই খারাপ জিনিস কে প্রশ্রয় দিয়ে থাকে এবং এই খারাপ জিনিস গ্রহণ করার চেষ্টা করে তারা কিন্তু কখনো ভালো হতে পারে না এবং এই মানুষগুলোর থেকে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা খারাপ মানুষ তারা কখনো ভালো জিনিস দেখতে পায় না এবং ভালো মানুষের ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করে।
এজন্য আমরা সব সময় এই খারাপ জিনিস কে ত্যাগ করার চেষ্টা করব এবং কেউ যদি আমাদেরকে খারাপ জিনিসের প্রলোভন দেখায় তাহলে কিন্তু অবশ্যই আমরা তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে কি করে ভালো মানুষগুলোকে খারাপ দিকে নিয়ে আসা যায় এবং এইভাবে তারা সেই মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করে। যারা খারাপ মানুষ তারা সবসময় খারাপ হয় এবং যারা ভালো মানুষ তারা সবসময় চেষ্টা করে কি করে মানুষকে এই খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করানো যায় এবং তাদেরকে পুনরায় নিরাপদ জায়গায় নিয়ে আসা যায়।
আসলে আমরা যদি এইভাবে খারাপ জিনিস থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারব এবং সেখান থেকে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো। এইতো সবার উচিত যাতে করে খারাপ কাজের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা এবং ভালো কাজের মাধ্যমে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়া যাতে করে আমরা ভালো কাজ করে জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারি এবং নিজেদেরকে দেশের কল্যাণে ব্যবহার করতে পারি।
তাইতো আমরা সব সময় খারাপ জিনিস কে না বলে বরং ভালো জিনিস গ্রহণ করার চেষ্টা করবে এবং সমাজে যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো যাতে করে তারা পরবর্তীতে এই ধরনের খারাপ কাজ করতে না পারে এবং একই সাথে যারা বিপদে পড়ে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। এভাবে যদি আমরা খারাপ জিনিস কে না বলতে পারি তাহলে কিন্তু পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে এবং ভালো মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। তাইতো আমরা সব সময় খারাপ জিনিস কে না বলে ভালো জিনিস গ্রহণ করার চেষ্টা করব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)