নিজের রক্ষা নিজেকেই করতে হবে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে আমাদের রক্ষা করার জন্য একজন ব্যক্তি পাই সেটা হল আমাদের অতি প্রিয় মা-বাবা। ছোটবেলা থেকে আমাদের মা-বাবা আমাদের রক্ষা করে চলে। কিন্তু তারপরও আমাদের সব সময় অর্থাৎ প্রতিক্ষনে ক্ষণে রক্ষা করার জন্য কিন্তু আমাদের সাথে উপস্থিত থাকে না। অনেক সন্তান তো ছোটবেলা থেকেই মা-বাবা হারায় তাদেরকে তো ছোটবেলা থেকেই মা-বাবা কোনভাবে রক্ষা করতে পারে না। অর্থাৎ এর মাধ্যমেই বোঝা যায় যে প্রত্যেকের নিজের রক্ষা নিজেই করতে হয় সেটা ক্ষনিকের জন্য হোক বা দীর্ঘ সময় এবার সারা জীবনের জন্য হোক। ছোটবেলা থেকে মা-বাবার রক্ষা করার চেষ্টা করলেও যখন আমরা মা বাবার চোখের আড়ালে থাকি তখন আমাদের রক্ষা আমাদের নিজেদেরই পড়তে হয়। এমন ভাবে ছোট থেকে আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি তখন আমাদের নিজের দায়িত্ব নিজেদের নিতে হয় এবং নিজের রক্ষার চিন্তা ও নিজেদেরই করতে হয়। স্কুল কলেজ এবং চাকরি করার সময় রাস্তাঘাটে আমরা যখন বের হই তখন আমাদের কিন্তু নিজেদের রক্ষা নিজেদেরই করতে হয়। এছাড়াও অনেক সময় আত্মীয়-স্বজনের কটু কথা বা বিভিন্ন মানুষের খারাপ ব্যবহার বা ক্ষতি মূলক আচরণ থেকে আমাদের নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হয়।
আমাদের এই সমাজ খুবই কঠিন এবং ভয়াবহ, তাই এই সমাজে সুন্দরভাবে বাঁচতে হলে এবং চলাফেরা করতে হলে নিজের রক্ষা নিজেদেরই করতে হবে। সমাজের বিভিন্ন মানুষের কটু কথা থেকে নিজেদেরকেই নিজেদের রক্ষা করতে হবে। নিজেদের প্রতি কখনো যদি কোন অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও নিজেদেরই করতে হবে। আমাদের জীবনে এমন অনেক সময় আসবে যে সময় আমরা আমাদের পাশে কাউকে পাব না বা আমরা আমাদের দুরবস্থার কথা কাউকে বলতেও পারবোনা আমাদের জীবনে অনেক খারাপ সময় আসবে বা খারাপ মানুষের থেকে নিজেদের রক্ষা করার পরিস্থিতি আসবে আর এইসব সকল পরিস্থিতির মোকাবেলা আমাদের নিজেদেরই করতে হবে। আমাদের জীবনে আমরা অনেক এমন খারাপ সময় পাব যে সময়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের আপন মানুষ হয়ে থাকবে না। আমাদের বিভিন্ন খারাপ মানসিক অবস্থা থেকে আমাদের নিজেদেরই বের হয়ে আসতে হবে এবং নিজেদেরকেই নিজেদের সামলাতে হবে তেমনি আমাদের মন খারাপ হলেও আমাদের নিজেদেরই আমাদের মনকে ভালো করতে হবে অন্য কেউ আমাদের পাশে থাকবে না আমাদের মন ভালো করার জন্য।
আসলে আমাদের জীবনে আমরা চারপাশে আমাদের যত মানুষ দেখছি বা আমাদের যত আপনজন দেখছি সবই আমাদের ভালো সময় থাকবে কিন্তু আমাদের যখনই খারাপ সময় আসবে এবং আমাদের তাদেরকে প্রয়োজন হবে তখনই দেখা যাবে আমাদের পাশে কোন মানুষ নেই। আমাদের খারাপ সময় আমরা পুরো একা হয়ে যাব তাই আমাদের খারাপ সময়ের দুরবস্থাকে আমাদের নিজেদেরই ঠিক করতে হবে। আমাদের যদি রাস্তায় কোন দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার সময় আমাদের একারই মোকাবেলা করতে হবে এবং সেই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে অন্য কেউ আমাদের সেই সময়টাই বাঁচাতে আসবে না বা চেষ্টাও করবে না, তাই আমাদের সব সময় বিভিন্ন বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে এই প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে। আসলে আমরা যতই অন্যকে ভালোবাসি না কেন দিনশেষে আমাদের ভালোবাসার জন্য কেউ পাশে থাকবে না তাই নিজেকে ভালবাসতে এবং নিজেকে রক্ষা করতে নিজেকেই সবার আগে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের ভালো দিনে ভালো সময় সবাইকে পাব কিন্তু যখনই আমরা একটু মন খারাপ করে বসে থাকব তখনই দেখা যাবে আমাদের মন খারাপ দেখে বা আমরা যখন অন্য মানুষদের কোন উপকার করতে পারব না বা কোন সাহায্য করতে পারবো না তখন আমাদের পাশ থেকে সবাই সরে যাবে এবং আমরা একাই হয়ে যাব।
আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে আমাদের আত্মীয়-স্বজন সমাজের মানুষ বন্ধু-বান্ধব প্রত্যেকেই আমাদের ভালো সময়ের জন্যই রয়েছে আমাদের খারাপ সময়ে বা আমাদের জীবনে কখনো যদি কোন দুর্ঘটনা ঘটে তবে সবাই আমাদেরকেই দোষারোপ করবে। কেউ কখনো অন্যের দুঃখ কষ্ট বা অন্যের খারাপ সময়ে পাশে থাকার মনোভাব রাখে না আমাদের দুঃখ কষ্ট বা খারাপ সময়ে সব সময় আমাদেরকেই ঠিক করতে হবে এবং নিজের জীবনটাকে নিজেরই সুন্দর করতে হবে। আমাদের জীবনে কখনো কোন অসুবিধা আসলে অন্য কেউ কখনো আসবেনা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে। আমাদের জীবনে যদি কোন রকম আর্থিক অভাব দেখা দেয় তবে সে সময় দেখা যাবে সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কেউ কখনো আমাদের কাছে এসে আমাদের সেই আর্থিক অভাব পূরণ করবে না বা আমাদের সেই খারাপ সময় পার করতে সাহায্য করবে না তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের খারাপ সময় আমাদের নিজেদেরকেই লড়াই করতে হবে এবং আমাদের জীবন আমাদের নিজেদেরকেই কঠোর পরিশ্রম করে সুন্দর করে গড়ে তুলতে হবে, আর তার সাথে আমাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

