বিশ্বাস একবার ভেঙ্গে গেলে সম্পর্কের ভিত্তি থাকেনা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রচুর মানুষের সাথে বিভিন্নভাবে সম্পর্কে যুক্ত থাকে কিন্তু সবথেকে সম্পর্ক সেটা হলো পরিবারের সাথেই থাকে। তবুও অনেক সময় দেখা যায় পরিবারের সাথে সম্পর্ক আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় শুধুমাত্র বিশ্বাসের অভাবে। আসলে বিশ্বাস জীবনের মস্ত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বাস আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে একটা মানুষের সাথে আরেক মানুষের সুন্দরভাবে সম্পর্কে যুক্ত করতে পারে আবার বিশ্বাস এমন একটা জিনিস যা একটা সুন্দর সম্পর্ক কেউ ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। কাকে বিশ্বাস করতে হবে এবং কাকে বিশ্বাস করা যাবে না এই ব্যাপারটা যেমন সম্পূর্ণ আমাদের নিজের তেমনি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা যদি ভুল কোন মানুষের ওপর বিশ্বাস তৈরি করে ফেলি তবে সেই মানুষটি আমাদের বিভিন্নভাবে সুযোগে শতবার করে আমাদের জীবনটা নষ্ট করে দিতে পারে। আবার আমরা যদি সঠিক মানুষকে বিশ্বাস করি তবে আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। তাই আমাদের সব সময় বিশ্বাস করার আগে এটা বুঝতে হবে যে আমরা যে মানুষকে বিশ্বাস করছি সেটা সঠিক মানুষ কিনা।
আমরা আমাদের পরিবারের মানুষকে প্রতিনিয়ত ভীষণভাবে বিশ্বাস করে থাকি। কারণ আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হয়েই কে কেমন এবং কার প্রতি কেমন বিশ্বাস আমরা রাখতে পারব। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এই বিশ্বাস কোন না কোন ভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আমাদের প্রিয় মানুষটির সাথে যদি কোন ভাবে আমাদের বিশ্বাস ভেঙে যায় এবং সম্পর্ক ভাঙ্গন ধরতে শুরু করে তবে সে সম্পর্ক রক্ষা করার একমাত্র উপায় হল সরাসরি তার সাথে সে বিষয়ে খোলাখুলি কথা বলা। নির্দ্বিধায় লুকোচুরি ছাড়া সুন্দর ভাবে কথা বললে তবে এই সম্পর্কটা ভালোভাবে বাঁচানো যাবে এবং আগেও সুন্দরভাবে সম্পর্ক কাটানো যাবে। কিন্তু আমরা যদি সব সময় কোনভাবে ভুল বোঝাবুঝি হলে কথা বলা থেকে দূরে সরে যায় তবে কোনোভাবেই সে সম্পর্ক ভালো হবে না বরঞ্চ একটু একটু করে ফাটল বাড়তে থাকবে ভুল বোঝাবুঝি বাড়তে শুরু করবে আর সম্পর্ক চিরতরে একসময় নষ্ট হয়ে যাবে। বিশ্বাস একবার ভেঙ্গে গেলে সে বিশ্বাস কোনভাবেই আর ঠিক করা যায় না। তাই একবার যদি বিশ্বাস ভেঙে যায় তার আগে ভালো করে আমাদের সে বিষয়ে সম্পর্কে কথা বলে নেওয়া উচিত।
যদি ভুল বোঝাবুঝি হয় তবে কথা বলার কারনে সে সম্পর্ক বেঁচে যাবে কিন্তু যদি আসলেই বিশ্বাস ভাঙার মতো কাজ হয়ে থাকে তবে অবশ্যই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। অনেক সময় বিশ্বাস ভেঙে এমন ভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায় যে সেই সম্পর্কে জোর করে থাকলে বা সে সম্পর্কে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে শুধুমাত্র সেই সম্পর্কটা তিক্ত থেকে তিক্ত এবং বিষধর সাপের থেকেও বিস্ময় সম্পর্ক তৈরি হয়ে যাবে। তাই কিছু কিছু সম্পর্ক ভেঙে গেলে এবং বিশ্বাস একদম শূন্য হয়ে গেলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং সে সম্পর্কের মানুষের থেকে যথাসম্ভব দূরে থাকাই ভালো। বিশ্বাস একবার হয়ে গেলে সে সম্পর্কে কোন ভিত্তি থাকে না তাই আমরা যদি মনে করি বিশ্বাস ভেঙে গেছে তবুও সে সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করব তবে সেই সম্পর্কের ভবিষ্যৎ কেউ ভয়ংকর হতে থাকবে। তিক্ততার সম্পর্ক কখনো কোনোভাবেই ভালো পরিণতি দিতে পারে না। যে সম্পর্কে বিশ্বাস নেই ভালোবাসা নেই এমনকি কথাবার্তা ও বোঝাবুঝি নেই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসায় সবথেকে বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনে এমন অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয় যেখানে আমাদের সম্পর্ক শুধুমাত্র ভেঙে যেতেই দেখতে হয়।
বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সম্পর্ক থেকে বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে জীবনের কত বছর যে কেটে যাবে সেটা আমরা শেষ বয়সে গিয়েও হিসাব করে উঠতে পারবো না। তাই আমাদের উচিত কে আমাদের বিশ্বাস ভাঙলেও বা কে আমাদের বিশ্বাস রাখলেও সেটা না ভেবে যে বা যারা আমাদের বিশ্বাসের অযোগ্য তাদের থেকে দূরত্ব বজায় চলা এবং যখনই সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয় তখন থেকেই সেসব ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখা যাতে ভয়ংকর পরিণতি আসার আগেই আমরা সুরক্ষিত থাকতে পারি এবং বিপদমুক্ত হতে পারি। কারণ সম্পর্কে বিশ্বাসঘাতকতা আসলে এবং তিক্ততা সৃষ্টি হলে তার পরিণতি শুধুমাত্র বিপদজনক আর ভয়ংকর কিছু ঘটনার মাধ্যমে শেষ হয়ে থাকে। যে সম্পর্কে বিশ্বাস থাকে না ভালোবাসা থাকে না সম্পর্কে গুরুত্ব থাকে না সেসব সম্পর্কে কোন ভিত্তি থাকে না তাই এই সব সম্পর্ক না রাখাই ভালো। শুধুমাত্র আবেগের বা কর্তব্যের হিসাব করে এমনকি পাপ পূর্নির বিচার করে কোন রকম সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা করলে সেটা হবে আমাদের অনেক বড় ভুল কারণ কোন একবার খারাপ হলে সে সম্পর্কে পরিণতি শুধুমাত্র খারাপই হয় ভালো কোন সে সম্পর্ক থেকে ফল পাওয়া যায় না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

