সুস্থ শরীর, সুস্থ মন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুস্থ শরীর, সুস্থ মন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা সুস্থ শরীরের মানুষ কিন্তু সব সময় একটা সুস্থ মন নিয়ে চলাফেরা করে এবং তার সামনে যতই বাধা-বিপত্তি আসুক না কেন সে সবকিছুকে অতিক্রম করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে আপনার যদি শরীর সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনার মন কখনো সুস্থ থাকবে না এবং কোন কাজ করতে আপনার কখনো ইচ্ছা করবে না। আসলে আপনি যদি প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে পড়তে চান তাহলে এর আগে আপনাকে একটা সুস্থ শরীর তৈরি করতে হবে যাতে করে আপনি প্রত্যেকটা কাজে মনোযোগ দিতে পারেন এবং সেই কাজটি নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
কিছু কিছু মেধাবী মানুষ আছে যারা চেষ্টা করলে জীবনে অনেক কিছু করতে পারে কিন্তু তাদের শরীর ভালো না থাকার জন্য কিন্তু তারা জীবনে কখনো সঠিকভাবে সামনে দিকে এগিয়ে যেতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় পিছিয়ে যায়। এজন্য প্রত্যেকটা জিনিসের পিছনে অবশ্যই একটা সুস্থ শরীর থাকতে হবে যাতে করে আমরা জীবনে সেই সুস্থ শরীর নিয়ে সবকিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারি। এজন্য আমাদের সব সময় শরীর সুস্থ রাখতে অবশ্যই হবে।
আসলে এভাবে যদি আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে সবকিছুকে সমাধান করতে পারব এবং আস্তে আস্তে করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে যদি কোন একটা কাজ দেওয়া হয় এবং সেই কাজটি করতে যদি আপনার অনেক বেশি সময় লাগে তাহলে এতে চিন্তার কোন ব্যাপার নেই বরং আপনি সেই চেষ্টা সবসময় চালিয়ে যাবেন এবং সুস্থ শরীর নিয়ে সেই কাজটি আপনি সমাধান করার চেষ্টা করবেন। আসলে আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটি কখনো সমাধান করতে পারবেন না।
এজন্য সব সময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের নিজেদের শরীরটাকে সবসময় সুস্থ রাখতে পারি যাতে করে আমাদের সামনে যতই সমস্যা আসুক না কেন প্রত্যেকটা সমস্যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি যেখান থেকে আমরা আমাদের নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারব এবং জীবনের শেষ সময় অব্দি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। এজন্য অবশ্যই আমাদের সুস্থ শরীরের অধিকারী হতে হবে এবং সুস্থ মন নিয়ে সবার সঙ্গে মেলামেশা করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)