গোপনীয় কথা।

in আমার বাংলা ব্লগ7 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17772911896592671031271080700258.png


সোর্স


আমাদের জীবনে ছোটবেলা থেকেই অনেক গোপন কথা অর্থাৎ অন্যদের থেকে লুকানোর মত অনেক কথা তৈরি হতে থাকে। কিছু কথা বড়দের কাছে মূল্যহীন আবার কিছু মূল্যবান অর্থাৎ কিছু কথা গোপন রাখার মত আবার কিছু কথা গোপন রাখার অযোগ্য বড়দের কাছে। কিন্তু আমাদের কাছে ছোট থেকেই কিছু কিছু কথা গোপন হতে শুরু করে। বড় হয়ে এই গোপন কথার পরিমাণ বৃদ্ধি পেতে পেতে অনেক বেশি বৃদ্ধি হয়ে পড়ে। আমাদের জীবনে এমন অনেক কথা আছে যা হয়তো আমাদের প্রিয় মানুষ সব থেকে কাছের মানুষ এমনকি আমাদের মা-বাবা অর্থাৎ এই পৃথিবীর কেউই জানে না শুধু মাত্র আমরা নিজেরা ছাড়া। অর্থাৎ আমাদের জীবনে এমন অনেক গোপন কথা থাকে যা আমাদের জীবনে যখন ঘটে তখন থেকেই আমরা মনে করি যে এই কথাটা কখনোই কাউকে বলা যাবে না আর আমরা সে কথাটা গোপন করে রাখি। আমরা মনে করি কিছু কথা যদি কোন একজন ব্যক্তির কাছে যায় তবে ধীরে ধীরে মানুষ একে অপরকে বলতে বলতে সেই কথাটা ছড়িয়েই যাবে তাই আমরা অনেক সময় অনেক কথা নিজের মনের মধ্যেই চেপে রেখে দেই।


আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক কথা আছে এমন অনেক গোপন রহস্য আছে যা এই পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র আমরা ছাড়া। আরে এই পৃথিবীতে আমরা যখন থাকবো না তখন আমাদের সাথে সেই গোপন কথাটি বা ঘটনাটি মিশে এ পৃথিবী থেকে হারিয়ে যাবে বা আমাদের সাথে এই পৃথিবীর ত্যাগ করবে। আমরা অনেক সময় আমাদের মা-বাবাকে আমাদের অনেক রকমের মনের কথা বলে থাকি সেইসব কথা অনেক সময় ভীষণভাবে গোপন থাকে। আসলে আমাদের মা-বাবা এমন এক ব্যক্তি যাদের কাছে আমরা আমাদের মনের কথা নির্দ্বিধায় বলতে পারি। আমরা আমাদের যে কোন সুবিধা অসুবিধা দুঃখ-কষ্ট সুখ আনন্দ সবকিছুই আমাদের মা-বাবার কাছে শেয়ার করতে পারি কারণ আমরা জানি যে আমাদের মা-বাবাই একমাত্র ব্যক্তি যারা আমাদের কষ্টে কষ্ট পায় এবং আমাদের আনন্দে আনন্দিত হয়। এছাড়াও আমরা যদি আমাদের কোন সমস্যার কথা আমাদের মা-বাবার কাছে বলি তবে সেই সমস্যার সমাধান আসবে কিন্তু সেই সমস্যাটা কখনোই বৃদ্ধি পাবে না।


আমরা যদি আমাদের মা-বাবাকে আমাদের জীবনের কোন ঘটনা বা কোন সমস্যার কথা জানাই তবে আমাদের মা-বাবা প্রতিনিয়ত চেষ্টা করে সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে এবং কিভাবে আমরা সুন্দরভাবে শান্তিতে জীবন যাপন করব, কিন্তু কখনোই কোনভাবে আমাদের সমসাকে অন্যদের কাছে বলাবলি করে আমাদের বিশ্বাস ভাঙার চেষ্টা করে না। তাই আমরা যদি একান্ত ব্যক্তিগত অর্থাৎ মা-বাবাকে চিন্তিত করতে চাই না বলে কোন কথা নিজের কাছে অব্দি রাখি সেই কথাটা যেমন সুরক্ষিত থাকবে তেমনি আমরা কোন কথা যদি আমাদের বাবা-মাকে বলি সেই কথাটাও আমাদের বাবা-মার পর্যন্তই সুরক্ষিত থাকে। আর আমাদের বাবা-মাকে কোন গোপন কথা বলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি কারণ আমাদের বাবা-মা সেই কথাটা মনের মধ্যে গোপন রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে কিন্তু কোন ভাবেই অন্য কারোর কান পর্যন্ত আমাদের সেই গোপন কথা পৌঁছাতে দেবে না। আমাদের জীবনে আমরা পৃথিবীতে যে ব্যক্তিকেই আমাদের গোপন কথা বলি বা কোন কথা বলে তাকে অন্য কারো কাছে সে কথাটি বলতে বারণ করলেও সেই কথাটি অবশ্যই সেই ব্যক্তি অন্য সবাইকে বলে দেবে।


এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে আমাদের ভালো চায় এবং নিঃস্বার্থভাবে আমাদের গোপন কথা গোপন রাখতে পারবে। বরং আমাদের গোপন কথা যে কেউ জানতে পারলে তারা নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। বর্তমানে মানুষ মানুষের দুর্বলতা খুঁজতে চেষ্টা করে নিজের সুযোগের সদ্ব্যবহার করার স্বার্থে। তাই কখনো কাউকে নিজের গোপন কথা কোনভাবেই শেয়ার করা উচিত নয়। আমাদের দুর্বলতা আমাদের গোপন কথা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবেই রাখা উচিত যেন সেই কথাটির কোনভাবেই অসদ ব্যবহার কেউ করতে না পারে। মানুষ মানুষের দুর্বলতা খুঁজে অনেক সময় তাকে আরো দুর্বল করে ফেলে নিজের স্বার্থসিদ্ধির কারণে আর এই কারণেই অনেক মানুষ বিভিন্ন সম্পর্ককে অবিশ্বাস করে এছাড়াও নিজের গোপন কথা অন্যের কানে গেলে অনেক অবনতিও জীবনে লক্ষ্য করা যায়। আমাদের উন্নতির পথে কোনভাবেই যেন কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে আর আমাদের জীবনের শান্তি কেউ যেন কোনোভাবেই নষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হলে অবশ্যই আমাদের জীবনের প্রত্যেকটা গোপন কথা আমাদের নিজেদের কাছে এই গোপন রাখতে হবে এবং সেই গোপন কথা কোনভাবে কাউকে না বলেই মৃত্যুবরণ করতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।