চরিত্র।

in আমার বাংলা ব্লগ12 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17713055416986458116362454896768.png


সোর্স



আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের বসবাস রয়েছে, আরে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষ এক আলাদা ধরনের চরিত্রের হয়ে থাকে। প্রত্যেকটা মানুষের চরিত্র যেমন আলাদা তেমনই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ও আলাদা ধরনের হয়। আমরা মানুষের মুখমণ্ডল অর্থাৎ বহিঃপ্রকাশ দেখে তার আচার আচরণ দেখে অনেক মানুষকে অনেক রকম ভাবে বিচার বিবেচনা করে থাকি এটাও একটা আলাদা ধরনের চরিত্রের বৈশিষ্ট্য। যারা অন্যের শরীর মুখমন্ডল দেখে অর্থাৎ বাইরের দৃশ্যমান অংশ দেখে যারা মানুষদের চরিত্র বিশ্লেষণ করে সেই সব মানুষের চরিত্র কিন্তু বড্ড ভয়ঙ্কর। যেসব মানুষ অন্যকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পছন্দ করে তাদের চরিত্র আর যেসব মানুষ মন্তব্যের শিকার হয় তাদের চরিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের চারপাশের সমাজে এই ধরনের মানুষ অনেক বেশি দেখতে পাওয়া যায় যারা কোন মানুষকে ভালোভাবে না জেনে শুনেই তার চরিত্র বিশ্লেষণ করতে শুরু করে অর্থাৎ কোন মানুষকে না জেনেই তার অল্প কিছু আচরণ বা ব্যবহার দেখেই তার সম্পর্কে অনেক ধরনের মন্তব্য করতে শুরু করে যে সে কেমন চরিত্রের মানুষ। আবার অনেকে তো পোষাক-আশাক দেখেই বিচার করে ফেলে যে সে কেমন চরিত্রের মানুষ।


কোন ছেলে যদি কোন একটি মেয়ের সাথে কথা বলে তবে বর্তমান সমাজের নির্দ্বিধায় তাদের সম্পর্ককে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক হিসেবে গণ্য করা হয়। বর্তমান আমাদের সমাজব্যবস্থা এমন হয়েছে যে ভাই বোন একসাথে কোথাও গেলে সেখানেও বিভিন্ন খুব মন্তব্য শুনতে হয় যার কারণে ভাই বোন কোন ভাবে একসাথে বেরোতেই পারে না। আর কোথাও কোন ছেলে মেয়েকে একসাথে বসে খেতে দেখলে বা গল্প করতে দেখলেই তাদের সম্পর্ক খারাপ বা চরিত্র খারাপ হিসেবে বর্তমান সমাজে রটাতে একটুও দ্বিধাবোধ করে না বর্তমান মানুষেরা। কারো ঘরে যদি অনেক বন্ধু-বান্ধব আসে তবে বর্তমানে নির্দ্বিধায় বলে দেওয়া হয় যে তারা পার্টি করছে এবং মদ্যপানসহ বিভিন্ন নেশা যত দ্রব্য গ্রহণ করছে এবং নির্দ্বিধায় বলা হয় যে তাদের চরিত্র খারাপ কারণ তারা খারাপ কাজ করে। কিন্তু শুধুমাত্র বেশ কয়েকজন বন্ধু-বান্ধব একসাথে রয়েছে বলে এরকম মন্তব্য করা বা ভেবে নেওয়া যে তার চরিত্র খারাপ এটা কোন মানে হয় না। ভালো করে পর্যবেক্ষণ না করে বা সেই পরিবেশ উপস্থিত না থেকে কিছু কিছু মানুষ অযথাই অন্য মানুষদের চরিত্র খারাপ করতে বা চরিত্র সম্পর্কে খারাপ কথা বলতে একটুও দ্বিধাবোধ করে না।


