অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17707876793813602469490612498660.png


সোর্স



আমাদের মানব জীবনের অভিজ্ঞতার শেষ নেই। সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অভিজ্ঞতা হয়ে চলেছে। অভিজ্ঞতা আমাদের জীবনের না চাওয়া একটা উপহার যা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্মের সময়ই দিয়ে থাকে, আর সেই অভিজ্ঞতা আমরা জীবনের প্রতিটা সেকেন্ডে বিভিন্নভাবে পেয়ে থাকি। তবে অনেকেই মনে করে অনেক বেশি পড়াশোনা করলেই তারা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলে জীবনে। আবার অনেকে মনে করে অনেক বয়স হয়ে গেলে সেই মানুষ অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে, অর্থাৎ বয়সের সাথে সাথে জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে মানুষ যখন বৃদ্ধ বয়সে পা রাখে তখন অনেক বেশি অভিজ্ঞতা জীবনে সঞ্চয় করে ফেলে। এ কথাটা চরমতম ভুল কারণ বয়সের সাথে সাথে কখনো অভিজ্ঞতা বাড়ে না। যার যত বয়স তার তত অভিজ্ঞতা এটা কোনভাবেই সম্ভব নয়। দেখা যায় অনেক কম বয়সী ছেলেমেয়েদের অনেক জ্ঞান রয়েছে জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে যা একটা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে থাকে না। আসলে জ্ঞান অভিজ্ঞতা এটা জীবনে চলার পথে মানুষ কত বাধা সম্মুখীন হয়েছে বা কতটা কঠিন তার জীবন সেই হিসেবেই হয়তো হয়ে থাকে।


যে মানুষের জীবন অনেক বেশি সহজ এবং সোজা, জন্ম থেকেই বাবা-মা অনেক আদরে বড় করে এবং পরবর্তীতে প্রত্যেকটা জিনিস তার জীবনে তার মতামতেই চলতে থাকে আর জীবন অনেক সুখে শান্তিতে কাটাতে পারে তাদের অভিজ্ঞতা খুব একটা বেশি হতে পারে না এই পৃথিবী সম্পর্কে বা বাস্তব জীবন সম্পর্কে। যেসব ব্যক্তি ছোটবেলা থেকেই অনেক সংঘর্ষ করে জীবন যাপন করে চলেছে জীবনে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে আমার মনে হয় তাদের অভিজ্ঞতা অন্যদের তুলনায় অনেক বেশি। যেসব ব্যক্তির প্রতিনিয়ত ঘাত পতিঘাতে বড় হয়েছে ছোটবেলা থেকেই মানুষ চিনতে শিখেছে তাদের অভিজ্ঞতার কাছে অন্য মানুষের অভিজ্ঞতা সামান্য মাত্র। যে ব্যক্তি ছোটবেলার বাবা-মাকে হারিয়েছে এবং এত বড় পৃথিবীতে একা সংঘর্ষ করে বড় হয়েছে তার অভিজ্ঞতা অন্য একটি ব্যক্তি যার বাবা-মা আছে এবং যাকে বাবা-মা অতি যত্নে বড় করেছে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে সে সব ব্যক্তির থেকে অনেক গুনে বেশি। একা বড় হওয়া ব্যক্তিরা অনেক কষ্ট করে সংঘর্ষ করে জীবনে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করতে থাকে তাই এসব ব্যক্তিদের অভিজ্ঞতা অনেক গুণ বেশি হয়।


তাই যেসব ব্যক্তি বলে বা মনে করে যে বয়স হলেই অভিজ্ঞতা বাড়ে এবং কম বয়সে মানুষের অভিজ্ঞতা হয় না বা কম বয়সী ব্যক্তিরা সামান্য অভিজ্ঞতা সম্পন্ন হয় তারা খুবই ভুল চিন্তা-ভাবনা নিয়ে বেঁচে আছে। জীবনে অভিজ্ঞতা কার কতটুকু আছে সেটা কোনোভাবেই মেপে বলা যায় না, তবে বয়সের ওপরেই যে অভিজ্ঞতা নির্ভর করেনা সেটা অবশ্যই নিশ্চিতভাবে বলা যায়। এমন অনেক বয়স্ক মানুষ আছে যার বয়স হয়েছে অনেক বেশি অর্থাৎ বৃদ্ধ বয়সেরও শেষ দিকে যখন তখন মৃত্যু ঘটতে পারে সেই সব মানুষের অভিজ্ঞতাও অনেক কম। অভিজ্ঞতা সম্পূর্ণ নির্ভর করে মানুষের বেড়ে ওঠার ওপর যে যেমন পরিবেশে বড় হয়ে ওঠে এবং সংঘর্ষ যার জীবনে যতটা তার জীবনে অভিজ্ঞতা ততটা বেশি হয়ে থাকে। তবে এই পৃথিবীতে এতটা অভিজ্ঞ কেউ হয়ে পারেনি যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মুখ দেখে বা হাতের রেখা দেখেই বলে দিতে পারে যে তার ভবিষ্যৎ কি হতে পারে। অভিজ্ঞতা বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে তবে মানুষের অভিজ্ঞতার শেষ নেই এবং জ্ঞানেরও শেষ নেই। আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে এবং এই পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে যত অভিজ্ঞতা অর্জন করব বা যত প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে থাকবো ততই দেখবো সেই জিনিস সম্পর্কে জ্ঞান শেষ হয় না।


তেমনি অভিজ্ঞতার কোন শেষ নেই মানুষ যত অভিজ্ঞতা অর্জন করতে থাকে ততই আরো সামনে তার জন্য অভিজ্ঞতা অপেক্ষা করতে থাকে। তাই আমরা যদি মনে করি আমাদের বয়স হয়েছে মানে আমরা অনেক বেশি অভিজ্ঞ হয়েছি বিভিন্ন ব্যাপার বা বিভিন্ন জিনিসের সম্পর্কে আমাদের ভীষণ অভিজ্ঞতা রয়েছে তাহলে সেটা একদমই ভুল কথা। আমাদের জীবন শেষ হয়ে গেলেও আমাদের অভিজ্ঞতা অর্জন শেষ হয় না তাই কখনো নিজেকে অনেক বেশি অভিজ্ঞ ব্যক্তি বলে মনে করতে নেই কারণ নিজেকে অনেক বেশি জ্ঞানী বা অভিজ্ঞ ব্যক্তি বলে মনে করা মানেই মূর্খের পরিচয়। এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে এই পৃথিবীর পূর্ণ জ্ঞান অর্জন করে পুরো অভিজ্ঞ হয়ে গেছে সব ব্যাপারে। এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত জিনিসের অভিজ্ঞতা অর্জন করা অর্থাৎ এই পৃথিবীর সজীব বা নির্জীব প্রত্যেকটি বস্তু ব্যক্তি বা প্রাণী সমস্ত জিনিসের অভিজ্ঞতা এমনকি মানুষের চরিত্র বা জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আর তার সাথে জীবনের প্রত্যেকটা সংঘর্ষ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা এক ব্যক্তির জন্য কোনভাবেই সম্ভব নয়। তাই আমরা কখনোই নিজেকে সম্পূর্ণ অভিজ্ঞ বলতে পারবো না বা আমরা সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি বলে মনে করতে পারব না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।