সবাইকে পরামর্শ দিতে নেই।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে যারা ভুল করছে দেখে আমরা তাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে তারা সেই ভুল কাজটি না করে। কিন্তু আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বোঝার দরকার যে আমাদের পরামর্শ পাওয়ার যোগ্যতা সকলে রাখে না। আসলে আমরা যদি সেসব ব্যক্তিকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি তবে অবশ্যই তারা মনে করবে যে আমরা তাদের হিংসা করছি এবং তারা সঠিক পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরাই তাদের পদক্ষেপ ভুল করার চেষ্টা করছি। আর এই চিন্তার কারণেই একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে যার কারণে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য দেখা যায় অনেক বুদ্ধিমান ব্যক্তি এমনও আছে যারা সামনের মানুষকে ভুল করতে দেখলে প্রথম প্রথম সে ভুল সংশোধন করার সুযোগ দিত এবং সঠিক পরামর্শ দিত কিন্তু যখনই দেখা যাচ্ছে সেই ব্যক্তিটি তার সঠিক পরামর্শ নিচ্ছে না এবং তাকেই আরো ভুল বুঝছে আর ভুল প্রমাণ করার চেষ্টা করছে তখন সে বুদ্ধিমান ব্যক্তিটি ধীরে ধীরে সরে যায় এবং সঠিক পরামর্শ দেওয়ার থেকে বিরত থাকে। কিন্তু আমাদের চারপাশে সকল মানুষ বুদ্ধিমান ব্যক্তি হয় না।।


তাই কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় যে তারা বুঝতে পারছে যে তাদের কথা কোনভাবেই সামনের ব্যক্তিটি তুলতে চাইছে না বা তাদের পরামর্শ নেওয়ার জন্য ইচ্ছুক নয় তবুও জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তার সিদ্ধান্ত। কিছু মানুষ এমন আছে যারা সামনের মানুষকে ভুল করছে দেখে সঠিক করার চেষ্টা করে এবং খুবই জোরাজুরি করতে থাকে তার পরামর্শ গ্রহণ করার জন্য আর যার কারণে পরবর্তী সময়ে সম্পর্ক নষ্ট হয়ে গেলে তখন আবার সেই ব্যক্তিকে দোষারোপ করে আবার অনেক সময় একে অপরের মধ্যেই ভীষণ রকমের ঝামেলা বেঁধে সম্পর্কই নষ্ট করে ফেলে। তাই বোকা ব্যক্তিদের মতো কারোর ওপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে না দিয়ে বা নিজের পরামর্শ মেনে নিতেই হবে এমন জোরাজুরি করে সবার কাছে নিজের জায়গাটা বা সম্পর্ক নষ্ট না করে বরং বুদ্ধিমান ব্যক্তিদের মতো চুপচাপ সরে আসাটা এবং পরামর্শ না দেওয়াটাই হবে সঠিক কাজ। কারণ প্রত্যেকটা মানুষ সঠিক পরামর্শ সোনার বা মেনে নেওয়ার ক্ষমতা রাখে না। কিছু কিছু মানুষ আমাদের পৃথিবীতে এমনও আছে যারা নিজে যা বোঝে সেটাই সঠিক বলে মনে করে।


আসলে এইসব ব্যক্তি নিজেকে ভীষণ রকমের বুদ্ধিমান ব্যক্তি বলে মনে করে সেই জন্য নিজের সিদ্ধান্ত সঠিক এবং নিজের সকল চিন্তাভাবনা সঠিক বলে মনে করে। আর অপরদিকে অন্য সব ব্যক্তিদের বোকা ও মূর্খ ধরনের মনে করে যে অন্যদের যেন কোন জ্ঞান বুদ্ধি নেই সেই বিষয়ে বোঝার ব্যাপারে। তাই কোন ব্যক্তি যদি নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করে এবং অপর ব্যক্তিদের তুচ্ছ বলে মনে করে তবে সেই ব্যক্তিকে কখনোই কোনরকম ভালো পরামর্শ দেওয়া উচিত নয় যতই সে ব্যক্তি আমাদের চোখের সামনে ভুল কাজ করতে থাকুক না কেন। আসলে আমাদের নিজের আত্মসম্মান বজায় রাখা আমাদের নিজেদেরই দায়িত্ব। আমরা যদি এইভাবে যে কোন মানুষকে প্রয়োজন ছাড়াই পরামর্শ দেওয়ার চেষ্টা করি তবে তার সাথে যেমন আমাদের সম্পর্ক খারাপ হবে তেমনি আমাদের আত্মসম্মানও নষ্ট হবে। কারণ যে মানুষ ভালো খারাপের মধ্যে পার্থক্য বোঝেনা সে মানুষ অন্য কারোর আত্মসম্মান রক্ষা করতেও কোনোভাবেই জানে না। তাই কারো সাথে সম্পর্ক নষ্ট হলে সেই ব্যক্তি কখনোই আমাদের সম্পর্কে ভালো কোন বক্তব্য রাখবে না আর সেই সময় অন্যের কাছে আমাদের আত্মসম্মান অবশ্যই নষ্ট হবে।


তাই নিজের সম্মান বজায় রাখার জন্য এবং সম্পর্ক ভালো রাখতে গেলে অনেক সময় মানুষকে অযথা পরামর্শ না দেওয়াই ভালো। এমনকি আমাদের আশেপাশের অনেক মানুষ এমন আছে যারা আমাদের সঠিক পরামর্শ নেবে না অথচ ভুল কাজ করতে থাকবে আর অযথাই বিপদে পড়তে থাকবে কিন্তু এক্ষেত্রেও সেই সব মানুষকে সঠিক পরামর্শ দিতে গেলে সম্পর্ক তিক্ত হয়ে যাবে আর কোনভাবেই ভালো করা সম্ভব হবে না। এছাড়াও যে মানুষ আমাদের গুরুত্ব বোঝেনা এবং সম্মান করে না, সেই সব মানুষকে অযথাই পরামর্শ দিয়ে নিজের অস্তিত্বকে নষ্ট করা বা আত্মসম্মান নষ্ট করা হবে আমাদের বোকামি। তাই এরকম বোকামির কাজ করা থেকে আমাদের দূরে থাকা উচিত আর যে ব্যক্তি আমাদের গুরুত্ব বোঝেনা এবং আমরা তাদের ভালো কামনা করে তাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছি এই জিনিসটা বোঝেনা সেই ব্যক্তিকে কোনভাবেই পরামর্শ দেওয়া উচিত হবে না। আমরা যদি ভুল মানুষের ওপর এনার্জি নষ্ট না করে সেই সময়টা নিজের ভালো কাজে লাগাই বা যে মানুষের আমাদের পরামর্শ প্রয়োজন সেই মানুষকে পরামর্শ দিয়ে তবেই আমাদের জ্ঞানের সঠিক প্রয়োগ করা হবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।