দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন মানুষ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আমাদের চারপাশে রয়েছে আর এইসব মানুষের কাছ থেকে আমরা সবসময় সবকিছু আশা করতে পারি না। কারণ এসব মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা সম্পূর্ণ এই দায়িত্ব-কর্তব্য জ্ঞানহীন মানুষ। এই পৃথিবীর এমন অনেক মানুষ আছে যারা বুঝতে চায় না বা বুঝতেই পারেনা যে তাদের কি কি দায়িত্ব রয়েছে তার নিজের পরিবার এবং প্রিয় মানুষটির উপর। এসব মানুষ নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত এবং জীবনে এতটাই উদাসীন যে তারা কি করতে হবে বা কোন দায়িত্ব ও কর্তব্যটা পালন করা প্রয়োজন সেগুলো কিছুই বোঝেনা। তার প্রিয় মানুষ তার পরিবারের মানুষ কি চায় বা তার প্রতি কি কর্তব্য রয়েছে অনেক কিছুই সে নিজে থেকে বোঝে না এমনকি বোঝানোর চেষ্টা করতে গিয়েও তাকে অনেক কিছুই বোঝানো সম্ভব হয়ে ওঠেনা। কারণ এসব মানুষ কোনোভাবেই নিজের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টাই করেনা। এইসব মানুষ আসলে ভীষণভাবে উদাসীন প্রকৃতির হয়ে থাকে।
এই ধরনের কিছু কিছু মানুষ এমন চরিত্রের হয়ে থাকে যে এসব মানুষ শুধু বোঝে তার নিজের কি প্রয়োজন এবং কি অপ্রয়োজন আর তার সাথে এরা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে যে কিভাবে তারা নিজের দায়িত্ব কর্তব্য কে এড়িয়ে গিয়ে অন্যের উপর চাপিয়ে দিতে দেওয়া যায়। আসলে খুবই সামান্য কর্ম বা সামান্য কিছু যত্ন এরা নিজের মানুষের প্রতি করতে অক্ষম থাকে। খুবই ছোট ছোট কিছু চাহিদাও তারা নিজের প্রিয় মানুষের জন্য পূরণ করতে চায় না। কিছু পরিবারের পুরুষ মানুষ অর্থাৎ কিছু স্ত্রীর স্বামীর মধ্যে এমন ধরনের গুণ দেখা যায় যারা খুবই উদাসীন এবং নিজের দায়িত্ব-কর্তব্য কোনোভাবেই বুঝতে চায় না। স্ত্রীকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়া, তুই মন খারাপ হলে একটু জিজ্ঞাসা করা বা মন শান্ত করা এবং মন ভালো করার চেষ্টা করা এছাড়াও স্ত্রীর প্রয়োজন অপ্রয়োজন বা স্ত্রী কতটা স্বামীর সঙ্গ চাই সেগুলো কিছুই বোঝার চেষ্টা করে না এবং স্ত্রীকে এড়িয়ে চলার প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে।
এমনকি অনেক সময় দেখা যায় যে স্ত্রীর খুব অসুস্থতা থাকলেও তার সেবা যত্ন অবতার পাশে একটু ভরসার জন্য থাকার চেষ্টা করে না এবং তার সাথে ডাক্তারের কাছে যাওয়ারও প্রয়োজন মনে করে না। অথবা না করেও বিভিন্নভাবে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করা যায় এবং মানসিকভাবে প্রিয় মানুষের মনোবল বাড়ানো যায় সেটা অনেক মানুষই বোঝার চেষ্টা করে না। কিন্তু দেখা যায় প্রত্যেকটা মানুষের অর্থের প্রয়োজন থাকে না আবার সব সময় সবার অর্থের প্রয়োজন থাকে না কিছু কিছু সময় শুধুমাত্র সঙ্গ এবং মনোবল এর প্রয়োজন হয় যা মানুষকে মানুষের প্রতি অনেক বেশি শ্রদ্ধা বাড়িয়ে দিতে পারে এবং ভরসার সম্পর্ক গড়ে তুলতে পারে। তবে অনেক মানুষই এসব জিনিস বোঝেনা এবং প্রতিনিয়ত নিজের পরিবার এবং প্রিয় মানুষকে অবহেলা করতে থাকে আর নিজের দায়িত্ব-কর্তব্য থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে। আসলে এইসব মানুষ কোনভাবেই বোঝেনা যে তারা যদি নিজের দায়িত্ব কর্তব্য না বুঝে আর সবসময় সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তবে একসময় এসে তাদের প্রয়োজন অন্যদের কাছে মোটেও থাকবে না।
দায়িত্ব ও কর্তব্য অবহেলা করতে গিয়ে যেমন মানুষ সম্পর্কের থেকে দূরে চলে যায় তেমন বিভিন্ন সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে আর দেখা যায় অনেক সম্পর্কে তিক্ততা সৃষ্টি হতে থাকে। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া এবং অর্থ সম্পদের পাশাপাশি মানসিক এবং শারীরিকভাবে যে দায়িত্ব-কর্তব্য গুলো পূরণ করতে হয় এবং নিজের প্রিয় মানুষকে সঙ্গ দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমাদের অবশ্যই করতে হবে। অর্থ না থাকলেই সব সময় সম্পর্ক নষ্ট হয় না কিছু কিছু সময় দায়িত্ব-কর্তব্য এবং অবহেলার কারণেও সম্পর্ক নষ্ট হয়ে থাকে সেটাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দায়িত্ব ও কর্তব্যসহ ছোট ছোট অনেক বিষয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের প্রিয় মানুষ এবং পরিবারের মানুষকে যথাযথ গুরুত্ব দিচ্ছে কিনা। আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি এবং সবাইকে যথাযথ গুরুত্ব দিয়ে তবে আমাদের সম্পর্ক এবং পরিবার সুখে থাকলে এবং আমরাও আমাদের প্রিয়জনের সাথে সুন্দর ভাবি জীবনযাপন করতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

