ভালো মানুষের কোন শত্রু নাই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো মানুষের কোন শত্রু নাই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তাদের কোন শত্রু নেই। অর্থাৎ এই ভালো মানুষগুলো সব সময় ভালোভাবে মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করে এবং কোন মানুষ যদি খারাপ হয় তাদের থেকে তারা সবসময় দূরে সরে থাকার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আপনি মানুষের সাথে কখনো খারাপ আচরণ না করেন তাহলে কিন্তু সেই মানুষটি কখনো আপনার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করবে না এবং আপনার সাথে তারা সবসময় ভালো আচরণ করার চেষ্টা করবে এবং আপনাকে মন থেকে ভালবাসবে।
আসলে যারা ভাল মানুষ তাদের যদি আপনি কোন ক্ষতি করার চেষ্টা করেন তাহলে সেই মানুষগুলো কিন্তু কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবেন না। অর্থাৎ এই মানুষগুলো সব সময় আপনার উপকার করার চেষ্টা করবে আপনার ক্ষতির কথা জেনেও। কেননা তারা সবসময় মানুষকে ভালবাসতে চায় এবং মানুষকে ভালোবাসা বেঁচে থাকে। এজন্য আমরা সব সময় এই মানুষগুলোকে মন থেকে ভালোবাসবো এবং তাদের পাশে থাকার চেষ্টা করব। যাতে করে আমরা সে মানুষগুলোকে মন প্রাণ দিয়ে সব সময় আপন করে ভালবাসতে পারি।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে অবশ্যই ভালো মানুষ হতে হবে এবং পাশাপাশি কঠিন পরিশ্রমী হতে হবে। অর্থাৎ মানুষ যদি মানুষকে কঠিন পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সেখান থেকে আমরা আমাদের জীবনের উপভোগ করতে পারবো। এজন্য আমরা সব সময় মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষের যদি কোন বিপদ আসে তাহলে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব।
এভাবে কিন্তু অবশ্যই আমরা একজন ভালো মানুষ হিসেবে সবার সামনে পরিচিতি লাভ করতে পারব এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই এইভাবে প্রত্যেকটা মানুষকে ভালবেসে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কোন শত্রু থাকবে না বরং যারা আমাদের শত্রু ছিল তারাও কিন্তু একটা সময় ভালো হয়ে যাবে এবং ভালোভাবে বসবাস করার চেষ্টা করবে। এজন্য আমরা সবসময় মানুষকে মন থেকে ভালোবাসবো এবং তাদের বিপদে সাহায্য করবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
Kind people can be bullied. Some people may see kindness as weakness and use it to bully others.