ঘরে বসে দিন কাটালে কখনো জ্ঞান লাভ হয় না।

in আমার বাংলা ব্লগ10 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17776171842234032294448366716913.png


সোর্স



আমাদের বাড়ি এবং ঘর আমাদের খুবই প্রিয় এবং সবথেকে শান্তির জায়গা। আমরা সারাদিন যেখানেই থাকি না কেন দিন শেষে আমাদের নিজেদের বাড়িতে এবং একান্তই নিজের ঘরে আসতেই হয়। কারণ এটাই আমাদের সবথেকে শান্তির জায়গা যেখানে আমরা পৃথিবীর সব শান্তি খুঁজে পাই। এমন অনেক মানুষ আছে যারা অন্য কারোর বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারে না শুধুমাত্র নিজের ঘর ছাড়া। অর্থাৎ প্রত্যেক মানুষই নিজের বাড়ি এবং ঘরের সাথে মানসিক এবং শারীরিকভাবে খুবই নির্ভরশীল থাকে। যে মানুষ খুব ঘুরতে পছন্দ করে সেই মানুষও নির্দিষ্ট কিছুদিন পরে বাড়ি ফিরে আসার জন্য চেষ্টা করবে। কারণ দীর্ঘ সময়ে নিজের বাড়ি এবং নিজের ঘর ছেড়ে কোনভাবেই থাকা যায় না একটা মায়ার টান অনুভব হয়। কিন্তু আমরা যদি সারাদিন রাত শুধু নিজের ঘরে এবং নিজের বাড়িতেই থাকি তবে আমাদের জীবন কোনভাবেই চলবে না। আমরা যদি মনে করি যে আমরা ঘরে বসেই জ্ঞান সংগ্রহ করবো এবং জ্ঞানী হয়ে উঠবো সেটা কোনোভাবেই সম্ভব নয়।


আমাদের যদি আমাদের জীবন যাপন সঠিকভাবে চালনা করতে হয়, তবে অবশ্যই আমাদের ঘরের মায়া ত্যাগ করে জীবনে উন্নতি করার জন্য বাইরে বের হতেই হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আর তার সাথে যদি আমরা মনে করি যে আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞানী হব এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকবে তবেও আমাদের ঘরের মায়া ত্যাগ করে বাইরে যেতেই হবে। আমরা যখন বাইরে বের হব তখনই আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা করে তাদের সাথে কথাবার্তা এবং আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। আমাদের জীবন জ্ঞান বিহীন কোনভাবেই চলতে পারবে না তাই আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আমাদের বাইরের পরিবেশে এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করা প্রয়োজন। আমরা যদি মনে করি ঘরে বসে বিভিন্ন বিষয়ের বই পড়ে এবং সংবাদপত্র পড়ে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করব তবে সেটা স্বল্প জ্ঞান অর্জন করা হবে।


স্বল্প জ্ঞান কোনভাবেই আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারবে না। আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে এবং জীবনে সফল হতে গেলে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন আর সেই জন্যই আমাদের ঘর ছেড়ে প্রতিদিন বাহিরে বের হতে হবে বিভিন্ন কর্ম করতে হবে এবং কর্মকারের মধ্য দিয়ে বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে এবং বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন করতে থাকতে হবে। কোন মানুষ যদি মনে করে যে সে ঘরে বসেই অনেক বড় জ্ঞানী হয়ে পড়েছে তবে তার মত মূর্খ ব্যক্তি আর এই পৃথিবীতে নেই। কারণ ঘরে বসে শুধু মাত্র আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারি কিন্তু বাহ্যিক পরিবেশে বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটে এবং বিভিন্ন ধরনের জ্ঞান আমরা সেই ঘটনা থেকে পারি সেগুলো আমরা ঘরে বসে কোনভাবেই পাবো না। আর তার সাথে ঘরে বসে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি এবং শারীরিকভাবে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়তে পারি। কিন্তু আমরা যদি নিয়মিত বাইরে বের হই এবং বিভিন্ন জ্ঞান অর্জন করি তবে দেখা যাবে আমাদের মানসিক বিকাশটা ও সুন্দরভাবে হচ্ছে এবং শারীরিকভাবে আমরা অনেক সুস্থ রয়েছি।


আমাদের নিজেদের বাড়ি এবং ঘর যেমন আমাদের মনে শান্তি দেয় শারীরিক বিশ্রাম দেয় তেমনি বাইরের পরিবেশ আমাদের যথেষ্ট জ্ঞান গ্রহণ করতে সাহায্য করে আর তার সাথে মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতা ও গ্রহণ করতে সাহায্য করে। আসলে আমাদের জীবনটা অনেক সুন্দর ভাবে গড়ে উঠেছে সব দিকটা ভারসাম্য বজায় রেখে। কিন্তু আমরা যদি যেকোন এক দিকটা গুরুত্ব দিয়ে এবং অন্য দিকগুলো গুরুত্বহীন মনে করি তবে আমাদের জীবন ভারসাম্যহীন হয়ে পড়বে। তাই আমরা যদি জীবনে সফল হতে চাই আর অনেক বেশি জ্ঞানী হতে চাই বিভিন্ন বিষয়ে তবে অবশ্যই আমাদের ঘরের মায়া ত্যাগ করে বাইরে বের হতে হবে আর বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতে হবে। বিভিন্ন ধরনের জ্ঞানী এবং অজ্ঞানী উভয় মানুষদের সাথে আমাদের মেলামেশা করতে হবে জ্ঞানী মানুষদের থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং অজ্ঞ মানুষের থেকে তার ভুলগুলো বুঝে নিজেদের জীবনে যেন সেই ভুলগুলো না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। আমরা যদি ঘরে বসে না থেকে বাইরে বের হই তবে আমরা নিজের অজান্তেই অনেক কিছু শিক্ষা গ্রহণ করে দিন শেষে ঘরে ফিরতে পারবো। ঘরে বসে দিন কাটালে আমরা কোনভাবেই জ্ঞানী হয়ে উঠতে পারবো না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।