অন্যের উপর দায়িত্ব দিয়ে কখনো নিশ্চিন্ত হওয়া যায় না।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1778146967568878193790476760051.png


সোর্স



কেউ যদি মনে করে যে সে তার নিজের দায়িত্ব অন্য কারোর ওপরে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবে এবং অন্য কোন কাজ করবে অথবা অবসর গ্রহণ করবে তবে অবশ্যই এসে শান্তিতে অবসর গ্রহণ করতে পারবে না এবং নিশ্চিন্ত হতে পারবে না। আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের কাজ এবং আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা কখনোই অন্যের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা যে কাজটা যখন করার কথা ভাববো সেই কাজটা অন্য কেউ তখন করার কথা মোটেও ভাববে না এছাড়াও আমাদের জন্য যে সময় যে কাজ করা গুরুত্বপূর্ণ অন্য কারোর কাছে সেই সময় সেই কাজ করা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আমরা যখন আমাদের দায়িত্ব অন্য কারোর ওপর দিয়ে দেবো তখন আমাদের অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে আমাদের মত সেই কাজটা কোনভাবেই হবে না। হয় সে কাজটা ভালো হবে আর না হয় সে কাজটা খারাপ হবে। আসলে প্রত্যেক মানুষের কাজ করার ধরন এবং কাজের প্রতি চিন্তাভাবনা একদম আলাদা। আর এই জন্যই একই কাজ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে করে থাকে।


আমরা যদি মনে করি যে আমাদের সংসারের দায়িত্ব আমরা অন্য কারো উপর দেবো এবং আমরা সুন্দরভাবে নিশ্চিন্ত হয়ে থাকব তবে আমরা অবশ্যই নিশ্চিন্ত হতে পারব কিন্তু আমরা সে সংসারটাকে যেভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি সেভাবেই অপরপক্ষ সুন্দরভাবে গুছিয়ে রাখবে এবং সুন্দরভাবে সামনে রাখবে তা কিন্তু কোনই গ্যারান্টি নেই। আমরা যে জিনিসটাকে নিজের মনে করি এবং আপন ভেবে সুন্দর ভাবে সামলে রাখি সেই জিনিসটা অন্য কেউ পর মনে করে বা অন্যের মনে করে অযত্নে রাখতে পারে। আসলে বর্তমান জগতে কেউ কারোর জিনিস কখনোই সুন্দরভাবে সামলে রাখতে চায় না বা পারেও না। আজকালকার সময় সকলের স্বার্থপর এবং সবাই যার যার নিজস্ব স্বার্থ অনুযায়ী চলে। যে জিনিসে কারো স্বার্থ রয়েছে সেই জিনিসটা এসে সামলে এবং সুন্দর করে রাখে এবং যে জিনিসের স্বার্থ নেই সেই জিনিসটা কোনভাবেই কেউ সামলে সুন্দরভাবে রাখে না।


তাই আমরা যদি মনে করি যে আমরা কোন জিনিসের দায়িত্ব অন্য কারোর ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকবো এবং সে আমার সেই প্রিয় জিনিসটা সুন্দরভাবে যত্নে রাখবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। মানুষ সর্বদাই স্বার্থপর তাই মানুষ সবসময় নিজের পছন্দের প্রিয় জিনিসটাই শুধুমাত্র আগলে রাখে এবং অপরের সব জিনিস অযত্ন করেই রাখে। অনেক সময় তো এমনও দেখা যায় যে আমরা আমাদের অতি প্রিয় কোন জিনিস কারোর দায়িত্বে রেখে দিলে সে সেই জিনিসটা যত্ন করে না রেখে ব্যবহার করে ফেলে এবং অতি অযত্ন আর তার সাথে সেই জিনিসটা নষ্ট করে ফেলে। কারণ আমাদের কাছে যেটা মূল্যবান বলে আমরা যত্ন করে রাখি তার কাছে সেটা অতটা মূল্যবান নয় বলে সে সেটা নষ্ট করে ফেলে। তাই আমাদের সবসময় নিজের পছন্দের জিনিস বা নিজের দায়িত্ব অন্যের ওপর দেওয়ার আগে বেশ কয়েকবার ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। আমাদের সব সময় কারোর ওপর দায়িত্ব দেওয়ার আগে মনে রাখতে হবে যে আমরা যে দায়িত্ব দিচ্ছি বা যে গুরুত্বপূর্ণ জিনিসের দায়িত্ব দিচ্ছি সেই জিনিসটা তার কাছে অতটাও গুরুত্বপূর্ণ নয় এবং সে সেটা আর যত্ন আমরা যেভাবে করি সেই ভাবে করতে পারবে না বরং অযত্নই হবে।


আমাদের যদি কোন দায়িত্ব পালন করা একটা নির্দিষ্ট সময়ের পর কঠিন হয়ে পড়ে এবং বাধ্য হয়ে কারোর উপরে কোন জিনিসের দায়িত্ব দিতে হয় বা নির্দিষ্ট কিছু সময়ের জন্যই দায়িত্ব দিতে হয় তবুও আমাদের গভীরভাবে ভাবনা চিন্তা করে সেই জিনিসের দায়িত্ব একজন সঠিক মানুষের উপর দেওয়া উচিত। যেন আমাদের মত খুব ভালোভাবে যত্ন করতে না পারলেও বা দায়িত্ব পালন করতে না পারলেও একদম অযত্ন বা তাচ্ছিল্য করে জিনিসটা নষ্ট করে না দেয় এবং দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পেরে খুবই খারাপ অবস্থা না করে ফেলে। কারণ দায়িত্ব নেওয়া খুবই সহজ ব্যাপার কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন ব্যাপার। তাই যে কেউ দায়িত্ব গ্রহণে সক্ষম হয় না বা যোগ্য হয় না। আমরা যখন বাধ্য হয়ে কারোর ওপর নিজের কোন বিশেষ জিনিস বা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব তখন অবশ্যই সে মানুষটাকে আমাদের যথেষ্ট যাচাই-বাছাই করে এবং বিচার বিবেচনা করে আমাদের দায়িত্বের পালনে যোগ্য কিনা সেটা দেখে তবে দায়িত্ব দেওয়া উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।