ভুল সবারই হয়।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভুল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1739942940794449811721503546439.jpg



সোর্স


মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করার জন্য চেষ্টা করতে থাকে। অর্থাৎ কোন মানুষ যদি কোন ধরনের নতুন একটা কাজ আবিষ্কার করে সেই জিনিসটি করার চেষ্টা করে অথবা সমাধান করার চেষ্টা করে তখন সর্বপ্রথম সেই কাজে ভুল হতেই পারে। অর্থাৎ যে মানুষ কোন কিছু সৃষ্টি করে সেই সৃষ্টি করার পিছনে তাকে অনেকবার চেষ্টা করতে হয়। কেননা প্রথমবারের চেষ্টায় কোন কাজ কখনো সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। আমার মনে হয় যে এই পৃথিবীতে যে যত বেশি ভুল করে সে ততো বেশি শিখতে পারে। অর্থাৎ একটা নতুন কাজ করতে গেলে যখন আপনি নতুন কিছু সৃষ্টি করবেন তখন সেই সৃষ্টি করার ক্ষেত্রে আপনি বারবার ভুল করবেন এবং আপনি যদি এই ভুলের জন্য আপনার মনোবল হারিয়ে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি আর কোন কিছু করতে পারবেন না।


অর্থাৎ আপনার মন বলটাকে দৃঢ় রেখে আপনার এই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সকল ভুলগুলো উপেক্ষা করে আপনি নতুন করে আবার চেষ্টা করার মত উদ্দীপনা গ্রহণ করতে হবে। আসলে এভাবে বারবার যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি কোন কাজে ভুল করে মনোবল হারিয়ে ফেলেন এবং সেই কাজটি দ্বিতীয়বার করার মত চেষ্টা আর না করেন তাহলে সেই কাজটি সেখানেই সমাপ্ত হয়ে যাবে। আর এর ফলে আপনি কখনো নতুন কোন কিছু সৃষ্টি করতে পারবেন না। তাইতো আপনাকে সর্বপ্রথম মনোবল দৃঢ় রেখে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে।


আসলে চেষ্টা করতে করতে একদিন না একদিন আপনি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আর একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যেহেতু কোন কাজে একবার ভুল করলেন তাহলে মানুষ আপনাকে সেই জিনিসটা নিয়ে অনেক বেশি কটুক্তি অথবা ব্যঙ্গ করবে। কিন্তু আপনি যদি তাদের কথা না শুনে চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে ভাল কোন কিছু করতে পারবেন। এভাবে যদি আমরা সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে একদিন না একদিন আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব এবং জীবনে উন্নতি অবশ্যই লাভ করতে পারব। আসলে মানুষের এক্ষেত্রে দৃঢ় সংকল্প রাখতে হবে।


মানুষের মধ্যে এই ধরনের দৃঢ় সংকল্প যদি সৃষ্টি করতে পারি তাহলে একদিন না একদিন অবশ্যই আমরা সবাই মিলে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের দেশটাকে আরো বেশি উন্নতির দিকে পৌঁছে নিয়ে যেতে পারবো। আসলে এভাবে আমাদের সবসময় প্রচেষ্টা চালাতে হবে এবং এই প্রচেষ্টা চালাতে চালাতে একদিন আমরা অবশ্যই জীবন যুদ্ধে জয়ী হব। এজন্য ভুল জীবনের একটা অংশ মনে করে আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাব। আসলে আমরা যদি কোন কাজে ভুল করি এবং বার বার চেষ্টা করি তাহলে আমরা সেই জিনিসটা সম্পর্কে অনেক বেশি জ্ঞান লাভ করতে পারব এবং সেই জিনিসটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আবার নতুন করে চেষ্টা করতে পারব। এজন্য ভুলটাকে কখনো তুচ্ছ না করে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

জীবনে যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে গিয়েছে তারাই মূলত সফলতা অর্জন করেছে। যে কোন কিছু সৃষ্টির লগ্ন থেকেই মানুষ চেষ্টা করে আসছে, ভুল করে আসছে। আর সবকিছু মিলিয়ে নতুন কিছু সৃষ্টি হয়েছে। আর এভাবে যদি মানুষ ভুল থেকে শুধরে নিয়ে নিজের কাজগুলো এগিয়ে নেয় তাহলে অবশ্যই সে ভালো কিছু করতে পারবে। কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে যদি সেখানেই থেমে যায় তাহলে সেই কাজ সমাপ্ত হিসেবে ঘোষিত হবে। দারুন কথা লিখেছেন ভাইয়া।

 last year 

আসলে দাদা কোন মানুষই ভুলের উর্ধ্বে নয় ভুল ত্রুটির সমন্বয়ে মানুষ। ভুল করাটা দোষের কথা নয় তবে ভুলের উপর প্রতিষ্ঠিত থাকাটা দোষের।আবার ভুল করার পরে হতাশ হওয়া ঠিক নয় সেটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যাই হোক বেশ ভালো একটি টপিক নিয়ে লিখেছেন ধন্যবাদ দাদা।

 last year 

জীবনে সাফল্য অর্জন করতে হলে মনোবল কে দৃঢ় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আর মনোবল যদি দৃঢ় থাকে তবে জীবনে সাফল্য আসবেই। পরিশ্রম এবং মনোবল এই দুটি জিনিসকে স্থির রাখতে পারলে তবেই সাফল্য পাওয়া যায়। আপনার এই বিষয়ক আর্টিকেলটি পড়তে বেশ ভালো লাগলো। সুন্দর করে সম্পূর্ণ সাফল্যের বিষয়টি ব্যাখ্যা করে আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 last year 

মূলত মন মানসিকতা এমন ভাবে তৈরি করতে হবে যেন ভুলের পরবর্তীতে নিজেকে আবার নতুন করে প্রকাশ করার ক্ষমতা থাকে। মানুষের জীবনে ভুল করাটাই স্বাভাবিক আর আপনার কাজের মাধ্যমে নিজের ভুলকে সংশোধন করতে হবে যাই হোক চমৎকার কিছু কথা লিখেছেন ভালো লাগলো দাদা।

 last year 

মানুষ মাত্রই ভুল। আসলে ভুল করা অপরাধ নয় । অপরাধ হচ্ছে ভুল থেকে শিক্ষা না নেওয়া। যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় সে প্রকৃত মানুষ । যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায় সেই সফল হবে এইটাই প্রকৃত বাস্তবতা। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আসলে মানুষ মাত্রই ভুল। তাই ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে,সেটা মেনে নেওয়া যায় না। প্রতিটি মানুষের উচিত ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং পরবর্তীতে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

মানুষের ভুল হবে এটা স্বাভাবিক। প্রতিটা সাধারণ মানুষই ভুল করে। কিন্তু সেই ভুলকে সঠিক ভাবে সংশোধন করতেও জানতে হবে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে হবে। দারুণ লিখেছেন আপনি ভাই। বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.045
BTC 63584.97
ETH 1830.39
USDT 1.00
SBD 0.45