বর্তমান সমাজে যেসব ছেলের মেয়ে বন্ধু আছে এবং যেসব মেয়েদের ছেলে বন্ধু আছে তাদেরকে নির্দ্বিধায় চরিত্রহীন বা তাদের চরিত্র খারাপ বলে মনে করা হয় কিন্তু একবারও ভেবেচিন্তে দেখা হয় না যে আদৌ সত্যিই তাদের চরিত্র খারাপ কিনা বা তাদের আচার-আচরণ বা জীবন যাপন খারাপ কিনা। আমাদের সমাজে বর্তমানে মানুষদের কাছে এতটাও সময় নেই যে মানুষদের সম্পর্কে জানবে বা মানুষদের সাথে এগিয়ে দুই মিনিট কথা বলবে কিন্তু বিভিন্ন মানুষদের সম্পর্কে খারাপ মন্তব্য করা এবং তাদের চরিত্র নিয়ে বাজে কথা বলার অফুরন্ত সময় রয়েছে বর্তমানে মানুষদের কাছে। নির্দ্বিধায় না ভেবেচিন্তে অর্ধেক কথা শুনে বা অর্ধেক কিছু দেখেই বাদবাকিটা নিজের মন মত খারাপ জিনিস দিয়ে ভরিয়ে মানুষের সম্পর্কে বা চরিত্র সম্পর্কে খারাপ কথা ছড়াতে থাকে বর্তমানে কিছু মানুষ। অর্ধেক কথা শোনা যেমন খারাপ তেমন অর্ধেক ঘটনা দেখাও খারাপ এবং তার ওপর ভিত্তি করে কোন মানুষের সম্পর্কে কোন বিচার বিবেচনা করা এবং তাদের চরিত্র নিয়ে কথা বলা খুবই অন্যায় জনক একটি কাজ। বর্তমানে মানুষদের সম্পর্কে না জেনে শুনেই আমাদের চারপাশের মানুষ বা সোশ্যাল মিডিয়ায় দেখা বিভিন্ন মানুষের সম্পর্কে অন্যান্য বিভিন্ন মানুষ নির্দ্বিধায় মন্তব্য করে চলে এবং কটু কথা বলতে থাকে আর তার সাথে চরিত্র নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য করতে থাকে যা একদমই ঠিক নয়।


আমরা যেসব মানুষকে চিনি না বা জানিনা যাদের সম্পর্কে আমাদের কোন ধারণা নেই যাদের সম্পর্কে আমরা ১০০% জ্ঞান রাখি না তাদের সম্পর্কে কোন ভাবে খারাপ কোন মন্তব্য বা তাদের চরিত্র নিয়ে খারাপ কোনো কথা বলা আমাদের মোটেও উচিত নয়। আমাদের সমাজের কিছু মানুষ অনেক সময় কিছু মানুষকে আধুনিক পোশাক পড়তে দেখলেই তাদের চরিত্র খারাপ বলে গণ্য করে থাকে যেটা একদমই উচিত নয় পোশাক কখনো কোন মানুষের চরিত্র তুলে ধরে না বা চরিত্র ও তার খারাপ না ভালো সেটা বলতে পারে না তাই কখনো কারোর পোশাক অনুযায়ী চরিত্র বিশ্লেষণ করা মোটেও উচিত নয়। কারো সম্পর্কে বা কারোর চরিত্র সম্পর্কে আমাদের কখনোই খারাপ কথা বলা উচিত নয় আর না জেনে তো একদমই বলা উচিত নয়। কারণ খারাপ সবার মধ্যেই কমবেশি থাকে। আর প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা তেমন তাদের জীবন অনুযায়ী তাদের কর্ম আলাদা হয়ে থাকে তাই আমাদের দৃষ্টিতে যেটা খারাপ সেটা অন্যের দৃষ্টিতে ভালো হতেই পারে। তাই কখনো কারোর চরিত্র খারাপ বলে গণ্য করার আগে আমাদের লক্ষ-কোটিবার ভেবেচিন্তে বলা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Excelente texto. Sin duda alguna, las apariencias engañan. Saludos.

image.png