নিয়ম পরিবর্তন করা প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ14 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1773631993267470001899720815031.png


সোর্স



আমাদের সমাজে যুগ যুগান্তর ধরে কিছু নিয়মকানুন চলে আসছে। আমরা ছোটবেলা থেকেই দেখেছি সমাজের কিছু নিয়মকানুন যা আমাদের অজান্তেই আমরা সেই নিয়ম কানুনের মধ্যে বাধা পড়ে গেছি। অনেক সময় আমরা জানিও না যে এই নিয়মটা কেন চালু হয়েছে বা আমাদের কোন কাজে ভাল হচ্ছে তবুও আমরা বিভিন্ন নিয়ম কানুন মেনেই চলেছি। সমাজের কিছু নিয়মকানুন ভালো না খারাপ সেটা না জেনেই আমরা প্রতিনিয়ত মেনে চলেছি এবং বংশ পরম্পরায় মানতে বাধ্য করে চলেছি। আমাদের সমাজের প্রত্যেকটি নিয়মকানুন আসলেই কি সব ভালোর জন্য সেটা আমরা জানি না। অতীতে যে কারণে যে নিয়মটি তৈরি হয়েছিল বর্তমানে সেই কারণ থাকুক বা না থাকুক নিয়ম ঠিকই চলে আসছে। তাই আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না যে এই নিয়মটি কিসের জন্য চালু করা হয়েছে বা কিসের উপর ভিত্তি করে আমরা এই নিয়মটা মেনে চলেছি। অতীতে আমাদের সমাজ ব্যবস্থা ছিল একদম ভিন্ন ধরনের আর তার সাথে আমাদের জীবন যাপন আর আমাদের পরিস্থিতিও ছিল আলাদা তাই আমাদের অবস্থান এবং অবস্থা বুঝে বিভিন্ন নিয়ম কানুন তৈরি করা হয়েছিল।


কিন্তু বর্তমানে আমাদের অবস্থান এবং অবস্থা দুটোই ভীষণভাবে পরিবর্তন হয়েছে আর আমরা আধুনিক সমাজে বসবাস করছি আর আধুনিক জীবন যাপন করে চলেছি। কিন্তু তারপরও দেখা যায় কিছু কিছু নিয়ম কানুন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় যার বর্তমানে কোন প্রয়োজন নেই আর এইসব নিয়ম কানুনের ফলে আমরা আমাদের জীবনে পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত। আসলে আগেকার সময় ও যে সবকিছু সঠিক ছিল তা নয় কিছু কিছু জিনিসের কোন সমাধান না পেয়ে কিছু ভন্ড মানুষ অলৌকিক এবং কুসংস্কার ভরে দিয়েছিল মনের মধ্যে। যা বর্তমানেও কিছু মানুষ বয়ে নিয়ে চলেছে। আমাদের প্রতিনিয়ত আমাদের সমাজব্যবস্থাকে এবং সমাজের বিভিন্ন নিয়ম কানুন পরিবর্তন করা প্রয়োজন বর্তমান পরিস্থিতি অনুযায়ী। বর্তমানে আমাদের যেমন জীবনযাপন চলছে এবং আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদের সমাজের নিয়ম কানুন পরিবর্তন করা প্রয়োজন। আমাদের সমাজে যেসব কুসংস্কার এবং অলৌকিক ভন্ডামি চলছে সেগুলো প্রতিনিয়ত দূর করা উচিত যেন মানুষ সুন্দরভাবে শান্তিতে বাঁচতে পারে এবং উন্নতির পথে এগিয়ে চলতে পারে।


আগেকার সময় মানুষের মধ্যে শিক্ষার হার ছিল খুবই কম তাই মানুষ প্রতিনিয়ত কুসংস্কার ও অন্ধবিশ্বাস খুব সহজেই বিশ্বাস করে নিত। কিছু ভন্ড মানুষ প্রতিনিয়ত ভন্ডামি করত এবং সমাজকে পিছিয়ে রাখার জন্য কিছু নিয়মকানুন তাদের উপর চাপিয়ে দিত। আসে নিয়ম কানুন বংশ পরম্পরায় সেসব মানুষ বয়ে নিয়ে পরবর্তী প্রজন্মদেরও শিখিয়ে চলেছে যার ফলে আমরা অনেক বেশি পিছিয়ে পড়ছি আর সাথে সমাজ আমাদের অনেক বেশি পিছিয়ে পড়ছে। যেখানে অন্যান্য দেশ বা এলাকা অনেক বেশি আধুনিক হয়েছে এবং তাদের জীবন যাপন অনেক সহজ এবং সুন্দর হয়েছে সেখানে আমরা কুসংস্কারে এখনো আচ্ছন্ন হয়ে রয়েছে আর কিছু খারাপ নিয়ম কাননের মধ্যে আটকে রয়েছি। যেসব নিয়মকানুন আমাদের ভালোর জন্য তৈরি করা হয়েছে সেগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত কিন্তু যেসব নিয়ম কানুন আমাদের উন্নতির কথা বাধা দেয় আর আমাদের কোন ভালো কাজে সহায়তা করে না সেসব নিয়ম আমাদের অবশ্যই ভেঙে ফেলা উচিত। কুসংস্কার মক্ত হয়ে আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যে সমাজে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারি আর নিজেদের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারি।


আমাদের এই সমাজের যেসব নিয়ম আমাদের উন্নতির পথে বাধা দেয় সে সব নিয়ম অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের বুঝতে হবে কোন নিয়ম আমাদের মেনে চললে আমাদের এবং সমাজের উভয়েরই উপকার হবে এবং উন্নতি হবে। সুন্দরভাবে সমাজ গড়ে তোলার নিয়ম তৈরি করতে হবে জীবন যাপন পরিপাটি এবং সুশৃংখল করে তুলতে হবে তার জন্য যেসব নিয়ম কানুন আমাদের মেনে চলার প্রয়োজন সেগুলো অবশ্যই মানতে হবে। কিন্তু যেসব নিয়ম আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় আর উন্নতির পথে বাধা দেয়, আমাদের জীবনকে এলোমেলো ও নোংরা করে তোলে বিভিন্ন দিক থেকে সেসব নিয়ম আমাদের অবশ্যই বর্জন করে চলতে হবে। আমাদের জীবনের জন্য এবং আমাদের সমাজের জন্য এমন কিছু সুন্দর নিয়ম কানুন তৈরি করতে হবে যেখানে থাকবে না কোন কুসংস্কার আর থাকবে না কোন অন্ধ বিশ্বাস, শুধুমাত্র থাকবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সুশৃংখল জীবন এবং তার সাথে সুন্দর সমাজ গঠনের প্রচেষ্টা।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73730.94
ETH 2293.78
USDT 1.00
SBD 0.51