কিছু মানুষের মনে এক আর মুখে আরেক ধরনের কথা থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই আর এইসব মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের মনের কথা এবং মুখের কথা সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে থাকে। অর্থাৎ এরা মুখে তো এক ধরনের কথা বলে থাকে কিন্তু মনের মধ্যে চলে অন্য ধরনের কথা। কোন মানুষ সম্পর্কে এরা ভীষণই নেতিবাচক মন্তব্য করতে থাকে কিন্তু সেই মানুষের সামনে গেলে এরা এমন সুন্দরভাবে তার সাথে মিলে মিশে হাসিমুখে কথা বলে আসে যেন তার মনে কিছুই নেই এবং সে তার সাথে একটা সুন্দর সম্পর্কে রয়েছে। আসলে এই ধরনের মানুষ মনের কথা কোনভাবেই মুখে প্রকাশ করতে চায় না। এই ধরনের মানুষের মানসিকতা খুবই জটিল ধরনের হয়ে থাকে যার ফলে এরা নিজের মন মস্তিষ্ক এবং মুখের কথা কে সম্পূর্ণ ভিন্নভাবে রাখতে সক্ষম হয়। যেসব মানুষের মুখের কথা এবং মনের কথা আলাদা হয় সেসব মানুষের সঙ্গে মেলামেশা করা বা কথাবার্তা বলা খুবই বিপদজনক ও ভয়াবহ হয়ে থাকে। কারণ এরা খুব ভালো করেই জানে কিভাবে কথার জালে মানুষকে ফাঁসাতে হয়। এছাড়াও এই ধরনের মানুষ অন্যান্য যে কোন মানুষের জন্য ভীষণভাবে বিপদজনক ভুল করে কারণ এই ধরনের মানুষের মনের মধ্যে কি রয়েছে সেটা বাইরে থেকে বোঝা যায় না যার কারণে এরা যখন তখন মানুষের যে কোন ধরনের বিপদের কারণ হয়ে উঠতে পারে।
আসলে এই ধরনের মানুষ ভীষণভাবে স্বার্থপর ধরনের হয় তাই এই মানুষগুলি নিজের মনে কি আছে সেসব কথা কোনভাবেই মুখের ভাষায় প্রকাশ করতে চায় না নিজের স্বার্থসিদ্ধি করার কারণে। কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করতে হয় এবং কিভাবে অন্যের কাছ থেকে লাভবান হতে হয় সেই জিনিসগুলো এরা খুব ভালোভাবেই জানে এবং সে কাজগুলো এরকম ভালো কিভাবে করতে পারে। কারণ এদেরকে দেখলে এবার এদের সাথে কথা বললে কোনভাবেই এদের ভেতরের মানুষের পরিস্থিতি বা মনের মধ্যে কি ছলনা কাজ করছে সেটা কোনভাবেই বোঝা যায় না। এইসব ছলনাময়ী এবং মুখের কথা এবং মনের বা মস্তিষ্কের কথা যাদের ভিন্ন থাকে সেসব মানুষদের সাথে আমাদের অবশ্যই ভীষণভাবে দূরত্ব বজায় চলতে হবে। কারণ এইসব মানুষ কখন কিভাবে আমাদের ক্ষতি করে ফেলে সেটা আমরা কোনভাবেই তাদের সাথে ভালো সুসম্পর্ক থাকা সত্ত্বেও বুঝতে পারবো না। এই ধরনের মানুষ এমনও দেখা যায় যে আমাদের সামনে আমাদের সাথে সুন্দর ভাবে কথা বলে চলে যাচ্ছে অথচ অন্যদের কাছে আমাদের নিয়েই বদনাম করে যাচ্ছে আর সেটা হয়তো অনেক সময় গিয়ে আমাদের বিশ্বাসও হয়ে ওঠে না কারণ এই সব মানুষ ভীষণ ভালো ছলনা করতে পারে।
আমাদের সামনে এসব মানুষ আমাদের মনের মত কথা বলে চলে যায় এমনকি আমাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনে গেলেও আমাদের অগোচরে শুধুমাত্র আমাদের সেই সমস্যার সুযোগ নিয়ে কিভাবে নিজের স্বার্থসিদ্ধি করা যায় সেটাই এসব মানুষ ভেবে চলে। মনে এক এবং মুখে আরেক থাকা মানুষ আমাদের জন্য ভীষণ ক্ষতিকর প্রমাণিত হয়। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ও দুর্ঘটনা দেখলে আমরা এগুলো ভীষণ ভালোভাবে প্রমাণ পেয়ে যাই। তাই আমাদের কোনমতেই এই সব মানুষের সাথে কোন রকম সম্পর্কে থাকা উচিত নয়। যথা সম্ভব সুরক্ষিত দূরত্ব বজায় রাখা উচিত এইসব মানুষের সাথে আর তার সাথে কোন রকম সম্পর্ক না রাখাই ভালো। এইসব মানুষ যেহেতু সুযোগসন্ধানী হয় তাই আমাদের কোন কথায় কি সুযোগ নিয়ে ফেলবে সেটা আমরা কোনভাবেই বুঝতে পারব না তাই আমাদের মনের কথা কোনোভাবেই এইসব মানুষের সাথে বলা উচিত নয়। যেসব মানুষ আমাদের কথা শুনে শুধুমাত্র কিন্তু নিজের মনের কথা কোনভাবেই আমাদের সাথে শেয়ার করে না সেসব মানুষের থেকে আমাদের অবশ্যই দূরত্ব বজায় চলা উচিত আর বুঝতে হবে যে এই মানুষগুলি কোনভাবেই আমাদের প্রকৃত বন্ধু হতে চায় না শুধুমাত্র আমাদের মনের খবর জানতে চায় আর সে পরিস্থিতির সুযোগ নিতে চায়।
আমাদের আশেপাশে থাকা মানুষগুলি কে কেমন সেটা অবশ্যই আমাদের ভালো করে বুঝে তবে মেলামেশা করা উচিত। সম্পূর্ণ না জেনে বুঝে কখনোই কাউকে বন্ধু নামক আখ্যা দেওয়া উচিত না এবং কারো সামনে নিজের মনের কথা এবং নিজের কষ্ট ও সমস্যার কথা কখনোই শেয়ার করা উচিত নয়। আমরা নিজেরা অনেক সময় বুঝতে পারবো না যে কখন কে আমাদের সুযোগের সম্ভাব করে এবং কে কোন সময় মিষ্টি ভাষায় আমাদের সাথে কথা বলে মনের মধ্যে শত্রুতার প্যাচ খেলতে থাকবে। আমাদের সব সময় যে কোন মানুষের সাথে বন্ধুত্ব করার আগে এবং মেলামেশার আগে ভালোভাবে জেনে বুঝে নেওয়া উচিত আর কখনোই কাউকে নিজের মনের কথা বলা উচিত নয়। আমাদের সব সময় মনে রাখতে হবে এই পৃথিবীতে আমাদের বন্ধু একমাত্র আমরা নিজেরাই আর বাকি সবাই যখন তখন আমাদের শত্রু রূপে গণ্য হতে পারে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Hi @nipadas,
🎲 SteemLudo is waiting for new players!
Play SteemLudo, challenge real players using STEEM, and earn up to 1.9× STEEM rewards when you win your matches.
Want more rewards?
Share your SteemLudo gameplay experience by making a post on steem and receive handsome rewards with a guaranteed vote.
🎁 Invite more players with your invitation code and earn up to 110 STEEM!
🎮 Play Now: https://www.steemx.org/ludo
💬 Join Discord: https://discord.gg/JyW7v8STG