প্রতিশোধ নেওয়ার মানসিকতা সবসময় ক্ষতিকর হয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
প্রতিশোধ এমন একটা শব্দ যার মধ্যেই লুকিয়ে রয়েছে ক্ষতি। অনেক সময় আমরা আমাদের উপরে কেউ খারাপ ব্যবহার করলে তার বিরুদ্ধে আমাদের প্রতিশোধের মানসিকতা জেগে ওঠে। কিন্তু আসলে কি এই প্রতিশোধ নেওয়ার প্রবণতা ভালো? কখনোই নয়, প্রতিশোধ সব সময় ক্ষতিকর সেটা যে প্রতিশোধ নেওয়ার প্রবণতা করে তার ক্ষেত্রেও যেমন ক্ষতিকর যে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলে সেই মানুষের জন্যেও অনেক বেশি ক্ষতিকর। প্রতিশোধ আমাদের মনের মধ্যে হিংসা তৈরি করে যে হিংসা আমাদের সবার জন্যই খুবই খারাপ হয়ে থাকে। এই প্রতিশোধের হিংসা আমাদের জীবন সুন্দরভাবে উপভোগ করতে দেয় না এমনকি শান্তিতে বাঁচতে দেয় না, কোন আনন্দের মুহূর্ত জীবনে আসলে পরিপূর্ণভাবে সে আনন্দের মুহূর্তটাকে উপভোগ করতেও দেয় না। আসলে হিংসা আমাদের জীবনের সম্পূর্ণ শান্তি কেড়ে নেয়। তাই আমাদের উচিত বিভিন্নভাবে এই হিংসা থেকে দূরে থাকার চেষ্টা করা আর তার জন্য সবার আগে এই প্রতিশোধ নেওয়ার প্রবণতা বা অন্য কারোর সফলতা দেখে হিংসা করা থেকে দূরে থাকতে হবে।
সামান্য সামান্য ভুল যে কোন মানুষের দ্বারাই হতে পারে তাই ছোট ছোট ভুল সব সময় ক্ষমাশীলভ দৃষ্টিতে দেখার চেষ্টা করা উচিত। আমরা যত ক্ষমা করতে জানব এবং মানসিক শান্তি নিয়ে বাঁচতে পারব ততই আমরা মানুষের বিভিন্ন ধরনের ভুল না দেখা করে থাকতে পারবো এবং ভুলগুলো সামান্য ভেবে ভুলে নিজের কাজে মন দিতে পারব। আর এইভাবেই আমরা নিজের জীবনের শান্তিতে বাঁচতে পারব আর কোনভাবেই আমাদের জীবনে প্রতিশোধের প্রবণতা আসবেনা। কিন্তু আমরা যদি সামান্য সামান্য ভুলগুলিকেও প্যাচ মেরে রেখে দিই এবং সব সময় মানুষের সাথে ঝগড়া ঝামেলা করার প্রবণতা রাখি তবে আমাদের নিজেদের যেমন মানসিক শান্তি নষ্ট হবে তেমন অন্যদের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি তিক্ত হবে। আর এই প্রতিশোধ নেওয়ার মানসিকতার ফলে আমরা নিজের উন্নয়নমূলক কাজে মনোযোগ দিতে পারব না যার ফলে আমরা আমাদের জীবনে তেমন কোনো ভালো উন্নতি করতে পারবো না। আমাদের মন শুধুমাত্র অন্যের ক্ষতি করতেই ব্যস্ত থাকবে যার দ্বারা আমাদের নিজেদেরও ক্ষতি।
অন্যের প্রতি যদি আমাদের প্রতিশোধ নেওয়ার প্রবণতা আসে তবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত হতে পারি এমনকি বিভিন্ন খারাপ মানুষের সাথে আমাদের মেলামেশা বা পরিচয় হতে পারে যা আমাদের জীবনের এবং জীবনের শান্তির ও উন্নতির জন্য কোনভাবেই ভালো নয়। আমরা যদি অসৎ ব্যক্তিদের সাথে মেলামেশা করি তবে আমরা অসৎ হয়ে যাব এবং প্রতিশোধ নেওয়ার প্রবণতা আর জন্য আমাদের মধ্যেও বিভিন্ন ধরনের ক্রিমিনালি চিন্তাভাবনা উৎপন্ন হবে যার ফলে আমরা বিভিন্ন ধরনের ক্রাইম করতে অধিধাবোধ করবো না এমনকি প্রতিশোধ নেওয়ার প্রবণতার কারণে আমরা কোনরকম দুর্ঘটনা বা ক্রাইম ঘটিয়ে ফেলতে পারি যা আমাদের ভবিষ্যতের জন্য কোন ভাবেই ভালো হবে না। প্রতিশোধ নেওয়ার প্রবণতা থেকে অনেক সময় আমাদের জীবনে আমরা ভুল সিদ্ধান্ত এবং ভুল পদক্ষেপ নিয়ে বসি যার জন্য আমাদের দ্বারা এমন এমন ভুল হয়ে যেতে পারে যা আমরা কখনোই শোধরাতে পারবো না এমনকি আমাদের জীবন পর্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।
আমাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকলে কখনোই আমরা জীবনে উন্নতি করতে পারবো না এমনকি অন্যের ক্ষতি করার প্রবণতার কারণে বা অন্যের ক্ষতি করার চেষ্টা করার কারণে আমাদের নিজেদের জীবনেই বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে এমনকি আমাদের শান্তির জীবন অশান্তিতে পরিপূর্ণ হয়ে যেতে পারে। আমরা প্রতিশোধ নেওয়ার মানসিকতা না রেখে জীবনটা অনেক সুন্দর ভাবে যেভাবে গড়তে পারতাম প্রতিশোধ নেওয়ার মানসিকতার কারণে আমরা আমাদের জীবন সেই ভাবে করতে পারবো না বরং জীবনটা পুরোটাই নষ্ট করে ফেলব। তাই আমাদের উচিত সবসময় এই প্রতিশোধ নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকা এবং ক্ষমা করার প্রবণতা বাড়িয়ে দেওয়া। কারণ ক্ষমাই পারে অন্যের জীবন এবং আমাদের নিজেদের জীবনকেও সুন্দর করে গড়ে তুলতে। অনেক সময় মানুষকে ক্ষমা করলে মানুষ তার নিজের ভুল বুঝতে পারে এবং শুধরে যায় কোন খারাপ কাজ করা থেকে বিরত থাকে। তেমনি আমরা যদি মানুষকে ক্ষমা করি তবে আমরাও মানসিক দিক থেকে শান্তি পাব এবং নিজের কাজ মন দিয়ে করতে পারব আর জীবনে উন্নতি করতে পারব আর তার সাথে সমাজের মানুষের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