দুঃসময়ের সঙ্গী সুখের দিনে পাশে থাকার যোগ্য।

in আমার বাংলা ব্লগ12 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা অনেক সময় আমাদের জীবনের অনেক সুখের মুহূর্ত বিশেষ দিন উদযাপন করতে থাকি। আমাদের বিশেষ দিন গুলিকে আরও বিশেষ করে তুলতে আমরা আমাদের আপনজন প্রিয় মানুষ এবং আত্মীয়-স্বজন সবাইকে একসাথে করে রাখি এবং উৎসবের মধ্য দিয়ে বিশেষ দিনগুলি কাটাই। কিন্তু আমরা কখনোই এই জিনিসটা চিন্তা করি না যে আমরা যাদের আপনজন প্রিয় মানুষ এবং আত্মীয়-স্বজন বলে দাবি করি তারা আসলেও আমাদের আপনজন বা প্রিয় মানুষ কিনা। আপনজন বলতে যারা আমাদের অত্যন্ত আপন প্রিয় তাদেরকেই বোঝায় আর আত্মীয়-স্বজন বলতে যারা আমাদের পরিবার এবং রক্তের সম্পর্ক আছে যাদের সাথে তাদেরকেই বোঝায়। কিন্তু রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তারা সব সময় আমাদের প্রিয়জন বা আপনজন হয়ে উঠতে পারে না। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র আমাদের সুখের সময়ে আমাদের পাশে থাকে এবং আমাদের কাছে দাবি করে যে তারা আমাদের অত্যন্ত আপন আর আমাদের সবসময় ভালো কামনা করে।


আমরা যদি একটু খেয়াল করে দেখি তবে বুঝতে পারব আমাদের আপন বলে দাবি করা মানুষগুলো আসলে আমাদের আপন হয় না। কারণ আমাদের সুখের দিনে উৎসবের দিনে আমরা হাজার মানুষ পাশে পেলেও আমাদের দুঃসময়ে যখন আমাদের ভীষণভাবে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় তখন আমাদের পাশে গোনাগাথা কয়েকজনই থাকে আবার অনেক সময় কেউই থাকে না। সুখের সময় আমরা বহু মানুষ পাশে পেলেও আমাদের অসময়ে তেমন কোন মানুষ পাশে দেখতে পাই না। এর কারণ হলো মানুষ সব সময় আনন্দ খুঁজতেই আমাদের কাছে আসে। আর যখন দেখে আমাদের দ্বারা তাদের কোন অসুবিধা হচ্ছে না অর্থাৎ আমাদেরকে তাদের কিছু দিতে হচ্ছে না শুধুমাত্র মুখরোচক মনোরঞ্জন করা কিছু কথা বললেই হয়ে যায় তখন সবাই আমাদের পাশে থাকে। কিন্তু যখন আমাদের বিপদের দিনে আমাদের সব থেকে বেশি মানসিক শান্তির প্রয়োজন হয় তখন কেউই নিজেকে অশান্তির মধ্যে ফেলতে চায় না তাই আমাদের পাশেও থাকে না।


আর মানুষের অসময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে এই কথা ভেবেও মানুষ কোনোভাবেই অসময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় না যদি তাদের কাছ থেকে আমরা কোনভাবে আর্থিক সাহায্য চেয়ে বসি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষকে শুধুমাত্র আনন্দ ও বিনোদন দেওয়া যায় ততক্ষণ পর্যন্তই মানুষ আমাদের পাশে থাকে কিন্তু যখন মানুষ দেখবে যে তারা আনন্দ বিনোদন পাচ্ছে না আমাদের দ্বারা এবং আমাদের কষ্টের দিনে আমাদের কাছে আসলে তারাও বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত হতে পারে বা কষ্টের সম্মুখীন হতে পারে এমনকি আর্থিক ভাবে আমাদের সাহায্য করতে পারে তখনই আমাদের আশেপাশের থেকে সব আত্মীয়-স্বজন আপন মানুষ দূরে সরে যায়। আসলে এটাই প্রমাণিত হয়ে যায় যে মানুষ শুধু স্বার্থেই অন্য মানুষের সাথে মেলামেশা করে আর মুখে শুধু বলতে থাকে যে আমরা আপনজন আসলে কেউই আপন হয় না। তাই এই যে সব ব্যক্তি আমাদেরকে সব সময় নিজের স্বার্থে ব্যবহার করতে চায় নিজের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করে অথচ আমাদের অসময়ের পাশে থাকে না সেসব ব্যক্তি কোন ভাবেই আমাদের বন্ধু বা আপনজন হওয়ার যোগ্যতা রাখে না।


যারা আমাদের সুখের দিনের পাশাপাশি দুঃসময় পাশে থাকে এবং সর্বদা সচেতন থাকে যে আমাদের কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা সেই আমাদের প্রকৃত বন্ধু এবং সেই মানুষটি শুধুমাত্র আমাদের সুখের দিনে পাশে থাকার যোগ্যতা রাখে। কারণ সুখের দিনে সবাইকে পাশে পেলেও দুঃখের দিনে যে মানুষটা পাশে থাকে সেই প্রকৃত বন্ধু আর সেই প্রকৃত বন্ধু বা প্রকৃত প্রিয় মানুষটি জীবনে আসল স্থান পায়। তাই যেসব মানুষ বন্ধুর নামে বা আপনজনের নামে ছলনা করে আর আমাদের মনোরঞ্জন করার চেষ্টা করে অথচ বিপদের দিনে পাশে থাকে না সেই সব বন্ধু বা আপনজনের কোন অধিকার নেই আমাদের সুখের দিনেও আমাদের সঙ্গী হওয়ার। কারন এইসব আপন মানুষ বা আত্মীয় জন শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আমাদের আনন্দের সময় পাশে থাকার জন্য। একটু স্বার্থে আঘাত পড়লে এরা নিজের চরিত্র আমাদের সামনে তুলে ধরবে এমনকি এই সব মানুষ নিজের স্বার্থের জন্য আমাদেরকে বিপদেও ফেলে দিতে পারে। তাই আমাদের দুঃসময়ে বা খারাপ সময়ের সঙ্গীকেই জীবনে সর্বদা স্থান দেওয়া উচিত আর এইসব মুখোশধারী আপন মানুষগুলিকে জীবন থেকে সর্বদাই ত্যাগ করে দেয়া উচিত।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।