আত্মসম্মান।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17757131764556413442371881119814.png


সোর্স



আমাদের প্রত্যেকেরই নিজস্ব আত্মসম্মান রয়েছে। প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে অনেক প্রিয় এবং তার আত্মসম্মানও অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষ অন্য মানুষদের সাথে সব সময় মেলামেশা করতে চায় কারণ মানুষ খুবই মিশুকে একটি জীব। কিন্তু মানুষ তখনই মানুষের থেকে দূরত্ব বজায় চলে যখন তার আত্মসম্মানে আঘাত লাগে। মানুষের আত্ম সম্মান মানুষের কাছে অতি মূল্যবান জিনিস তাই কখনো যদি কেউ সেই সম্মানে আঘাত করে তবে সে মানুষের কাছ থেকে এমনিতেই দূরে সরে যায়। তবে এমন কিছু মানুষ আছে যারা নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেটা কোন ভাবে বোঝেনা। যারা নিজের সম্মান কি জিনিস সেটা বোঝে না এবং সম্মান রক্ষা করতে জানে না তাদেরকে সবাই অবহেলা করতে থাকে এবং তুচ্ছ ব্যবহার করতে থাকে। তখন সেই মানুষটি ও কোথাও না কোথাও বুঝতে পারে যে তাকে সবাই মূল্যহীন বলে মনে করছে এবং সম্মান করছে না। তখন সে অবুঝ ব্যক্তিটিও তার আত্মসম্মানের আঘাত লাগার কারণে সেই সব মানুষদের কাছ থেকে সরে আসে যেসব মানুষ তাকে সম্মান করছে না এবং মূল্যহীন বলে মনে করছে।


আসলে আমাদের প্রত্যেকেরই আত্মসম্মান রয়েছে সেই জন্ম থেকেই আর আমাদের এই সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। যেসব মানুষ আমাদের সম্মান করে না সেসব মানুষদের থেকে আমাদের সবসময় দূরত্ব বজায় ছাড়া উচিত এবং নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া উচিত। আমাদের যদি কোন মানুষ তুচ্ছ করে এবং মূল্যহীন বলে মনে করে তবে আমাদের এমন কিছু কাজ করে দেখানো উচিত যাতে আমাদের প্রতি অন্যদের মূল্যহীন মনোভাব এবং অবহেলা দূর হয় আর আমাদের সঠিক মূল্যায়ন করা সকলেই শুরু করে। যারা আমাদের মূল্যায়ন করে এবং সম্মান করে তাদের সাথে আমরা ভালোভাবে মেলামেশা করলেও যেসব ব্যক্তি আমাদের কোনভাবেই সম্মান করে না এবং মূল্যায়ন করে না সে সব ব্যক্তি থেকে আমাদের যথাসম্ভব দূরে থাকা উচিত। কারণ আমাদের আত্মসম্মান রক্ষা করার দায়িত্ব আমাদেরই আর আমরা যদি সবার সামনে অতি সস্তা হয়ে পড়ি এবং আমাদের মূল্যহীন মনে করা শর্ত তাদের কাছে আমরা বারবার ফিরে চাই আর তাদের অপমান সহ্য করতে থাকি তবে আমরা কখনোই অন্যদের কাছ থেকে সম্মান পাবো না আর আর নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবো।


আমাদের সবসময় বুঝতে হবে যে আমাদের সম্মান কোথায় হারাচ্ছে এবং কোন কাজটা করলে আমরা সম্মান হারাচ্ছি। অনেক সময় আমরা নিজেদের কারণে নিজেদের সম্মান অন্যের কাছে নষ্ট করে ফেলি, আমরা অনেক সময় মানুষের কাছে এতটাই নত হয়ে পড়ি আর সহজলভ্য হয়ে পড়ি যে আমাদের অন্যরা কোন ভাবেই সম্মান করতে পারে না বা চায়না। আমরা যদি আমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে চালনা করি নিজেদের আত্মসম্মান বজায় রাখি এবং আমাদের যেন মানুষ সম্মান করে তেমন কাজকর্ম করতে থাকি তবে অবশ্যই আমাদের আত্মসম্মান বজায় থাকবে। আমাদেরকে কখনোই নিজেদের সহজলভ্য করলে চলবে না বরং মানুষের কাছে আমাদের যেন মূল্যায়ন বজায় থাকে এবং চাহিদা থাকে তেমন কাজ করতে হবে। আমরা যদি না চাইতে এই মানুষের কাছে উপস্থিত হয়ে যাই তবে কখনোই আমাদের সেই মানুষটা চাইবে না কিন্তু আমাদের সঙ্গ মানুষ চাইতে চাইতে হাপিয়ে উঠে যখন গিয়ে আমাদের পাবে তখনই সেসব মানুষ আমাদের মূল্যায়ন করবে।


আমরা যদি মানুষের কাছে সহজেই ধরা না দিয়ে নিজেদের কর্ম ব্যস্ততায় থাকি আর তার সাথে এমন কর্ম করতে থাকি যে মানুষ আমাদের মূল্যায়ন করবে তবে অবশ্যই আমাদের আত্মসম্মান বজায় থাকবে। আমাদের কথাবার্তা এবং আলাপ-আলোচনা অনেক বেশি মূল্যবান হতে হবে তবেই মানুষ আমাদের কথা শোনার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য উৎফুল্ল থাকবে। আমরা যদি আমাদেরকে অনেক সুন্দর ভাবে গড়ে তুলতে পারি এবং আকর্ষণীয় গড়ে তুলতে পারি তবে মানুষ এমনিতেই আমাদেরকে মূল্যায়ন করবে ও আমাদের কাছে আসার এবং আমাদের সঙ্গ পাওয়ার চেষ্টা করবে। কখনোই সবার কাছে সহজলভ্য হওয়া যাবে না আর নিজের সম্মান যেখানে নষ্ট হচ্ছে সেসব জায়গা থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে তবেই আমরা আমাদের আত্মসম্মান বজায় রাখতে পারবো এবং সম্মানের সাথে বাঁচতে পারব। আমরা যদি আমাদের আত্মসম্মান বজায় চলতে পারি তাহলে মানুষ কোনভাবেই আমাদের খারাপ কথা বলতে পারবে না আর আমাদের সাথে খারাপ কোন আচরণ করতে পারবে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.074
BTC 71491.41
ETH 2212.56
USDT 1.00
SBD 0.49