প্রিয় মানুষ হারানোর বেদনা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেক মানুষেরই জীবনের প্রিয় মানুষ থাকে যে মানুষটি আমাদের সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমান সব আবেগের সাথে মিশে থাকে। আমাদের প্রত্যেকের জীবনে এই প্রিয় মানুষ আমাদের মনের অনেক কাছে থাকে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রিয় মানুষের থেকে অনেক দূরে বসবাস করি এবং দীর্ঘ সময় পরে তাদের সাথে আমাদের দেখা হয়। তবুও কখনো আমাদের সেই প্রিয় মানুষটি বদলায় না বা আমরাও বদলাই না সে প্রিয় মানুষটির প্রতি। দীর্ঘ সময় কাছে থাকার পর যখন প্রিয় মানুষটি দূরে চলে যায় কোন কাজের কারণে বা বিভিন্ন কোনো কারণে তখনও আমাদের দূরে থেকেও তাদের সাথে মনের যে টান সেটা সব সময় থাকে। আমাদের এই প্রিয় মানুষ বিভিন্ন সম্পর্কের মানুষ হতে পারে, যেমন হতে পারে আমাদের প্রিয় মা অথবা বাবা বন্ধু বান্ধবী কোন আত্মীয় স্বজনের মধ্যে কেউ। মা-বাবা বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সকলে আমাদের অনেক প্রিয় হলেও খুব প্রিয় এবং মনের অন্তরে বসবাসকারী একজন প্রিয় মানুষ থাকে। যার সাথে আমরা জীবনের সব কথা শেয়ার করতে পারি দূরে থাকলেও তারা আমাদের মনের কথা বলছে আর আমাদের খুব ভালোভাবে জানে।
আমরা কেমন ধরনের মানুষ কেমন আমাদের মন আমরা কেমন ধরনের চিন্তাভাবনা করতে পারি এবং আমরা কি করতে পারি বা কি করতে পারি না এই সব ধরনের বিস্তারিত যত ধারণা আমাদের সম্পর্কে রয়েছে সব ধারনাই ওই একটি ব্যক্তি যে আমাদের মনের একদম গভীর বসবাস করে সেই ব্যক্তিটি জানে। অর্থাৎ আমাদের সম্পর্কে কোন কিছু জানতে হলে ওই ব্যক্তিটি সবথেকে ভালো তথ্য আমাদের সম্পর্কে দিতে পারবে। আমাদের জীবনে যদি কোন কষ্ট হয় বা কোন খুব আনন্দের মুহূর্ত আসে তবে সবার আগে আমাদের সেই ব্যক্তিটির কথাই মনে পড়ে। দূরে থাকুক বা কাছে সব সময় সেই ব্যক্তিটি আমাদের অন্তরে বসবাস করে আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ বা কথা বলার প্রয়োজন হয় না তবুও সেই ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক অনেক সুন্দর মজবুত ও গভীর হয়ে থাকে। তবে আমরা যদি সেই আমাদের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলি তবেই হয়ে যায় আমাদের জীবনের মৃত্যু। তবে এই মৃত্যু শরীরের মৃত্যু হয় না এই মৃত্যু হয়ে যায় মনের মৃত্যু। কারন আমরা আমাদের প্রিয় এই ব্যক্তিকে হারানোর পর শ্বাস গ্রহণ করি খাবার খাই সমাজের চোখে বেঁচে থাকি ঠিকই কিন্তু মন থেকে কখনোই কোন কিছু উপলব্ধি করতে পারি না বা মন থেকে স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকতে পারিনা।
আমাদের জীবনে আমাদের প্রিয় মানুষটা আমাদের অক্সিজেন এবং পুষ্টিকর খাদ্যের মতো হয়ে থাকে তাই আমরা আমাদের এই প্রিয় মানুষকে হারানোর পর বেঁচে থাকি ঠিকই কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে কোনোভাবেই পারি না। দেখা যায় অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না যে কে আমাদের প্রিয় মানুষ এবং কার সাথে আমরা আমাদের মনের মিল খুঁজে পেয়েছি। আমরা নিজেরাই নিজেদের অজান্তে এসেই ব্যক্তিটির উপর মানসিক ভাবে নির্ভরশীল হয়ে পড়ি এবং আমাদের সুখ শান্তি হাসি আনন্দ সবকিছুই তার ওপর নির্ভরশীল করে ফেলি তবুও আমরা কোনভাবেই বুঝতে পারি না যে সেই ব্যক্তিটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আমরা যখন সেই ব্যক্তিটিকে হারিয়ে ফেলি তখনই বুঝতে পারি যে সেই ব্যক্তিটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। বেঁচে থাকতে অনেক মানুষ অনেক মানুষকে অতটা গুরুত্ব দেয় না যতটা আমাদের থেকে দূরে চলে গেলে বা পরকালে গমন করলে তার গুরুত্ব বোঝা যায় এবং তাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। তাই আমাদের উচিত সবসময় আমাদের আচরণগুলোকে খেয়াল রাখা এবং আমরা কাকে মন থেকে ভালবাসি এবং আমাদের জীবনে কাদের এবং সব থেকে কার গুরুত্ব রয়েছে সেটা বোঝা।
আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ মানুষগুলি যাদের সাথে আমরা অনেক বেশি নির্ভরশীল এবং যাদের ছাড়া আমাদের সুন্দরভাবে বেঁচে থাকা একদমই সম্ভব নয় তাদেরকে হারানোর আগে অবশ্যই তাদের গুরুত্ব আমাদের বুঝতে হবে। এমনও হতে পারে যে আমাদের অবহেলাতেই অনেক সময় আমাদের প্রিয় মানুষ আমাদের থেকে দূরে সরে যায়। তাই আমরা যদি আমাদের প্রিয় মানুষকে অবহেলা না করি এবং সঠিক গুরুত্ব দিয়ে তবে আমাদের প্রিয় মানুষ আমাদের ছেড়ে কোনভাবেই দূরে সরে যেতে পারবে না। তবে ঈশ্বরের কাছে যাওয়া অর্থাৎ মৃত্যু কোন ভাবে আমাদের ক্ষমতার মধ্যে থাকে না এবং মৃত্যু কোনোভাবেই সংকেত দিয়ে বা বলে আসে না। তাই যতক্ষণ না মৃত্যু আসে ততটা সময় আমরা আমাদের প্রিয় মানুষটির সাথে সুন্দরভাবে যেন জীবন কাটাতে পারি সেই জন্য সব সময় আমাদের প্রিয় মানুষটিকে গুরুত্ব দিতে হবে এবং সম্পর্ককে অনেক যত্ন করে রাখতে হবে। কারণ প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার বেদনা অনেক বেশি কষ্টদায়ক যা আমাদের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার ইচ্ছাই মেরে ফেলতে পারে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

