মানুষ নিজেই নিজেকে দুর্বল ও একা করে তোলে।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17790815856768224819873141665979.png


সোর্স



আমাদের এই পৃথিবীতে প্রত্যেক মানুষের শত্রু আসলে মানুষ নিজেরাই, কারণ আমাদের এই পৃথিবীতে কোন ব্যক্তি বা কোন বস্তু অর্থাৎ কারোরই কোন ক্ষমতা নেই যে অপর ব্যক্তির মন দুর্বল করবে বা জীবনে একা করে দেবে। অনেক ক্ষেত্রেই মানুষ মানুষের ক্ষতি করে ঠিকই কিন্তু একটা মানুষ অন্য মানুষকে কখনোই দুর্বল বা একা করে তুলতে পারে না। মানুষ নিজেই নিজেকে দুর্বল করে দেয় এবং নিজেকে একা করে তোলে। মানুষ যখন অতিরিক্ত স্বার্থপর স্বেচ্ছাচারী এবং খুবই খারাপ আচরণ এবং ব্যবহার সম্পন্ন ব্যক্তি হয়ে ওঠে তখন তারা অন্য কারোর আর সঙ্গ পায় না। অহংকার মানুষকে অনেকটা বেশি খারাপ করে তোলে যার ফলে অন্য মানুষ সেই অহংকারী ব্যক্তির সাথে কোনভাবে মেলামেশা এবং সম্পর্ক রাখার চিন্তা করে না। এইসব খারাপ ব্যবহারের কারণেই মানুষ একদমই একা হয়ে যায়। অতি স্বার্থপর এবং অহংকারী মানুষরা কখনোই কারোর পছন্দের মানুষ হয়ে উঠতে পারে না। কারণ এরা সব সময় অন্যকে ব্যবহার করার চেষ্টা করে আর অন্যের সাথে শুধুমাত্র স্বার্থের কারণে মেলামেশা করে এবং সম্পর্ক রাখে আর যখনই এই ব্যাপারটা অন্যরা বুঝতে পারে তখনই এসেই ব্যক্তির সাথে মেলামেশা এবং কথাবার্তা অর্থাৎ কোনরকম সম্পর্ক রাখা থেকে দূরেই থাকে।


মানুষের এইসব খারাপ ব্যবহার অহংকার ও স্বার্থপর আচরণই মানুষ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখে যা সেই ব্যক্তিটি নিজেও বুঝতে পারে না। আসলে মানুষ যদি তার নিজের খারাপ আচরণগুলো নিজে বুঝে নিজেকে শুধরে নেয় তবে মানুষ কখনোই একা হয়ে পড়ে না। কিন্তু আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যাদের খারাপ আচরণগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও তারা কোনোভাবেই তাদের ভুলগুলো স্বীকার করে না এবং সে ভুলগুলো নিয়েই তারা বেঁচে থাকে। আর এই কারণেই তারা পুরোপুরি একা হয়ে যায় কারণ তাদের এই ভুলের জন্য অন্য মানুষ সব সময় কষ্ট পেতে থাকে। মানুষ একসময় এই স্বার্থপর আচরণের দ্বারা এতটাই একা হয়ে যায় যে সব সময় মনে করতে থাকে যে তার কেউ নেই এবং সেই পৃথিবীতে সম্পূর্ণ একা আর এইসব চিন্তাভাবনার কারণেই মানুষ নিজেকে অনেক বেশি দুর্বল করে ফেলে। কিছু মানুষ যখন অনেক বেশি অহংকার নিজের মধ্যে তৈরি করতে থাকে তখন সেসব মানুষ তার অহংকারের দাপটে সব সময় মনে করে কিন্তু সেই একমাত্র মহান আর সবাই তুচ্ছ আর এই চিন্তার কারণেই সে সবাইকে তুচ্ছ বলে মনে করে আর এক সময় গিয়ে সেই মানুষটি দেখে যে তার চারপাশে কেউ নেই এবং কোন আত্মীয় কোন আপন মানুষ নেই।


সকলকে পর এবং তুচ্ছ মনে করতে করতে একসময় এসে কিছু মানুষ দেখতে পায় যে সে একদমই একা হয়ে পড়েছে এবং অতীব দুর্বল হয়ে পড়েছে। কোন বিপদে বা সামান্য কথা বলার জন্য তার পাশে কেউ নেই। কিছু মানুষ মনে করে যে যতক্ষণ তার কাছে অনেক বেশি অর্থ রয়েছে ততক্ষণ তার অনেক ক্ষমতা বল রয়েছে কিন্তু সেটা একদমই ভুল কারণ টাকা দিয়ে শুধুমাত্র ক্ষণিকের ক্ষমতা কেনা যায় কিন্তু আমরা যদি ভালো ব্যবহার এবং আন্তরিকতা ও ভালোবাসার সাথে প্রত্যেকটা সম্পর্ক গড়ে তুলি তবে আমাদের কাছে অর্থ সম্পদ থাকুক বা না থাকুক ক্ষমতা আমাদের চিরস্থায়ী অবশ্যই থাকবে। কারণ ভালোবাসার এবং সুন্দর সম্পর্কের টানে বিপদের খবর শুনেই সকলেই আমাদের পাশে থাকার চেষ্টা করবে। কিন্তু যেসব মানুষ সব সময় নিজের আপন জনকেও পর বলে মনে করে এবং খারাপ ব্যবহার করে তুচ্ছ ব্যবহার করে তখন সে কাছের মানুষও দূরে সরে যায় এবং ধীরে ধীরে সেই মানুষটি একদমই একা হয়ে পড়ে। আমরা যতই কম বয়সে বাহু বলে বা অর্থ বলে সবকিছু চালানোর চেষ্টা করি না কেন কিন্তু শেষ বয়সে এসে এটা অবশ্যই খেয়াল করতে পারবো যে আমাদের সারা জীবনের খারাপ ব্যবহারের কারণে অহংকার এবং স্বার্থপর আচরণের কারণে শেষ বয়সে অর্থাৎ বৃদ্ধ বয়সে আমরা একদমই একা হয়ে যাব।


আসলে আমরা যেমনই আচরণ করব এবং যেমন চিন্তাভাবনা করব আমাদের জীবন ঠিক সেই ভাবেই গড়ে উঠবে। আমরা যদি মানুষকে তুচ্ছ বা পর বলে মনে না করি তবে আমরা দেখতে পাবো আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা আমাদের অতি প্রিয় এবং ভালোবাসার মানুষ তখন আমরা কোনভাবেই নিজেকে একা এবং অসহায় দুর্বল বলে মনে করব না। কিন্তু যখনই আমরা অতিরিক্ত স্বার্থপর এবং অহংকারী হয়ে উঠবো তখনই আমরা একটু একটু করে সবকিছু হারিয়ে ফেলতে শুরু করবো আর আমাদের আশেপাশের প্রিয় মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে আর আমরা হয়ে যাব একদমই একা আর দুর্বল। তাই আমরা যদি একা আর দুর্বল হতে না চাই তবে অবশ্যই আমাদের নিজেদেরকে শুধরাতে হবে এবং আমাদের ব্যবহার আচার-আচরণ ও চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে। কারণ আমরা নিজেরাই নিজেদের দুর্বল করে তুলি এবং একা করে ফেলি কিন্তু আমরা যদি মনবল রাখি এবং ভালোভাবে জীবন-যাপন করি তবে কোনভাবেই আমরা দুর্বল বা একা হবো না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।