সুরক্ষিত সমাজ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে। কিন্তু একটা অনেক বড় চাহিদা রয়েছে যেটা এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষের একদম একই চাহিদা আর সেটা হল সুরক্ষিত সমাজের চাহিদা। এই পৃথিবীতে ছোট বড় প্রত্যেকটা মানুষেরই এমন কি প্রত্যেকটা ধর্মের মানুষেরই একটাই চাহিদা রয়েছে যেন আমাদের পৃথিবী অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা এমন হোক যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং আমাদের চারপাশের পরিবেশ আমাদের জন্য সুরক্ষিত হোক। আমরা প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারি এবং সুরক্ষিত জীবন যাপন করতে পারি। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের জন্যই সমান এবং এই চাহিদাটা একমাত্র চাহিদা যেটা সবাই একমত হয়। আমাদের সমাজ ও সমাজ ব্যবস্থা যদি সুরক্ষিত হয় তবে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি একদম পুরো স্বপ্নের মত। সমাজ ব্যবস্থা সুন্দর ও সুরক্ষিত হলে যে কোন মানুষ ভালোভাবে জীবন যাপন করতে সক্ষম হবে।
আসলে আমাদের এই সমাজ ব্যবস্থার জন্যই দেখা যায় আমাদের জীবনে অনেক ধরনের বাধা-বিপত্তি ও উন্নতিতে বাধা চলে আসে। আমাদের বর্তমান সমাজ ভীষণভাবে অসুরক্ষিত বলে আমাদের সমাজের বিভিন্ন মানুষ চলতে ফিরতে ও মেয়েরা ঘর থেকে বেরোতেও ভয় পায়। যার ফলে জীবনে উন্নতি করার জন্য যেসব স্বাভাবিক কাজকর্ম তাদের করার প্রয়োজন হয় সে কাজকর্ম করতেও তাদের ব্যাহত বা বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা একটা জিনিস ভুলেই যাই যে আমরা যদি নিজেরা উন্নতি না করি তবে এই দেশের উন্নতি আমরা কোনভাবেই করতে পারব না তাই দেশের উন্নতি করতে সবার আগে আমাদের নিজের উন্নতি করতে হবে আর সেই জন্য সবার প্রথমে দরকার আমাদের সমাজ ব্যবস্থা শোধরানো ও সুরক্ষিত করা। আমরা যদি আমাদের সমাজ সুরক্ষিত করতে পারি তবে আমরা নির্দ্বিধায় যখন তখন বাড়ি থেকে বের হতে পারব এবং যেকোনো উন্নয়নমূলক কাজ করতে যেতে পারবো। বাড়ির ছোট সদস্যদের কোন ভয় ছাড়াই বাড়ি থেকে বের হতে দিতে পারব খেলাধুলার মতো শারীরিক ও মানসিক শরীরচর্চা করতে দিতে সাহস পাব ঠিক আগেকার সময়ের মতো।
আর তার সাথেও বিদ্যালয়ের পড়াশোনা করতে যাওয়া টিউশন পড়তে যাওয়া সব কিছুতেই তারা স্বাধীনভাবে যেতে পারবে বাবা মার সাহায্য ছাড়া। আসলে বর্তমান সমাজ এতটাই অসুরক্ষিত হয়ে পড়েছে যে আগে যেমন শিশুরা একাই বিদ্যালয় ও পড়াশোনা করতে যে কোন জায়গায় এমনকি খেলাধুলা করতেও বাড়ির বাইরে বিকালবেলা যেতে পারত এখন কোনভাবেই যেতে পারে না এবং বাবা মায়ের চিন্তার কারণে তাদেরও প্রতিনিয়ত ছেলেমেয়েদের সাথে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় তাদের কাজগুলো করানোর জন্য। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যদি সুরক্ষিত হয় তবে যে যার নিজস্ব কাজ স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারবে এমনকি পরিবারের যে কোন মানুষ নির্দ্বিধায় যে কোন সময় নিজের উন্নয়নমূলক কাজ করতে বের হতে পারে। আসলে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করে যদি সুরক্ষিত করতে পারি আমরা সকলে মিলে তবে ছোট বড় অনেক সাহায্য এবং উন্নতি আমাদের হতে থাকবে যেটা আমরা বর্তমানে কল্পনাও করতে পারি না। আমাদের সমাজের যদি শৃঙ্খলা আসে এবং সমাজ সুরক্ষিত হয় তবে বিভিন্নভাবে ক্রাইম বা দুর্ঘটনা ভীষণভাবে কমতে থাকবে এবং এক সময়ে শেষ হতে দেখা যাবে।
বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা ও অফিশিয়াল আর পার্সোনাল বিভিন্ন ধরনের কাজ করতেও আমাদের সুবিধা হবে আর সহজেই আমরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারব। আমাদের জীবনে পরিপূর্ণতা আসবে এবং সমস্যা দূর হবে তার সাথে জীবন যাপন ভীষণ সহজ ও সুন্দর হবে শুধুমাত্র আমাদের সমাজের নিয়ম কানুন পরিবর্তন করলে ও সমাজকে সুরক্ষিত করতে পারলে। আসলে দেখা যায় আমাদের জীবনের অর্ধেকের বেশি সমস্যাই আসে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং সমাজ অসুরক্ষিত সেই জন্য। তাই আমরা যদি আমাদের সমাজের এই আইন-কানুন বদলাতে পারি এবং বিভিন্ন ধরনের ক্রাইম এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চালু করতে পারি বিভিন্ন নিয়ম-চালুর মধ্য দিয়ে ও নিয়ম শৃঙ্খলা তৈরি করে দুর্ঘটনার মুক্ত সমাজ করতে পারি তবে আমাদের সমাজ সুরক্ষিত হয়ে উঠবে। ছোট-বড় বিভিন্ন দিক থেকে ভীষণভাবে সতর্ক হয়ে আমাদের সমাজ ব্যবস্থা আইন কানুন পরিবর্তন করে সমাজকে সুরক্ষিত করতে পারলেই আমাদের সমাজ তো সুন্দরভাবে উন্নত হয়ে উঠবে আর তার সাথে আমাদের জীবনও উন্নত হয়ে উঠবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

