মানুষের কোন আলাদা জাত বা ধর্ম হয় না।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17715653838836093167053074376514.png


সোর্স



আমাদের এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে এবং জীবন যাপন করে চলেছে প্রত্যেকটি মানুষ একে অপরের সাথে লড়াই করে চলেছে জাত এবং ধর্ম নিয়ে। আমরা যদি আমাদের সৃষ্টির থেকে শুরু করি তবে দেখা যাবে সেই সময় কোন জাত বা ধর্ম বলে কোন কিছুই ছিল না। আমাদের অর্থাৎ মানব যখন সৃষ্টি হয়েছিল তখন সবাই ছিল সমান এবং সকলেই মিলে মিশে বসবাস করত। একে অপরের বিপদে পাশে থাকাই ছিল তাদের একমাত্র কাজ এবং একসাথে মিশে জীবনযাপন করা ছিল তাদের একমাত্র লক্ষ্য। তখনকার সময় না ছিল কোন জাত না ছিল কোন ধর্ম না ছিল নিজেদের মধ্যে কোন রকম ঝগড়া বিবাদ।। ধীরে ধীরে মানুষ যখন বুঝতে শিখলো বিভিন্ন জিনিসের দক্ষ হতে শিখলো এবং আধুনিক হতে শুরু করল তখন থেকেই শুরু হল মানুষ মানুষের গন্ডগোল জাত ও ধর্ম নিয়ে ঝামেলা। আসলে সেই যুগে কিছু মানুষ কূটনৈতিক চিন্তাভাবনা করে বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করেছিল নিজের স্বার্থসিদ্ধির জন্য। আবার অনেক নিয়ম তৈরি করা হয়েছিল নিজেদের বেঁচে থাকার সুবিধার জন্য। আসলে এই নিয়মকানুন তখনকার সময় ছিল পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে যেন তারা সুন্দর এবং সুস্থভাবে জীবন যাপন করতে পারে।


বর্তমান সময় দেখা যায় আগেকার সময়ের সেই নিয়মকানুন বিভিন্নভাবে বিকৃত হয়ে হিংসা এবং লোভ-লালসার চক্রান্তে পড়ে ধর্ম এবং জাতপাতের নামে বিভিন্ন মানুষ অপব্যবহার করে যাচ্ছে। আসলে মানুষ কোনভাবেই বুঝতে চায় না যে আমাদের শরীরে একই রক্ত বইছে এবং আমরা সকলেই একই ভাবেই স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আমাদের সবার মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং আমরা প্রত্যেকেই সমান ধরনের মানুষ। শুধু মাত্র বুদ্ধি এবং জীবিকা নির্বাহের কারণে আমাদের আর্থিক সামর্থ্য কারোর বেশি এবং কারোর কম হয়ে থাকে। তাই বলে কোন মানুষ ছোট বা বড় হয় না। আমাদের সমাজে জাতপাত কিছু ভন্ড মানুষ তৈরি করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা একদমই উচিত নয়। আর কিছু মানুষ এই খারাপ রীতিনীতি তার স্বার্থসিদ্ধির জন্য বয়ে নিয়ে চলেছে বংশপরম্পরায়। আমাদের এই সমাজে সবার সমান অধিকার। সবাই সমানভাবে সবরকম সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখলেও কিছু মানুষ তার নিজের ক্ষমতা তৈরি করার জন্য অন্য সব মানুষের মধ্যে ভুল ধারণা প্রচার করতে থাকে এবং তা মানতেও বাধ্য করতে থাকে যেন তার ক্ষমতা বজায় থাকে।


বিভিন্ন স্থানের ওপর ভিত্তি করে এবং সেখানকার আবহাওয়ার উপর ভিত্তি করে মানুষ ধর্মের একেক রকম নিয়ম তৈরি করেছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ম নিজের সুবিধামত মানুষ তৈরি করে নিয়েছে। প্রত্যেকটা গোষ্ঠী তার নিজের সুবিধামতো এবং ভালোবাসা ও ভক্তি ভরে সৃষ্টিকর্তার নাম দিয়ে তাকে আরাধনা করে চলে কিন্তু তার মানে এটা নয় যে অন্য সবাই ভুল। আসলে প্রত্যেকের বিশ্বাস এবং প্রত্যেকের চিন্তাভাবনা একদমই আলাদা এবং সবাই সবার স্থানে সঠিক। আমরা যদি বিভিন্ন দেবদেবী এবং আমাদের এই সৃষ্টিকর্তার ওপর ভালো করে জ্ঞান অর্জন করতে পারি তবে দেখা যাবে আমাদের সব ধর্মই সমান এবং আমাদের সব ঈশ্বরই সমান। আমরা আমাদের একই ঈশ্বরকে বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পূজা করে থাকি বা আরাধনা করে থাকে কিন্তু ঈশ্বর আমাদের সকলেরই একই। তবে আমরা এটা কোনভাবেই মানতে চাই না যে কারণে প্রতিনিয়ত ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভিন্নভাবে বিবাদ লক্ষ্য করা যায়। ঈশ্বর এক আর এই ঈশ্বর আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রক্ষা করার জন্য বিভিন্ন অবতার বা রূপে আমাদেরকে রক্ষা করতে এসেছেন এই কারণেই আমরা তার এতগুলো রূপ দেখতে পাই।


আমরা আমাদের এক ঈশ্বরের বিভিন্ন রূপের বিভিন্ন সময়ে পূজা করে থাকি। তাই আমাদের কখনোই জাত পাত বা ধর্ম নিয়ে কোনোভাবেই যুদ্ধ বিবাদ করা উচিত নয়। কারন আমরা সবাই একই সৃষ্টিকর্তার সন্তান। আর এটা যদি কেউ মেনে নিতে না চায় তবে এটা অবশ্যই তার মনে করা উচিত যে প্রত্যেককেই এবং প্রত্যেকের চিন্তাভাবনাকে এই সম্মান করা উচিত এবং প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করা উচিত। এতে আমরা সকলে একসাথে মিলে মিশে সুন্দরভাবে জীবন যাপন করতে পারব এবং প্রত্যেককে সম্মান করে নিজেও সম্মান গ্রহণ করতে পারব। আমাদের সুন্দরভাবে বেঁচে থাকতে হলে এবং সুন্দর একটা সমাজ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সবার চিন্তাভাবনা কে সম্মান করতে হবে। জাত পাত এবং ধর্ম নিয়ে বিবাদ বন্ধ করতে হবে আর সকলে মিলেমিশে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে হবে। আর তার সাথে বিভিন্ন কুসংস্কার থেকেও আমাদের দূরে থাকতে হবে। তবে আমরা ভন্ডামি থেকে দূরে থাকবো এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলতে সক্ষম হব যে সমাজে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারব এবং আমাদের জীবনের সকল স্বপ্ন পূরণ করতে পারব আর উন্নতি করতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67972.72
ETH 1973.58
USDT 1.00
SBD 0.38