অন্যের প্রয়োজন না বোঝা মানুষ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
'মাতব্বর'এই শব্দটার সাথে আমরা খুব ভালোভাবেই পরিচিত। এই মাতব্বর ধরনের মানুষগুলো কখনোই অন্যের সিদ্ধান্তকে প্রায়োরিটি দেয় না শুধুমাত্র নিজের সিদ্ধান্তকেই সিদ্ধান্ত বলে মনে করে আর সেই ভাবেই চলাফেরা করে। আসলে এই মাতব্বর ধরনের কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নিজের প্রয়োজনকেই প্রয়োজন বলে মনে করে এবং অন্যের প্রয়োজনকে অপ্রয়োজন বলে মনে করে। দেখা যায় যে পরিবারে এই ধরনের মানুষ রয়েছে সেই পরিবারে বাকি যারা সদস্য রয়েছে তাদের জীবন যাপন অতি কষ্টকর হয়ে ওঠে, কারণ এই মানুষগুলো নিজের প্রয়োজন অন্যের ওপর চাপিয়ে দেয় কিন্তু অন্যের প্রয়োজন বা সুবিধা অসুবিধা কোনভাবেই বোঝার চেষ্টা করো না। এই ধরনের মানুষ নিজের যেটা ভালো লাগে আর সঠিক বলে মনে হয় সেটাই সব সময় করে থাকে অন্য কারোর কাছে কোন পরামর্শ নেওয়ার চেষ্টা করে না এমনকি অন্য কারোর প্রয়োজন বা সুবিধা ও অসুবিধা জানারও চেষ্টা করে না। অন্যের প্রয়োজন না বোঝা মানুষ সবসময নিজের প্রয়োজন এবং নিজের যেটা সঠিক মনে হয় সেটাই অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
যেসব মানুষ একটু মাতব্বর ধরনের এবং সব সময় নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেয় সে সব মানুষের সাথে অন্য কোন মানুষ সুন্দরভাবে সম্পর্কে থাকতে পারে না। এমনকি এইসব মানুষের সাথে নিজের পরিবারের মানুষও সুখে শান্তিতে বসবাস করতে পারে না প্রতিনিয়ত একটা বিরক্তি এবং নিজের সুবিধা অসুবিধা নিজের কাছেই চেপে রেখে চলতে হয়। যেহেতু পরিবারের অন্যদের সুবিধা-অসুবিধা এইসব মানুষ বোঝে না তাই এসব মানুষের মনের কথা সেই ব্যক্তি কোন ভাবেই কখনোই জানতে পারে না। আর তার প্রয়োজন এবং অপ্রয়োজন এছাড়াও ভালো-মন্দ মনের বিভিন্ন কথা কোনটাই পরিবারের কেউ এসব ব্যক্তিকে বলতে যায় না বা তেমন কোন সুসম্পর্ক গড়ে উঠতে পারে না। এসব মানুষ সবসময় দেখে নিজের প্রয়োজন এবং নিজের সিদ্ধান্ত অন্য সবাই মেনে চলছে কিনা। অন্যের প্রয়োজন না দেখা মানুষ সব সময় নিজের প্রয়োজন টাই অন্যের উপর চাপিয়ে দেয় এবং মনে করে তার যেটা প্রয়োজন সেটাই সকলের প্রয়োজন এবং সে যেটা চিন্তা করে সেটাই সঠিক এবং সে যেটা প্রয়োজন বলে মনে করে সেই প্রয়োজন তাই প্রয়োজন আর অন্যদের প্রয়োজন অপ্রয়োজন।
অন্য প্রয়োজন না বুঝে মানুষ কখনোই কারোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না কারণ তারা অন্য কারোর মনের কথা বোঝার চেষ্টা করেনা বা অন্য কারোর প্রয়োজন অপ্রয়োজন শোনার এবং সেটার গুরুত্ব দেওয়ার চেষ্টা করে না। আর এই কারণেই নিজের কাছে সেই মানুষটা নিজে গুরুত্বপূর্ণ হলেও অন্যদের কাছে সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়ে এবং অপ্রয়োজনীয় হয়ে যায়। আর বেশিরভাগ সময় দেখা যায় এইসব মানুষ নিজের মতো নিজেই গম্ভীর ভাবে থাকে কিন্তু কেউ তার সাথে সেই ভাবে মেলামেশা করে না বা আন্তরিকতা দেখায় না। এই সব অন্যের প্রয়োজন বা অন্যকে গুরুত্ব না দেওয়া মানুষ অন্যের প্রয়োজনীয় জিনিস যেমন এনে দেয় না বোঝে না তেমন অনেক সময় দেখা যায় অন্যের প্রয়োজনীয় জিনিসগুলো নষ্ট করে ফেলে নির্দ্বিধায়। এরা কখনোই চিন্তা করে না সে ব্যক্তি অন্যের প্রয়োজনীয় জিনিস কোনভাবেই গুরুত্ব দেয় না বা এনে দেয় না তাহলে অন্যের প্রয়োজনের জিনিস কোনভাবে নষ্ট করারও অধিকার তার নেই। কোন রকম দ্বিধা ছাড়াই তারা অন্যের প্রয়োজনীয় জিনিস নষ্ট করে এবং অন্যদের বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে।
অন্যের প্রয়োজন না বুঝে মানুষগুলো এতটাই স্বার্থপর হয়ে থাকে যে এটা শুধুমাত্র নিজের প্রয়োজন বোঝে আর নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে আর এই প্রয়োজনের মধ্য দিয়ে অন্যদের প্রয়োজন মেটাতে পারলেও কিন্তু যদি না মেটে তবে অন্যদের প্রয়োজন ওইভাবেই দমিয়ে রাখতে হয় কিন্তু কোনভাবেই এইসব ব্যক্তি অন্যের প্রয়োজন মেটাতে চেষ্টা করে না আর এর জন্য যদি তার অনেক বড় ক্ষতিও হয়ে যায় তবুও তারা কোনভাবেই অন্যদের সাহায্য করে না। এই সব ব্যক্তি সবসময় স্বার্থপর ধরনের হয় অন্যের লাভ বা ক্ষতি কোন ভাবেই তারা বিচার বিবেচনা করে দেখেনা। নিজের স্বার্থ এবং নিজের যেটা ভালো মনে হয় সেটাই তারা করতে থাকে। আর এর সাথে এসব ক্ষমতা নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে জানো অন্য কেউ কোন প্রয়োজন বা কোন সমস্যায় পড়লে তার কাছেই আসতে বাধ্য হয়। অন্য সবাইকে নিজের হাতে নিজের কন্ট্রোলে রাখতে এইসব মানুষ অনেক বেশি পছন্দ করে থাকে। তাই আমাদের সব সময় এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় চলতে হবে এবং নিজের প্রয়োজন নিজেই মেটানোর চেষ্টা করতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

