বাস্তবতাকে কখনো পাল্টানো যায় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বাস্তবতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমি যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনি আপনি তার ফল পাবেন। অর্থাৎ বাস্তবতাকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না এবং এই বাস্তবতার সাথে মিললে কি আপনাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা খারাপ প্রকৃতির মানুষ তারা সবসময় বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা ক্ষতি করে জীবনে বড় হয়ে সুখে শান্তিতে থাকার জন্য সব সময় চিন্তা ভাবনা করতে থাকে। কিন্তু বাস্তবতায় এত কঠিন যে আপনি যেরকম কাজ করবেন আপনার পরবর্তী জীবনটা তেমনি হবে।
অর্থাৎ আপনি যে ধরনের কর্ম করবেন সেই ধরনের ফল আপনাকে পেতে হবে এবং আপনি এই বাস্তবতাকে কখনো পাল্টাতে পারবেন না। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা সব সময় কঠোর পরিশ্রম করে এবং জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই বাস্তবতার সঙ্গে লড়াই করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবো এবং সবাই মিলে সেই জীবনটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বাস্তবতাকে কখনো গ্রহণ করতে চায় না এবং তারা মনে করে যে তারা যে জিনিসটা চাইবে তাদের জীবনে ঠিক সেই জিনিসটাই হবে। আসলে এই জিনিসটা সম্পূর্ণ একটি ভুল কথা অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে এই বাস্তব পৃথিবীতে আপনি যদি সবসময় কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে একটা সময় এসে আপনাকে আর কঠোর পরিশ্রম করতে হবে না এবং সেখান থেকে আপনি প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম না করে ঘরে অলসের মতো পড়ে থাকেন তাহলে আপনার বাস্তবতাকে আপনি পরিবর্তন করতে পারবেন না।
আর এই বাস্তবতাকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম নিজেদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং নিজেদের এই খারাপ সময়টাকে এই কঠোর পরিচয়ের মাধ্যমে চিরদিনের জন্য দূর করে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই বাস্তবতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একটা সুন্দর জীবন উপভোগ করতে পারব। এজন্য আমাদের অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে এবং এই কঠিন পরিশ্রমের পাশাপাশি জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এতে করে আমরা বাস্তব জীবনে সুখী হতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
For some time now, I've been living in a world that's hard to tell if it's reality or a dream. I'm working hard, accepting reality, and striving to create a better future. Let's all keep going!