কিছু কিছু মানুষকে কখনো শোধরানো যায় না।

in আমার বাংলা ব্লগyesterday (edited)


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।




সোর্স



আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখি যারা অনেক রকম ভুল কাজ করে চলে। অনেক সময় আমরা জেনে বুঝে তাদেরকে শোধরানোর চেষ্টা করলেও শোধরাতে পারি না। এর পেছনে যে কারণটা রয়েছে সেটা হল বেশি বোঝাভাব। এইসব মানুষ ভুল কাজ করবে অথচ আমরা যদি তাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করি বা বাস্তবটা দেখানোর চেষ্টা করি তারা কোনোভাবেই মেনে নিতে চায় না বরং নিজে তাকে সঠিক বলে দাবি করার চেষ্টা করে আর বিভিন্নভাবে অযৌক্তিক কথাবার্তার দ্বারা অন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এসব মানুষকে যদি আমরা যুক্তি দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টাও করি তবুও তারা অযৌক্তিক ফালতু কথা দিয়ে আমাদেরকেই ভুল প্রমাণ করতে ব্যস্ত থাকে। নিজের ভুল আচরণ এবং ভুল কাজকর্মকে কোনভাবেই ভুল বলে স্বীকার করতে রাজি হয় না। যেসব মানুষ এই ধরনের আচরণ করে এবং সব সময় অন্যকে ভুল প্রমাণ করে নিজের সব ধরনের কাজকে সঠিক বলে চালনা করার চেষ্টা করে এইসব মানুষের সাথে সুন্দরভাবে সম্পর্কে এবার সংসার করা কোনভাবেই সহজ কাজ হয় না।


এসব মানুষের ভুল কাজকে প্রতিনিয়ত চোখের সামনে দেখে বেড়াতে হয় তারপরেও কোন কথা বলা যায় না এবং চুপচাপ সহ্য করতে হয়। তবে এই ধরনের মানুষ এমন হয় যে নিজে মাতব্বরি করে সব কাজ করবে অন্যদের কাছে কোন রকম পরামর্শ না নিয়ে এবং যখন সেই কাজটি ভুল হবে এবং অনেক ক্ষেত্রে বিপদজনক হবে তখন সেই কাজটি ঠিক করার দায়িত্ব সবসময় তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। মানে নিজে অসুবিধার বা সমস্যার সৃষ্টি করে সব সময় সে সমস্যাটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সে সমস্যা সমাধান করার জন্য। তবুও এই ধরনের মানুষকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় যে তারা এইসব কাজ ঠিক করে না এবং এইসব কাজের জন্য অন্যদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের কিছু কিছু মানুষ এতটাই বেশি বোঝা টাইপের হয়ে থাকে যে এরা নিজের মনে মনে এই বিস্তারিত অনেক কিছু অন্য সম্পর্কে ভেবে না এবং সেই মতো কাজ করে কিন্তু কখনোই সেই মানুষের কাছে জিজ্ঞাসা করবে না বা সেই মানুষের সম্পর্কে জানার জন্য চেষ্টা করবে না শুধু দূর থেকেই বিভিন্ন ধরনের আনুমানিক চিন্তাভাবনা করে রাখবে।


কিছু কিছু মানুষের মধ্যে এমন আচরণ দেখা যায় যে তারা মানুষের সরাসরি ভাবে ক্ষতি করার চেষ্টা না করলেও বা ক্ষতির কোন মানসিকতা না থাকলেও তাদের কর্মের দ্বারা এবং তার ভুল চিন্তাভাবনার দ্বারা অবশ্যই অন্যের বিভিন্নভাবে সমস্যার বা ক্ষতির সম্মুখীন হতে হয়। এইসব মানুষ মুখে অনেক বড়াই করে এবং অনেক কিছু করার প্রতিশ্রুতি দিলেও দিনশেষে কোন প্রতিশ্রুতি সফল হয় না এবং কোন কাজই তারা করে উঠতে পারে না। অথচ এই সব মানুষকে যদি বলা হয় যে এমন কথা বা প্রতিশ্রুতি পূর্বে থাকতে দেয়া উচিত নয় যা পরবর্তীতে পূরণ নাও হতে পারে বা প্রতিশ্রুতি পূর্ণ করতে অসুবিধা হতে পারে, কিন্তু এইসব ব্যক্তি কোন ভাবেই শোধরায় না এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং বিভিন্ন ধরনের অহংকার ও বড় বড় কথা বলতেই থাকে, যা জীবনেও তারা পূরণ করতে পারে না। এই ধরনের মানুষকে কোনোভাবেই শোধরানো যায় না এবং এদেরকে ভালো-মন্দ বোঝানো অসম্ভব হয়ে পড়ে। তাই সব সময় আমাদেরই উচিত এই ধরনের মানুষ যারা আমাদের চারপাশে রয়েছে তাদের থেকে সুরক্ষিত দূরত্ব বজায় রাখা।


কারন এইসব মানুষ কিছু করুক বা না করুক তাদের এই খারাপ অভ্যাস এবং বড় বড় সমস্যা সৃষ্টি করার স্বভাবের জন্য আমাদের অবশ্যই ক্ষতি হয়ে বসতে পারে এবং আমাদের প্রতিনিয়ত এই সব মানুষের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আর এইসব মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে আমরা এইসব মানুষের মতো খারাপ অভ্যাস দ্বারা আক্রান্ত হয়ে পড়তে পারি এবং আমাদের ভালো গুণাবলী নষ্ট হয়ে যেতে পারে। এইসব মানুষের সমস্যা সৃষ্টি করা অভ্যাস গুলি আমাদের জীবনকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। এছাড়াও এসব মানুষ যে সব ভুল কাজ করতে থাকে সেই সব ভুলের প্রভাবে আমাদের জীবনেও প্রভাবিত হতে পারে। তাই যেসব মানুষের ভুল আমরা শোধরাতে পারবো না আমরা যেসব মানুষ কখনোই তার ভুল স্বীকার করতে চায় না সেসব মানুষের থেকে দূরত্ব বজায় থাকাই সবথেকে ভালো। কারন এই সব মানুষ নিজের ভুল কাজকেই সঠিক বলে মনে করে এবং কখনোই সঠিক সিদ্ধান্ত বা সঠিক কাজ করার ক্ষমতা রাখেনা।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Congratulations @nipadas! Your post has been upvoted by @supportive. In addition, accounts that delegate to us may receive a daily vote on one post worth approximately 5x their delegated SP, along with nearly 10% APR paid daily.