পড়াশুনা বাধ্যতামূলক করতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পড়াশুনা বাধ্যতামূলক করতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমরা যদি আমাদের পড়াশোনা বাধ্যতামূলক করতে না পারি তাহলে কিন্তু আমরা একটা জাতি হিসেবে নিজেদেরকে কখনো সম্পূর্ণ শিক্ষিত বলে প্রমাণিত করতে পারবো না। অর্থাৎ এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের ভাগ্য জ্ঞানের পার্থক্য থাকার জন্য কেউ উপরের দিকে থাকে আবার কেউ নিচের দিকে থাকে। কিন্তু ন্যূনতম জ্ঞান থাকলেই কিন্তু সেই মানুষের মধ্যে ভালো-মন্দ বিচার বিবেচনা জিনিসটা প্রবেশ করে এবং তারা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করতে ব্যস্ত থাকে এবং খারাপ কাজের থেকে তারা সবসময় দূরে সরে থেকে সেই ভালো কাজটাকে নিয়ে তারা জীবনে উপভোগ করতে শুরু করে।
আসলে পড়াশোনা যদি বাধ্যতামূলক না করা হয় তাহলে একশ্রেণীর মানুষ জীবনে কখনো পড়াশোনা করবে না এবং তারা তাদের নিজেদেরকে জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটেও চেষ্টা করবে না। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সবসময় চেষ্টা করে জীবনে যা কিছু হয়ে যাক না কেন তারা সবসময় পড়াশোনা শিখে জীবনে মানুষের মত মানুষ হওয়ার চেষ্টা করে। আর সেই মানুষগুলোই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যেতে পারে। এর প্রধান কারণ হলো তারা সঠিকভাবে পড়াশোনা গ্রহণ করেছে এবং শিক্ষিত হয়েছে এই সমাজে।
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা শিক্ষিত মানুষ তাদের কোন ধরনের কোন খারাপ বুদ্ধি থাকে না এবং তারা সব সময় প্রত্যেকটা কাজ সঠিক বুদ্ধি দিয়ে সমাধান করার চেষ্টা করেন। আসলে পড়াশোনার মূল অর্থ হলো ভালোভাবে বেঁচে থাকা এবং দেশের উপকার করে দেশটাকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই জন্য চেষ্টা করা। এভাবে যদি প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা একই ধরনের হতো এবং তারা পড়াশোনা গ্রহণ করত তাহলে দেশের একজন অশিক্ষিত মানুষও থাকত না বরং সবাই শিক্ষা গ্রহণ করে সঠিক শিক্ষিত মানুষের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত।
এজন্য অবশ্যই সর্বস্তরের এই শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে যাতে করে সবাই নূন্যতম শিক্ষা গ্রহণ করে ভালো-মন্দ জ্ঞান জাগ্রত করতে পারে তাদের মধ্যে এবং তারা আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ যদি খারাপ চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু তারা আর জীবনে কখনো বড় হতে পারবে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এজন্য অবশ্যই সবাই কে পড়াশোনা শিখতে হবে এবং পড়াশোনা শিখে জীবনে একজন ভালো মানুষ হওয়ার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)