কাজ ফেলে রাখলে সব সময় বাড়তে থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেক সময় কোন কাজে ব্যস্ত হয়ে অন্য কোন কাজ ফেলে রাখতে শুরু করি আবার অনেক সময় দেখা যায় অলসতার কারণেই আমরা কোন কাজ পরে করবো বলে অবহেলা করে রাখি এবং পরে পরে দীর্ঘ সময় অতিক্রম হয়ে যায়। আসলে পরের কাজ সব সময় বাড়তে থাকে এবং পরবর্তীতে যখন আমরা সেই কাজের পরিমাণ দেখি তখন আমাদের অবাক হয়ে যাওয়ার মত অবস্থা হয় যে কাজ যতটুকু ছিল তার থেকেও অধিক পরিমাণে বেড়ে গেছে। আসলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যত অলসতা করব এবং কাজ ফেলে রাখবো ততই আমাদের কাজ বাড়তে থাকবে কোনভাবেই কমতে থাকবে না। আমরা যত কাজ করতে থাকব ততই আমাদের কাজ কমতে থাকবে কিন্তু যখনই আমরা কাজ করা বন্ধ করে দেবো তখনই আমাদের কাজ বাড়তে শুরু করবে। তাই আমাদের কখনোই কোন কাজ ফেলে না রেখে যথা সম্ভব সময় মতো সে কাজগুলো করে ফেলা প্রয়োজন। তাহলে নির্দিষ্ট সময় পরে দেখবো যে আমাদের কাছে অত বেশি কাজ নেই এবং আমরা প্রতিনিয়ত সময়ের কাজ সময় করে ফেলার কারণে আমাদের কাছে সব সময় অল্প কাজই অবশিষ্ট থাকছে।
আমরা যদি ঘরের কাজ সকাল থেকেই ফেলে রেখে দিয়ে তবে বেলা হলে দেখব আমাদের কাছে অনেক বেশি কাজ জমা হয়ে গেছে কিন্তু সকাল থেকে যদি আমরা প্রত্যেকটা কাজ সময়মতো করে ফেলতে পারতাম তাহলে বেলা পর্যন্ত আমাদের কাছে অবশিষ্ট কোন কাজে থাকতো না। তেমনি কারোর কাছে যদি আমরা কোন ভাবে ঋণী থাকি অর্থাৎ কাউকে আমাদের প্রতি মাসে নির্দিষ্ট অর্থ দেয়ার থাকে আর আমরা যদি সেটা প্রতি মাসে মাসে দিতে থাকি তবে আমরা সবসময় অত বেশি চাপের মধ্যে থাকবো না। কিন্তু আমরা যখনই কয়েক মাস সে নির্দিষ্ট ব্যক্তিকে অর্থ দেওয়া বন্ধ করে দেব তখনই আমাদের কাছে অনেক বেশি পরিমাণ অর্থ সেই ব্যক্তিকে দেওয়ার জন্য জমে যাবে যার চাপ বা ঋণ আমাদের ওপর বেড়ে যাওয়ার কারণে আমাদের জীবনের ভারসাম্য নষ্ট হতে থাকবে এবং আমাদের দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে যাবে। তাই সব সময় কারো কাছে ঋণ থাকলে সেটা যত সম্ভব হয় ঋণ পরিশোধ করে দেওয়া উচিত। তাহলে আমাদের কোন ভাবেই পরবর্তীতে ঋণের বোঝা টানতে হবে না এবং দুশ্চিন্তাগ্রস্থ জীবন যাপন করতে হবে না।
এই পৃথিবীতে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করতে থাকে এবং আমাদের বিভিন্ন ধরনের কাজের চাপ প্রতিনিয়ত আসতে থাকে। তাই প্রত্যেকটা দায়িত্ব-কর্তব্য এবং প্রত্যেকটা কাজ যথাসময়ে যথাসম্ভব করে ফেলা দরকার। আমরা যদি সময়কার সময় না করি এবং কাজগুলি জমাতে শুরু করি তবে একটা সময় দেখব আমাদের অনেক বেশি কাজ জমে গেছে আর তখন আমাদের সেই কাজের পরিমাণ দেখে খুবই বিরক্ত অনুভব হবে এবং সে কাজ করার উদ্যম আমরা হারিয়ে ফেলবো। এছাড়াও অধিক পরিমাণে কাজ জমে গেলে আমরা কোন কাজই সুন্দর এবং নিখুঁতভাবে করতে পারি না। কিন্তু সময়কার সময় করলে আমাদের অল্প কাজ থাকে এবং প্রত্যেকটা কাজই আমরা সুন্দর ও নিখুত ভাবে করে ফেলতে পারি। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে কাজ কখনো ফুরাবেনা তাই আমাদের কোন কাজই ফেলে রাখা যাবে না। সময়ের কাজ সময় মতো করে ফেলতে হবে এবং পরবর্তী কাজের জন্য নিজেকে সম্পূর্ণ তৈরি রাখতে হবে। অনেক সময় আমরা সময়ের কাজ সময় করে ফেললে নিজের বিনোদন এবং অন্যান্য পছন্দমূলক কাজ করারও সময় পেয়ে যাই।
এছাড়াও আমরা যদি সময়কার সময় করতে পারি তবে আমাদের জীবনে আমরা উন্নতিমূলক কাজ করার অনেক বেশি সময় পাবো এবং সেই কাজগুলো করে আমাদের জীবনে উন্নতি করতে পারব। যার ফলে আমরা আমাদের জীবনের সঠিক সময়ে সঠিক জিনিসটি লাভ করতে পারব এবং আমাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। সঠিক সময়ে সঠিক কাজ করা আমাদের জীবনের জন্য এবং জীবনের বিভিন্ন দিক থেকে ভীষণভাবে প্রয়োজন। কাজ সবসময় করে ফেললে যেমন আমাদের কাজ কম থাকে তেমনি আমাদের জীবনে উন্নতি করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তাই সময়কার সময় করে সব সময় কাজ ফুরিয়ে ফেলা প্রয়োজন নইলে পরবর্তীতে কাজ জমতে জমতে কাজের চাপ বেড়ে যাবে এবং আমরা ভীষণভাবে শারীরিক ও মানসিকভাবে কাজের চাপে ক্ষতিগ্রস্ত বোধ করতে শুরু করব। তাই কখনোই কাজ না করে জমিয়ে রাখা উচিত হবে না এবং প্রতিনিয়ত সময়ের কাজ সময়ে করে ফেলতে হবে এবং অবসর সময়ে জীবনে উন্নতি মূলক কাজকর্ম করতে থাকতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
