ভুল থেকে মানুষ শিক্ষা নেয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভুল থেকে মানুষ শিক্ষা নেওয়া সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় পরিশ্রম করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করে সেই মানুষগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ভুল করে এবং সে ভুলগুলোর থেকে তারা শিক্ষা নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে সামনের দিকের এগিয়ে যাওয়ার পথ আমাদের জন্য আরো অনেক বেশি সহজ হবে এবং আমরা আরো বেশি জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে সুন্দর করতে পারব।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মনে করে যে জীবনে কোন একটি কাজে ভুল করলে তারা আর জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং তাদের জীবনটা সেখানেই থেমে যাবে। আর যারা বীরপুরুষ তারা কিন্তু কখনো ভুল নামক জিনিসটাকে নিজেদের মনের মধ্যে আনে না এবং তারা যে কোন নতুন কাজ দেখলে সেই কাজটি কি করে সমাধান করা যায় সেজন্য তারা চেষ্টা করে। অর্থাৎ সেই কাজটি করতে গিয়ে যদি তাদের ভুল হয় তারা আবার পুনরায় চেষ্টা করে এবং যতক্ষণ না সেই কাজটি সমাধান করা যায় ততক্ষণ তারা তাদের চেষ্টা চালিয়ে যায়।
আসলে আমরা যদি এই ভুল থেকে সঠিক শিক্ষা নিয়ে জীবনে প্রত্যেকটা কাজে মনোযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে একটা সুন্দর সময় উপভোগ করতে পারবো এবং সবাই মিলে সেই সুন্দর সময়টাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে কিছু কিছু মানুষের এই ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু সেই মানুষগুলো সব সময় পিছনের দিকে পিছিয়ে থাকে এবং তাদের জীবনটা একদম আগে যেরকম ছিল সেই একই জায়গায় অবস্থান করে। এজন্য অবশ্যই মানুষকে নতুন নতুন শিক্ষা নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আর আমরা যদি এই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর সময় অতিবাহিত করতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো। এজন্য অবশ্যই মানুষকে বিভিন্ন ধরনের নতুন নতুন কাজে হাত লাগাতে হবে এবং যদি কোন ধরনের ভুল করে তাহলে পুনরায় তাকে সেই ভুল সংশোধন করে আবার সেই কাজটি সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। এভাবে কিন্তু মানুষ অবশ্যই তার ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)